Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 28, 2026
আবগারি শুল্ক ধীরে ধীরে তুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: এনবিআর চেয়ারম্যান

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
26 January, 2026, 12:20 pm
Last modified: 26 January, 2026, 12:20 pm

Related News

  • পানীয় ও চিনিযুক্ত পণ্যের ন্যূনতম টার্নওভার কর কমে ২.৫ শতাংশ হতে পারে 
  • এনবিআর বিভাজন অধ্যাদেশ পর্যালোচনা কমিটির বৈঠক ২৩ মে
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • ২০২৮-২৯ অর্থবছর থেকে দেড় কোটি টাকার বেশি আয়ে ৩৫% কর আরোপের চিন্তা সরকারের
  • পরোক্ষ কর ও উৎসে করের ওপর অতিনির্ভরতা অর্থনীতির ক্ষতি করতে পারে : বিশেষজ্ঞরা

আবগারি শুল্ক ধীরে ধীরে তুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: এনবিআর চেয়ারম্যান

বর্তমানে ব্যাংকে জমা টাকা এবং বিমান ভ্রমণের ভাড়ার ওপর আবগারি শুল্ক আদায় করা হয়। ৩ লাখ টাকা পর্যন্ত ব্যাংক আমানত শুল্কমুক্ত থাকলেও এর বেশি জমা থাকলে ওই টাকার ওপর বিভিন্ন স্ল্যাবে আবগারি শুল্ক কর্তন করা হয়।
টিবিএস রিপোর্ট
26 January, 2026, 12:20 pm
Last modified: 26 January, 2026, 12:20 pm

রাজস্ব আয়ের বিষয়টি বিবেচনায় রেখে সরকার দীর্ঘদিন ধরে চলে আসা আবগারি শুল্ক ধীরে ধীরে তুলে দেওয়ার পরিকল্পনা করছে বলে গতকাল (২৫ জানুয়ারি) জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান।

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে ঢাকার এনবিআর হেডকোয়ার্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এনবিআর চেয়ারম্যান জানান, সরকার এ লক্ষ্যে ইতিমধ্যে একটি পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে গত বছর ৩ লাখ টাকা পর্যন্ত ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক বাতিল করা হয়েছে।

'এটা একটা সিগন্যাল দিয়েছি যে আমরা ধীরে ধীরে এখান (আবগারি শুল্ক) থেকে বের হয়ে আসব,' বলেন তিনি। 'এটা একবারে কমাতে পারিনি। কারণ এখান থেকে যে পরিমাণ রাজস্ব আদায় হয়, তা পূরণ করব কী দিয়ে?'

বর্তমানে ব্যাংকে জমা টাকা এবং বিমান ভ্রমণের ভাড়ার ওপর আবগারি শুল্ক আদায় করা হয়। ৩ লাখ টাকা পর্যন্ত ব্যাংক আমানত শুল্কমুক্ত থাকলেও এর বেশি জমা থাকলে ওই টাকার ওপর বিভিন্ন স্ল্যাবে আবগারি শুল্ক কর্তন করা হয়। বিমান ভাড়ার ক্ষেত্রে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের যাত্রীদের ভাড়ার ওপরও বিভিন্ন হারে এ শুল্ক আদায় করা হয়। এনবিআর সূত্রে জানা গেছে, এই খাত থেকে বছরে প্রায় ৬ হাজার কোটি টাকা রাজস্ব আসে।

রাজস্ব আয়ের বিকল্প উৎসের বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আবগারি শুল্ক ধীরে ধীরে প্রত্যাহার করা হবে। আর এই ঘাটতি তামাকসহ অন্যান্য খাত থেকে পূরণ করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, 'নীতিমালাগত কিছু পদক্ষেপ নেওয়ার কারণে চলতি অর্থবছরে তামাক খাত থেকে বাড়তি ১০ হাজার কোটি টাকা আদায় হবে বলে আমরা আশা করছি।'

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্কের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, এটি কর ব্যবস্থায় বৈষম্য তৈরি করে। 'কেউ ব্যাংক ঋণ নিলেও সেই টাকা ব্যাংকে জমা হওয়ার কারণে আবগারি শুল্ক কর্তন করা হয়। এর বাইরেও সেবার ওপর ভ্যাটসহ অন্যান্য উৎসে কর তো আছেই। এটি অযৌক্তিক,' বলেন তিনি। 

বিমানভাড়ার ক্ষেত্রে আবগারি শুল্ক তুলে দেওয়া হলেও তা হয়তো ভ্যাট আকারে বসতে পারে বলে আভাস দেন তিনি।

আমদানি শুল্ক কমানোর বিষয়ে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে আব্দুর রহমান খান জানান, এ-সংক্রান্ত একটি খসড়া পরিকল্পনা ইতোমধ্যে জমা দেওয়া হয়েছে।

এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যবসা সহজীকরণের জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বর্তমানে আমদানি করা পণ্যের ৯০ শতাংশ চালানই একদিনের মধ্যে বন্দর থেকে খালাস করা সম্ভব হচ্ছে। তবে আমদানি পর্যায়ে পণ্যের ভ্যালুয়েশন নিয়ে ব্যবসায়ীদের এখনো কিছু অভিযোগ রয়েছে।

এদিকে ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় আগামী ৩১ জানুয়ারির পরও ফের সময় বাড়ানোর আভাস দিয়েছেন এনবিআর চেয়ারম্যান।

সংবাদ সম্মেলনে আব্দুর রহমান খান বলেন, রিটার্ন দাখিলের শেষ দিকে যদি দেখা যায়, যে পরিমাণ রেজিস্ট্রেশন করা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য অংশ বাকি রয়ে গেছে, তাহলে তারা সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করবেন।

তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

এনবিআরের তথ্যমতে, এ পর্যন্ত ৪৭ লাখ ব্যক্তি শ্রেণির করদাতা অনলাইনে রিটার্ন জমা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে ৩৪ লাখ করদাতা ইতিমধ্যে তাদের রিটার্ন দাখিল সম্পন্ন করেছেন। প্রচলিত আয়কর আইন অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে ব্যক্তি শ্রেণির করদাতাদের রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। তবে এ বছর বিশেষ পরিস্থিতিতে দুই দফায় মোট দুই মাস সময় বাড়ানো হয়েছে।

 

Related Topics

টপ নিউজ

এনবিআর / জাতীয় রাজস্ব বোর্ড / আবগারি শুল্ক / আবগারি শুল্ক বাতিল / কর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
    নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: টিবিএস
    গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের
  • ছবি: সংগৃহীত
    ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • ছবি: সংগৃহীত
    এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

Related News

  • পানীয় ও চিনিযুক্ত পণ্যের ন্যূনতম টার্নওভার কর কমে ২.৫ শতাংশ হতে পারে 
  • এনবিআর বিভাজন অধ্যাদেশ পর্যালোচনা কমিটির বৈঠক ২৩ মে
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • ২০২৮-২৯ অর্থবছর থেকে দেড় কোটি টাকার বেশি আয়ে ৩৫% কর আরোপের চিন্তা সরকারের
  • পরোক্ষ কর ও উৎসে করের ওপর অতিনির্ভরতা অর্থনীতির ক্ষতি করতে পারে : বিশেষজ্ঞরা

Most Read

1
চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
আন্তর্জাতিক

নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

3
ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের

4
ছবি: সংগৃহীত
বিনোদন

ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

6
ছবি: সংগৃহীত
বিনোদন

এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net