Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 21, 2026
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় রিমোট–কন্ট্রোলড ল্যাবে অপ্রচলিত মাদক ‘কুশ’ চাষ, নারী সহযোগী ও কেয়ারটেকার আটক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 January, 2026, 01:20 pm
Last modified: 08 January, 2026, 08:13 pm

Related News

  • জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • এক মাসে ৩৪৭ কোটি ৮১ লাখ টাকার চোরাচালান জব্দ করল বিজিবি
  • গাঁজা খেয়ে ফ্লাইট ৩০০ ফুট নিচে নামিয়ে দেওয়া সেই পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া
  • ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ২২ মাদক ট্রাইব্যুনাল গঠন করলো সরকার
  • মাদক নিয়ে বিরোধ: গেন্ডারিয়ায় বিদ্যুৎ-সংযোগ বন্ধ করে বিএনপি নেতার এলোপাথাড়ি গুলি, আহত ৩

যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় রিমোট–কন্ট্রোলড ল্যাবে অপ্রচলিত মাদক ‘কুশ’ চাষ, নারী সহযোগী ও কেয়ারটেকার আটক

তদন্তকারীরা জানান, ‘কুশ’ চাষ ও পাচারের এই নেটওয়ার্কটি ঢাকা থেকে পরিচালিত হলেও তদারকি করা হচ্ছিল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে।
টিবিএস রিপোর্ট
08 January, 2026, 01:20 pm
Last modified: 08 January, 2026, 08:13 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রে উন্নত ক্যানাবিস চাষের কৌশল শিখে রাজধানীর ওয়ারীতে রিমোট–কন্ট্রোলড ল্যাব বসিয়ে অপ্রচলিত মাদক 'কুশ' (এক ধরনের গাঁজা) চাষ করছিলেন তৌসিফ হাসান (২২) নামের এক যুবক।

সম্প্রতি গাজীপুরে এক অভিযানে যুক্তরাষ্ট্রগামী মাদকভর্তি একটি পার্সেল আটক হওয়ার পর বিষয়টি সামনে আসে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। 

তদন্তকারীরা জানান, 'কুশ' চাষ ও পাচারের এই নেটওয়ার্কটি ঢাকা থেকে পরিচালিত হলেও তদারকি করা হচ্ছিল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে।

ডিএনসির তথ্যমতে, অভিযুক্ত তৌসিফ হাসান ক্যালিফোর্নিয়ায় বসবাসের সময় ক্যানাবিস চাষের কৌশল শেখেন। পরে পুরান ঢাকার ওয়ারী এলাকায় নিজের বাসার ভেতরে একটি ল্যাব স্থাপন করেন এবং বিদেশে অবস্থান করেই রিমোট কন্ট্রোল প্রযুক্তির মাধ্যমে ল্যাবের তাপমাত্রাসহ বিভিন্ন পরিবেশগত অবস্থা নজরদারি করতেন।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, এ কার্যক্রম পরিচালনায় তার এক বান্ধবীও তাকে সহায়তা করেছেন।

ডিএনসি জানায়, আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ইয়াবা পাচারের চেষ্টা হচ্ছে—এমন গোয়েন্দা তথ্য পাওয়ার পর বিষয়টি সামনে আসে। তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গাজীপুরের টঙ্গী এলাকার একটি কুরিয়ার অফিসে অভিযান চালিয়ে ৩২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ভুয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে গত ৩ জানুয়ারি পার্সেলটি যুক্তরাষ্ট্রে পাঠানোর জন্য বুকিং দেওয়া হয়েছিল।

ডিএনসি সূত্র জানায়, উদ্ধার হওয়া ইয়াবাগুলো ঢাকায় অবস্থানরত ওই নারী সহযোগী ক্যালিফোর্নিয়ায় থাকা তৌসিফের কাছে পাঠিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। কুরিয়ার অফিসের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ওই নারীর পরিচয় শনাক্ত করা হয়। পরে রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

তাকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের পর ডিএনসি পুরান ঢাকার ওয়ারীতে তৌসিফের বাসায় অভিযান চালায়। অভিযানের সময় বাড়ির কেয়ারটেকার মো. রাজু শেখকেও (৩৯ বছর) আটক করা হয়। 

কর্মকর্তাদের দাবি, তিনি ওই নারীকে ইয়াবা সরবরাহ করতেন। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

ইনডোর ব্যবস্থাপনায় উৎপাদিত হতো 'কুশ'

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তৌসিফের বাসায় ঘরের ভেতরে 'কুশ' চাষের জন্য বিশেষভাবে তৈরি একটি ল্যাবের সন্ধান পাওয়া গেছে। 'কুশ'কে ক্যানাবিসের উন্নত ও উচ্চক্ষমতাসম্পন্ন একটি জাত হিসেবে উল্লেখ করেছেন তারা।

