Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 28, 2026
গ্রেপ্তারের সময় বাবাকে ধরে কাঁদতে থাকা শিশুকে চড়, সমালোচনার মুখে খতিয়ে দেখছে পুলিশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 October, 2025, 06:15 pm
Last modified: 25 October, 2025, 07:34 pm

Related News

  • মাদক-অবৈধ অস্ত্র নির্মূলে সমন্বিতভাবে কাজ করবে প্রশাসন: পানি সম্পদমন্ত্রী
  • ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৩ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • ৮ মাসে নিখোঁজ ৩৬ শিশুর লাশ উদ্ধার, শিশুর নিরাপত্তা নিয়ে আসকের উদ্বেগ
  • বাদ পড়া ৩৪ লাখ শিশু পাচ্ছে হাম-রুবেলা টিকা, দেশব্যাপী ক্যাম্পেইন শুরু ২৬ সেপ্টেম্বর
  • ১৩ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধের প্রস্তাব ইউরোপীয় ইউনিয়নের

গ্রেপ্তারের সময় বাবাকে ধরে কাঁদতে থাকা শিশুকে চড়, সমালোচনার মুখে খতিয়ে দেখছে পুলিশ

সমালোচনার মুখে পুলিশ বলছে, কে চড় মেরেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে তাদের দাবি- পুলিশের কোনো সদস্য শিশুটিকে চড় মারেননি। 
টিবিএস রিপোর্ট
25 October, 2025, 06:15 pm
Last modified: 25 October, 2025, 07:34 pm
ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে রুস্তম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় তার সাত-আট বছর বয়সী মেয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এ সময় ভিড়ের মধ্যে কেউ মেয়েটিকে চড় মারেন। এতে শিশুটি আরও কান্না করতে থাকে। পরে শিশুটিকে বাবার কাছ থেকে সরিয়ে নেওয়া হয়। 

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শিশুকে চড় মারায় ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। ভিডিওটি ফেসবুকে শেয়ার করে অনেকেই এ ঘটনায় ক্ষোভ প্রকাশ ও নিন্দা জানিয়েছেন। কেউ কেউ দাবি করেছেন, শিশুটিকে পুলিশের কোনো সদস্যই চড় মেরেছেন।

সমালোচনার মুখে এখন পুলিশ বলছে, কে চড় মেরেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের দাবি- পুলিশের কোনো সদস্য শিশুটিকে চড় মারেননি। 

গত বৃহস্পতিবার ভোরে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসার সঙ্গে জড়িত দুই পক্ষের মারামারির সময় 'ককটেল' বিস্ফোরণে মো. জাহিদ (২০) নামের একজন নিহত হন। এ ঘটনায় পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে রুস্তমও ছিলেন।  

জানতে চাইলে পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (মোহাম্মদপুর জোন) জুয়েল রানা বলেন, ভিডিওর বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। জেনিভা ক্যাম্পে জাহিদ নামে একজন খুন হওয়ার পরে অভিযান চালিয়ে রুস্তম নামের এক ব্যক্তিকে বেশকিছু ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে পর থানায় নেওয়ার সময় শিশুটি তার বাবার কাছে যায়। এ সময় কেউ একজন শিশুটিকে চড় মারেন।" 

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, 'শিশুটিকে কে চড় মেরেছে, সেটি গুরুত্বের সাথে নিয়ে আমরা খতিয়ে দেখছি।'

Related Topics

টপ নিউজ

শিশু / চড় / মাদক / জেনেভা ক্যাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি
  • মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
    প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে
  • ছবি: সৈয়দ জাকির হোসেন
    দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে
  • বৈঠক শেষে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ব্রিফিং। ছবি: সংগৃহীত
    জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাশ হলেই গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি: বাসস
    নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বের করার চেষ্টা করা হচ্ছে: টাইমস অভ ইন্ডিয়া
  • ছবি: ভিডিও থেকে নেয়া
    ‘জমি দখলের চেষ্টায়’ ইসিবি চত্বরের আবাসন প্রকল্পে হামলা, ৫০ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

Related News

  • মাদক-অবৈধ অস্ত্র নির্মূলে সমন্বিতভাবে কাজ করবে প্রশাসন: পানি সম্পদমন্ত্রী
  • ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৩ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • ৮ মাসে নিখোঁজ ৩৬ শিশুর লাশ উদ্ধার, শিশুর নিরাপত্তা নিয়ে আসকের উদ্বেগ
  • বাদ পড়া ৩৪ লাখ শিশু পাচ্ছে হাম-রুবেলা টিকা, দেশব্যাপী ক্যাম্পেইন শুরু ২৬ সেপ্টেম্বর
  • ১৩ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধের প্রস্তাব ইউরোপীয় ইউনিয়নের

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

2
মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে

3
ছবি: সৈয়দ জাকির হোসেন
ফিচার

দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

4
বৈঠক শেষে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ব্রিফিং। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাশ হলেই গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী

5
ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বের করার চেষ্টা করা হচ্ছে: টাইমস অভ ইন্ডিয়া

6
ছবি: ভিডিও থেকে নেয়া
বাংলাদেশ

‘জমি দখলের চেষ্টায়’ ইসিবি চত্বরের আবাসন প্রকল্পে হামলা, ৫০ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net