Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
সংস্কারের পুরো বিষয়টা যমুনার দেয়ালের ভেতরে আটকে আছে: হোসেন জিল্লুর রহমান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 September, 2025, 09:20 pm
Last modified: 01 September, 2025, 09:25 pm

Related News

  • আরপিওসহ অন্তর্বর্তী সরকারের ৭ অধ্যাদেশ সংসদে পাস
  • ড. ইউনূসসহ সাবেক অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ
  • টিকা কেনা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় কী ঘটেছিল?
  • ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি
  • বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

সংস্কারের পুরো বিষয়টা যমুনার দেয়ালের ভেতরে আটকে আছে: হোসেন জিল্লুর রহমান

হোসেন জিল্লুর রহমান বলেন, ‘এক বছরের বেশি সময় পার হওয়ার পর অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টা কতটা জনগণের কাছে পৌঁছেছে, তার মূল্যায়ন জরুরি।’
টিবিএস রিপোর্ট
01 September, 2025, 09:20 pm
Last modified: 01 September, 2025, 09:25 pm
ফাইল ছবি: সংগৃহীত

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেছেন, দেশে চলমান সংস্কার কার্যক্রম সাধারণ মানুষের প্রত্যাশা প্রতিফলিত করছে না। তিনি বলেন, 'পুরো বিষয়টা যেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দেয়ালের ভেতরেই সীমাবদ্ধ হয়ে আছে।'

সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল লেকশোরে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

হোসেন জিল্লুর রহমান বলেন, 'এক বছরের বেশি সময় পার হওয়ার পর অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টা কতটা জনগণের কাছে পৌঁছেছে, তার মূল্যায়ন জরুরি।'

তিনি বলেন, 'সংস্কারের অনেক উদ্যোগ হচ্ছে। কিন্তু সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে এর চরিত্র কোথায় গিয়ে দাঁড়াবে এবং জনগণের মধ্যে কতটুকু গ্রহণযোগ্যতা তৈরি করতে পারবে– তা নির্ভর করবে আমারা কীভাবে এগোবো।'

অর্থনীতিবিদ হোসেন জিল্লুর মনে করেন, মানুষের চাহিদা ছিল কর্তৃত্ববাদী শাসনের স্তম্ভগুলো আইনি প্রক্রিয়ায় ভেঙে দেওয়া, প্রতিনিধিত্বশীল রাজনীতি তথা নির্বাচন ফিরিয়ে আনা, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন, ভয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনশৃঙ্খলার উন্নতি এবং অলিগার্কনির্ভর অর্থনৈতিক মডেল থেকে মুক্ত হওয়া।

সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের উল্লেখ করে তিনি বলেন, এক পুলিশ কমিশনার গুলশান থেকে গাজীপুর যাওয়ার জন্য ঘণ্টাব্যাপী রাস্তা বন্ধ করেছিলেন। এ ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে কেবল কারণ দর্শানোর আলোচনা হয়েছে।

তার মতে, খবর প্রকাশের দিনই তদন্ত করে পদক্ষেপ নেওয়া উচিত ছিল। দায়িত্বশীল অবস্থান থেকে এমন উদাসীনতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
 
Related Topics

টপ নিউজ

হোসেন জিল্লুর রহমান / সংস্কার / অন্তর্বর্তী সরকার / আইনশৃঙ্খলা পরিস্থিতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?
  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • আরপিওসহ অন্তর্বর্তী সরকারের ৭ অধ্যাদেশ সংসদে পাস
  • ড. ইউনূসসহ সাবেক অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ
  • টিকা কেনা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় কী ঘটেছিল?
  • ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি
  • বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

Most Read

1
ছবি: নিউ ইয়র্ক টাইমস
বাংলাদেশ

সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?

2
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net