Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 24, 2026
প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য

অর্থনীতি

রিয়াদ হোসেন
22 May, 2026, 09:55 am
Last modified: 22 May, 2026, 09:54 am

Related News

  • পানীয় ও চিনিযুক্ত পণ্যের ন্যূনতম টার্নওভার কর কমে ২.৫ শতাংশ হতে পারে 
  • এনবিআর বিভাজন অধ্যাদেশ পর্যালোচনা কমিটির বৈঠক ২৩ মে
  • ২০২৮-২৯ অর্থবছর থেকে দেড় কোটি টাকার বেশি আয়ে ৩৫% কর আরোপের চিন্তা সরকারের
  • পরোক্ষ কর ও উৎসে করের ওপর অতিনির্ভরতা অর্থনীতির ক্ষতি করতে পারে : বিশেষজ্ঞরা
  • এপ্রিলে রাজস্ব প্রবৃদ্ধি ৭ শতাংশের কম, ১০ মাসে ঘাটতি ১.০৪ লাখ কোটি টাকা 

প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য

রিয়াদ হোসেন
22 May, 2026, 09:55 am
Last modified: 22 May, 2026, 09:54 am
ইলাস্ট্রেহন: টিবিএস

স্থানীয় ও বিদেশি বিনিয়োগকারীরা দীর্ঘদিনের দাবি মেনে করহার নির্ধারণের জন্য অধিকতর প্রেডিক্টেবল (পূর্বাভাসযোগ্য) কাঠামো বিবেচনা করছে সরকার। আসন্ন বাজেটে পাঁচ বছর পর্যন্ত করহারের রূপরেখা তুলে ধরা হতে পারে।

গত বছরের বাজেটে যে করহার নির্ধারণ করা হয়েছিল, তা দুই বছরের জন্য কার্যকর ছিল, যা ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরের জন্য করা হয়েছে। অর্থাৎ আসন্ন বাজেটে বোঝা যাবে, পরবর্তী পাঁচ বছরের করহার কী থাকছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর নীতি নির্ধারণের সঙ্গে যুক্ত একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে টিবিএসকে বলেন, ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি হলো প্রেডিক্টেবল কর ব্যবস্থা। অর্থাৎ পরবর্তী অন্তত তিন থেকে পাঁচ বছর কেমন করহার থাকবে, সেটি তারা নিশ্চিত হতে চান। 'এজন্য এ বছর সম্ভবত জানা যাবে, পরবর্তী পাঁচ বছর ট্যাক্স রেট কেমন হবে।'

বাংলাদেশে স্থানীয় ‍ও বিদেশি উভয় বিনিয়োগকারীরা পূর্বাভাসযোগ্য কর ব্যবস্থার দাবি জানিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। দেশের বৃহত্তম বিদেশি বিনিয়োগকারী লবি গ্রুপ, ফরেন ইনভেস্টরস চেম্বার অভ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) বারবার স্থিতিশীল ও দূরদর্শী কর কাঠামোর আহ্বান জানিয়ে আসছে।

নেসলে বাংলাদেশের লিগ্যাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর দেবব্রত রায় চৌধুরী এই উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীরা বহুদিন ধরেই বলে আসছে, যে করহার হবে, তা যেন পাঁচ বছরের জন্য স্থায়ী থাকে। তাহলে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।

তিনি টিবিএসকে বলেন, 'এবার যদি পরবর্তী পাঁচ বছরের  ট্যাক্স রেট সম্পর্কে আমরা জানতে পারি, তা অবশ্যই একটা বিনিয়োগবান্ধব পদক্ষেপ হবে।'

প্রতি বছরই জাতীয় বাজেটের আগে কর ব্যবস্থায় কী পরিবর্তন আসে, তা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। এর মধ্যে কিছু পরিবর্তন আগের অর্থবছরের আয়-ব্যয়ের ওপরও প্রভাব ফেলতে পারে।

কর বিশেষজ্ঞ ও এসএমএসি অ্যাডভাইজরি সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক স্নেহাশীষ বড়ুয়া বলেন, করহারকে পূর্বাভাসযোগ্য করার এই উদ্যোগ ইতিবাচক এবং এতে ব্যবসায়ীদের একটি বড় দাবির প্রতিফলন ঘটেছে।

তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, শুধু পূর্বাভাসযোগ্যতাই বিনিয়োগ আকর্ষণের জন্য যথেষ্ট নয়। 'যদি উচ্চ হারে ট্যাক্স রেট দিয়ে প্রেডিকটেবল করা হয়, তাহলে সেটি বিনিয়োগবান্ধব হবে না। কারণ গ্লোবাল ট্রেন্ড হলো ট্যাক্স রেট কমছে। কিন্তু এখানে যদি বাড়তি থাকে, তাহলে এখানে বিদেশি বিনিয়োগ আসতে চাইবে না।'

Related Topics

টপ নিউজ

কর / কর ব্যবস্থা / এনবিআর / জাতীয় রাজস্ব বোর্ড / জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) / পূর্বাভাসযোগ্য কর / প্রেডিক্টেবল কর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
  • গ্রাফিকস: টিবিএস
    আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না
  • অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
    শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ছবি: টিবিএস
    ‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে
  • ছবি: এপি
    ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

Related News

  • পানীয় ও চিনিযুক্ত পণ্যের ন্যূনতম টার্নওভার কর কমে ২.৫ শতাংশ হতে পারে 
  • এনবিআর বিভাজন অধ্যাদেশ পর্যালোচনা কমিটির বৈঠক ২৩ মে
  • ২০২৮-২৯ অর্থবছর থেকে দেড় কোটি টাকার বেশি আয়ে ৩৫% কর আরোপের চিন্তা সরকারের
  • পরোক্ষ কর ও উৎসে করের ওপর অতিনির্ভরতা অর্থনীতির ক্ষতি করতে পারে : বিশেষজ্ঞরা
  • এপ্রিলে রাজস্ব প্রবৃদ্ধি ৭ শতাংশের কম, ১০ মাসে ঘাটতি ১.০৪ লাখ কোটি টাকা 

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

4
অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

6
ছবি: এপি
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net