Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 25, 2026
‘পাতলা মানুষকে আরও ওজন কমাতে বলার’ মতো অবস্থা বাজেটের: অর্থসচিব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 December, 2025, 08:45 pm
Last modified: 08 December, 2025, 08:57 pm

Related News

  • করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের
  • দুর্নীতি বন্ধে ব্যবস্থায় পরিবর্তনের সুপারিশ সংসদীয় কমিটির; রাজস্ব বাড়াতে তাগিদ
  • বাজে অ্যানিমেশন, অগোছালো গল্প: তবুও চীনের বক্স অফিসে হিট যে সিনেমা 
  • করজাল আরও বিস্তৃত এবং জনগণবান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • শিল্প কারখানায় ১% শুল্কে সৌর সরঞ্জাম আমদানির সুবিধা বহাল রয়েছে, ব্যাখ্যা দিল এনবিআর

‘পাতলা মানুষকে আরও ওজন কমাতে বলার’ মতো অবস্থা বাজেটের: অর্থসচিব

রাজস্ব আদায় প্রসঙ্গে তিনি জানান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কঠোর অবস্থানের কারণে রাজস্ব বাড়ছে। ভ্যাট ও জিডিপির অনুপাত অনেক বাড়ানো হয়েছে এবং কর অব্যাহতি কমানো হয়েছে।
টিবিএস রিপোর্ট
08 December, 2025, 08:45 pm
Last modified: 08 December, 2025, 08:57 pm
প্রচ্ছদ: টিবিএস

চলতি অর্থবছরে ইতিহাসে প্রথমবারের মতো বাজেট ছোট করা হয়েছে বলে জানিয়েছেন অর্থসচিব মো. খায়রুজ্জামান মজুমদার। বর্তমান পরিস্থিতির সঙ্গে 'পাতলা মানুষকে আরও ওজন কমাতে বলার' তুলনা করে তিনি সতর্ক করেছেন, অতিরিক্ত বাজেট সংকোচন চলতে থাকলে কাঠামোগত প্রবৃদ্ধির সমস্যা তৈরি হবে।

সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

'বাংলাদেশ অর্থনীতির অবস্থা ২০২৫' এবং 'টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা: বাংলাদেশ অগ্রগতি প্রতিবেদন ২০২৫' শীর্ষক দুটি প্রকাশনা উপলক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে অর্থসচিব বলেন, 'মূল্যস্ফীতি টেকসইভাবে নিচের দিকে থাকলে আগামী অর্থবছর থেকে প্রবৃদ্ধি পুনরুদ্ধারের জন্য বাজেট আবার ধীরে ধীরে সম্প্রসারণমূলক বা 'এক্সপ্যানশনারি মোডে' ফিরিয়ে নিতে হবে।'

বাজেট বাস্তবায়নে শৃঙ্খলা আনার ওপর জোর দিয়ে খায়রুজ্জামান মজুমদার বলেন, 'এ বছর থেকে "বাজেট ইমপ্লিমেন্টেশন প্ল্যান (বিআইপি)" বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে কোনো মন্ত্রণালয় যদি প্রথম দুই প্রান্তিকে কম ব্যয় করে, তবে সংশোধিত বাজেটে তাদের বরাদ্দ কেটে অন্য মন্ত্রণালয়কে দেওয়া হবে।'

রাজস্ব আদায় প্রসঙ্গে তিনি জানান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কঠোর অবস্থানের কারণে রাজস্ব বাড়ছে। ভ্যাট ও জিডিপির অনুপাত অনেক বাড়ানো হয়েছে এবং কর অব্যাহতি (ট্যাক্স এক্সেম্পশন) কমানো হয়েছে।

এসময়, কর অব্যাহতি কমানোর বিষয়টি সমালোচিত হলেও এখন এর সুফল পাওয়া যাবে বলে মন্তব্য করেন অর্থসচিব।
 
Related Topics

টপ নিউজ

অর্থ সচিব / বাজেট / কর / কর অব্যাহতি / এনবিআর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    খেলাপি ঋণ আদায়ে ১৮ মাসের কঠোর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩০৯ কোটি টাকার শিল্পপার্ক—যেখানে নেই কোনো কারখানা
  • ইমরান খান। ছবি: রয়টার্স
    ইমরান খানের ‘যথাযথ চিকিৎসা’ নিশ্চিতের আহ্বান গাভাস্কার, গিলক্রিস্ট, কুকসহ ২১ সাবেক অধিনায়কের
  • ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
    ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
  • ধানমন্ডি লেক। ছবি: রাজীব ধর/টিবিএস
    ধানমন্ডি লেককে নতুন রূপ দিতে ৭৫ কোটি টাকার সংস্কার পরিকল্পনা
  • ছবি: সংগৃহীত
    যুদ্ধের মধ্যেই নতুন গ্যাসখনির সন্ধান পেল ইরান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুট

Related News

  • করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের
  • দুর্নীতি বন্ধে ব্যবস্থায় পরিবর্তনের সুপারিশ সংসদীয় কমিটির; রাজস্ব বাড়াতে তাগিদ
  • বাজে অ্যানিমেশন, অগোছালো গল্প: তবুও চীনের বক্স অফিসে হিট যে সিনেমা 
  • করজাল আরও বিস্তৃত এবং জনগণবান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • শিল্প কারখানায় ১% শুল্কে সৌর সরঞ্জাম আমদানির সুবিধা বহাল রয়েছে, ব্যাখ্যা দিল এনবিআর

Most Read

1
ফাইল ছবি
অর্থনীতি

খেলাপি ঋণ আদায়ে ১৮ মাসের কঠোর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

৩০৯ কোটি টাকার শিল্পপার্ক—যেখানে নেই কোনো কারখানা

3
ইমরান খান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইমরান খানের ‘যথাযথ চিকিৎসা’ নিশ্চিতের আহ্বান গাভাস্কার, গিলক্রিস্ট, কুকসহ ২১ সাবেক অধিনায়কের

4
ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
বাংলাদেশ

ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

5
ধানমন্ডি লেক। ছবি: রাজীব ধর/টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি লেককে নতুন রূপ দিতে ৭৫ কোটি টাকার সংস্কার পরিকল্পনা

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেই নতুন গ্যাসখনির সন্ধান পেল ইরান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net