Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 07, 2026
সিংহভাগ প্রতিষ্ঠানই নিবন্ধনের বাইরে, 'ভ্যাট নেট' অনেক ছোট: এনবিআর চেয়ারম্যান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 December, 2025, 03:15 pm
Last modified: 09 December, 2025, 03:25 pm

Related News

  • সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে ২৫ হাজার টাকা পর্যন্ত কর রেয়াত
  • শাহজালাল বিমানবন্দরে অভিযান, মিথ্যা ঘোষণায় আমদানি করা কোটি টাকার পণ্য জব্দ
  • উৎসে কর থেকে বাড়তি ৫২ হাজার কোটি টাকা চায় এনবিআর, উদ্বেগ ব্যবসায়ীদের
  • ৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান
  • রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

সিংহভাগ প্রতিষ্ঠানই নিবন্ধনের বাইরে, 'ভ্যাট নেট' অনেক ছোট: এনবিআর চেয়ারম্যান

টিবিএস রিপোর্ট
09 December, 2025, 03:15 pm
Last modified: 09 December, 2025, 03:25 pm
ছবি: সংগৃহীত

দেশে ব্যবসার পরিধি অনেক বড় হলেও সেই তুলনায় ভ্যাট দাতার সংখ্যা খুবই নগণ্য। ভ্যাট দেওয়ার এই পরিধি বা 'ভ্যাট নেট' এখনো যথেষ্ট ছোট বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। এই পরিস্থিতি বদলাতে চলতি মাসের মধ্যেই আরও এক লাখ ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় বা নিবন্ধনের (রেজিস্ট্রেশন) মধ্যে আনার লক্ষ্য ঠিক করেছে এনবিআর।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভ্যাট দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। 

 এনবিআর চেয়ারম্যান বলেন, 'সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে আমাদের ভ্যাট পেমেন্ট যারা করে, যাদের হাত দিয়ে ভ্যাট পেমেন্ট হয়—বিশেষ করে ব্যবসায়ীগণ; তাদের যে ভ্যাট নেট, এই ভ্যাট নেটটা যথেষ্ট ছোট।'

তিনি আরও বলেন, বর্তমানে দেশে প্রায় ৬ লাখ ৪৪ হাজার নিবন্ধিত ভ্যাটদাতা প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু দেশে আসলে যত ব্যবসা-বাণিজ্য হয় বা যত দোকানপাট আছে, তার তুলনায় এই সংখ্যা খুবই সামান্য। অর্থাৎ, সিংহভাগ ব্যবসা প্রতিষ্ঠানই এখনো ভ্যাট নিবন্ধনের [রেজিস্ট্রেশন] বাইরে রয়ে গেছে।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে আবদুর রহমান খান বলেন, আগামী এক থেকে দুই বছরের মধ্যে ৩০ থেকে ৪০ লাখ প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনার লক্ষ্য রয়েছে তাদের। বিশেষ করে ছোট ব্যবসায়ীদের ভোগান্তি কমাতে তিনি অনলাইনে সহজ ব্যবস্থা চালু করার 'স্বপ্ন' দেখছেন। তার ইচ্ছা, এমন ব্যবস্থা করা হবে যেখানে ব্যবসায়ীরা অনলাইনে 'এক ক্লিকে' তাদের রিটার্ন (আয়-ব্যয়ের হিসাব বিবরণী) জমা দিতে পারবেন।

এনবিআর চেয়ারম্যান আশা প্রকাশ করেন, ভ্যাট নিবন্ধনের এই জায়গাটি ঠিক করতে পারলে ভবিষ্যতে রাজস্ব খাতে একটি শৃঙ্খলা ফিরে আসবে।

এনবিআর জানিয়েছে, প্রতিবছরের মতো এবারও ১০ থেকে ১৫ ডিসেম্বর 'ভ্যাট সপ্তাহ' পালন করা হবে। এবারের স্লোগান বা প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—'সময়মত নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব'। এই লক্ষ্য পূরণে বুধবার থেকে মাসজুড়ে সারা দেশে প্রচার চালাবে সংস্থাটি।

Related Topics

টপ নিউজ

এনবিআর / ভ্যাট নিবন্ধন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক
  • পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
    ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 
  • ছবি: সংগৃহীত
    বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
  • ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
    ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নীলফামারীতে ১,০০০ শয্যার মৈত্রী হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শনে চীনকে বাংলাদেশের চিঠি

Related News

  • সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে ২৫ হাজার টাকা পর্যন্ত কর রেয়াত
  • শাহজালাল বিমানবন্দরে অভিযান, মিথ্যা ঘোষণায় আমদানি করা কোটি টাকার পণ্য জব্দ
  • উৎসে কর থেকে বাড়তি ৫২ হাজার কোটি টাকা চায় এনবিআর, উদ্বেগ ব্যবসায়ীদের
  • ৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান
  • রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

Most Read

1
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক

2
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

4
ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
অর্থনীতি

ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নীলফামারীতে ১,০০০ শয্যার মৈত্রী হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শনে চীনকে বাংলাদেশের চিঠি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net