Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
গবেষণাভিত্তিক নীতি না হলে তামাক নিয়ন্ত্রণে অগ্রগতি থমকাবে: হোসেন জিল্লুর রহমান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 December, 2025, 06:45 pm
Last modified: 29 December, 2025, 06:49 pm

Related News

  • দুর্নীতির চেয়েও হয়রানি অনেক সময় বেশি ক্ষতিকর: হোসেন জিল্লুর
  • এশিয়ায় তামাক শিল্পের হস্তক্ষেপে শীর্ষে বাংলাদেশ
  • দারিদ্র্য, বেকারত্ব ও প্রাথমিকে শিক্ষার্থী ঝরে পড়ায় অন্তর্বর্তী সরকারের ঘাটতি দেখতে পাচ্ছি: হোসেন জিল্লুর রহমান
  • আরএমজি রপ্তানি তো আছেই, আরও খাত খুঁজে বের করতে হবে: হোসেন জিল্লুর রহমান
  • সংস্কারের পুরো বিষয়টা যমুনার দেয়ালের ভেতরে আটকে আছে: হোসেন জিল্লুর রহমান

গবেষণাভিত্তিক নীতি না হলে তামাক নিয়ন্ত্রণে অগ্রগতি থমকাবে: হোসেন জিল্লুর রহমান

তিনি বলেন, ‘ভুল তথ্য, অযৌক্তিক চাপ এবং শিল্পের হস্তক্ষেপ নীতিনির্ধারণকে দুর্বল করে দিচ্ছে, যার ফলে তামাক নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত অগ্রগতি ব্যাহত হচ্ছে।’
টিবিএস রিপোর্ট
29 December, 2025, 06:45 pm
Last modified: 29 December, 2025, 06:49 pm
ছবি: সংগৃহীত

তামাক নিয়ন্ত্রণে কার্যকর অগ্রগতি আনতে হলে নীতিনির্ধারণে গবেষণা ও তথ্যভিত্তিক সিদ্ধান্তের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান।

তিনি বলেন, 'ভুল তথ্য, অযৌক্তিক চাপ এবং শিল্পের হস্তক্ষেপ নীতিনির্ধারণকে দুর্বল করে দিচ্ছে, যার ফলে তামাক নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত অগ্রগতি ব্যাহত হচ্ছে।'

সোমবার  (২৯ ডিসেম্বর) সিরডাপ মিলনায়তনে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) আয়োজিত  'তামাক কোম্পানির হস্তক্ষেপ সূচক, বাংলাদেশ ২০২৫'- গবেষণার ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গবেষণার তথ্য তুলে ধরে তিনি বলেন, 'তামাকজনিত কারণে বাংলাদেশে প্রতিবছর স্বাস্থ্য ও পরিবেশ খাতে প্রায় ৮৭ হাজার কোটি টাকার সমপরিমাণ অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। এই ক্ষতি শুধু স্বাস্থ্যখাতেই সীমাবদ্ধ নয়, বরং পরিবেশগত বিপর্যয়ের সঙ্গেও সরাসরি যুক্ত।'

তিনি আরও বলেন, 'একটি স্বাস্থ্যসম্মত সমাজ গড়ে তুলতে হলে, বিশেষ করে তরুণ প্রজন্মকে তামাক ও তামাকজনিত আসক্তি থেকে মুক্ত রাখা জরুরি। তামাক অনেক ক্ষেত্রে অন্যান্য ক্ষতিকর আসক্তির সূচনা বিন্দু হিসেবে কাজ করে, যা সমাজের জন্য দীর্ঘমেয়াদি ঝুঁকি তৈরি করে।'

তামাক শিল্পের 'ইন্ডাস্ট্রি ইন্টারফেয়ারেন্স' প্রসঙ্গে তিনি বলেন, 'শিল্পখাত তাদের যুক্তিসঙ্গত দাবি তুলতেই পারে, তবে বিভ্রান্তিকর তথ্য ও অযৌক্তিক চাপ প্রয়োগ করে নীতি সুবিধা আদায়ের চেষ্টা গ্রহণযোগ্য নয়। নীতিনির্ধারণে এ ধরনের হস্তক্ষেপ জনস্বার্থের পরিপন্থী।'

সাম্প্রতিক সময়ে তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী পাস হওয়াকে ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করে হোসেন জিল্লুর রহমান বলেন, 'যদিও সব দাবি এক দফায় পূরণ হয়নি, তবু এটি একটি গুরুত্বপূর্ণ প্রথম ধাপ। এখন দ্রুত গেজেট প্রকাশ করে আইনটির বাস্তবায়ন নিশ্চিত করা প্রয়োজন।'

তিনি আরও বলেন, 'নীতিনির্ধারণের সর্বোচ্চ পর্যায়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেখান থেকে পিছু হটার সুযোগ নেই। নাগরিক সমাজ ও গণমাধ্যমকে সজাগ থেকে এই প্রক্রিয়ার ওপর নজরদারি চালিয়ে যেতে হবে।'

Related Topics

টপ নিউজ

তামাক নিয়ন্ত্রণ / গবেষণাভিত্তিক নীতি / পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার / হোসেন জিল্লুর রহমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • দুর্নীতির চেয়েও হয়রানি অনেক সময় বেশি ক্ষতিকর: হোসেন জিল্লুর
  • এশিয়ায় তামাক শিল্পের হস্তক্ষেপে শীর্ষে বাংলাদেশ
  • দারিদ্র্য, বেকারত্ব ও প্রাথমিকে শিক্ষার্থী ঝরে পড়ায় অন্তর্বর্তী সরকারের ঘাটতি দেখতে পাচ্ছি: হোসেন জিল্লুর রহমান
  • আরএমজি রপ্তানি তো আছেই, আরও খাত খুঁজে বের করতে হবে: হোসেন জিল্লুর রহমান
  • সংস্কারের পুরো বিষয়টা যমুনার দেয়ালের ভেতরে আটকে আছে: হোসেন জিল্লুর রহমান

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net