ওই বাসা থেকে ক্যালিফোর্নিয়া থেকে আনা 'কুশ' বীজ, গাছ, সদ্য সংগ্রহ করা কুশ, বিশেষায়িত চাষ ও ধূমপানের সরঞ্জাম এবং বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

এছাড়া বাড়ির ছাদের ওপর টিনশিট ও ফয়েল পেপার দিয়ে তৈরি তাপমাত্রা নিয়ন্ত্রিত একটি কক্ষে 'কুশ' চাষের একাধিক টিউব পাওয়া গেছে বলে জানান কর্মকর্তারা।

ডিএনসির গোয়েন্দা শাখার উপপরিচালক মেহেদী হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি বলেন, "তৌসিফ একজন মার্কিন নাগরিক। তিনি বছরে কয়েকবার দেশে আসেন। ক্যালিফোর্নিয়া থেকে কুশের বীজ এনে নিজের বাসায় চাষের জন্য ল্যাব স্থাপন করেছিলেন।"

তদন্ত ও পটভূমি

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, তৌসিফ পুরান ঢাকার ওয়ারী এলাকায় বড় হন। তার বাবার মৃত্যুর পর মা পুনরায় বিয়ে করে অন্যত্র চলে যান। এরপর দাদা–দাদির কাছে বড় হন তিনি। বাংলাদেশে ও-লেভেল শেষ করে তিনি যুক্তরাষ্ট্রে যান। পরে সেখানে নাগরিকত্ব নিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তবে তিনি বছরে একাধিকবার বাংলাদেশে আসতেন বলে জানিয়েছেন তদন্তকারীরা।

তদন্তে আরও জানা যায়, ও-লেভেলে পড়ার সময়ই ওই নারীর সঙ্গে তৌসিফের পরিচয় হয়। পরবর্তীতে তাকে মাদক পাচারের কাজে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গাজীপুরে আটক করা পার্সেলটিতে বিশেষভাবে লুকানো অ্যামফেটামিনজাত ইয়াবা বড়ি ছিল। টঙ্গীর ওই কুরিয়ার অফিসে অভিযানের সময় প্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজার মো. আবদুল গাফফার (৩৬) এবং কর্মচারী খুরশিদ আলম (৩৫) উপস্থিত ছিলেন।

পার্সেলটির বাণিজ্যিক ইনভয়েসে প্রাপক হিসেবে তৌসিফ হাসানের নাম উল্লেখ করা হয়। ঠিকানা দেওয়া ছিল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সানফ্রান্সিসকোর ৮২৫ বুশ স্ট্রিট, অ্যাপার্টমেন্ট ৫০১। প্রেরক হিসেবে ঢাকায় অবস্থানরত তার বান্ধবীর নাম উল্লেখ ছিল।

ডিএনসি কর্মকর্তারা জানান, ঘটনার সঙ্গে জড়িত সবার পরিচয় ও ঠিকানা যাচাই এবং এই চক্রটি কোনো বৃহৎ মাদক পাচার নেটওয়ার্কের সঙ্গে যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। 
 

Related Topics

টপ নিউজ

মাদকদ্রব্য / মাদক / কুশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিক্স: টিবিএস
    সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০%: মাসে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা, সর্বনিম্ন ১৮ হাজার টাকা
  • ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
    রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
    বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ
  • ছবি: সংগৃহীত
    আশুলিয়ায় পোশাক কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন: ৬ জনের মৃত্যু, আহত ২৪
  • কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। ছবি: সংগৃহীত
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, ছিনিয়ে নিতে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়: পুলিশ

Related News

  • জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • এক মাসে ৩৪৭ কোটি ৮১ লাখ টাকার চোরাচালান জব্দ করল বিজিবি
  • গাঁজা খেয়ে ফ্লাইট ৩০০ ফুট নিচে নামিয়ে দেওয়া সেই পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া
  • ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ২২ মাদক ট্রাইব্যুনাল গঠন করলো সরকার
  • মাদক নিয়ে বিরোধ: গেন্ডারিয়ায় বিদ্যুৎ-সংযোগ বন্ধ করে বিএনপি নেতার এলোপাথাড়ি গুলি, আহত ৩

Most Read

1
গ্রাফিক্স: টিবিএস
বাংলাদেশ

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০%: মাসে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা, সর্বনিম্ন ১৮ হাজার টাকা

3
ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
অর্থনীতি

বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশুলিয়ায় পোশাক কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন: ৬ জনের মৃত্যু, আহত ২৪

6
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আইফোন দিতে চায়নি অপ্রতিম, ছিনিয়ে নিতে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়: পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net