Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে কাকরাইলে বিএনপি নেতা-কর্মীদের রাতভর অবস্থান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 May, 2025, 11:25 am
Last modified: 22 May, 2025, 11:30 am

Related News

  • যমুনা ছাড়লেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস
  • আজ বা কালকের মধ্যে 'যমুনা' ছাড়ছেন ড. ইউনূস, হবে প্রধানমন্ত্রীর বাসভবন
  • ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব: ইশরাক হোসেন
  • বিএনপি নেতাকর্মীদের বাধায় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি রুমিন ফারহানা, পুষ্পস্তবক ছিঁড়ে ফেলার অভিযোগ
  • অধ্যাপক ইউনূস যমুনায় থাকবেন কতদিন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে কাকরাইলে বিএনপি নেতা-কর্মীদের রাতভর অবস্থান

বিএনপির ঢাকা দক্ষিণ শাখার নেতা মশিউর রহমান বলেন, ‘ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়াতে হবে এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভূঁইয়াকে পদত্যাগ করতে হবে। আসিফ পদত্যাগ না করা পর্যন্ত আমরা এখানেই থাকব।’
টিবিএস রিপোর্ট
22 May, 2025, 11:25 am
Last modified: 22 May, 2025, 11:30 am
গতকাল মৎস্য ভবন মোড়ে অবস্থান করেন বিএনপি নেতা-কর্মীরা। ছবি: মো. জাহিদুল ইসলাম/টিবিএস

ঢাকার কাকরাইল মোড়ে রাতভর অবস্থান কর্মসূচি চালিয়ে গেছেন বিএনপি নেতাকর্মীরা। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে চলছে এ আন্দোলন।

রাত বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষোভকারীর সংখ্যা কিছুটা কমলেও ২২ মে সকাল থেকে আবারও বাড়তে থাকে উপস্থিতি।

বিক্ষোভকারীরা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, রাতভর ফাঁকা ছিল মৎস্য ভবন মোড়। তবে সকাল ১০টার পর সেখানে অবস্থান নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

বিএনপির ঢাকা দক্ষিণ শাখার নেতা মশিউর রহমান, যিনি রাতে আন্দোলনস্থলে ছিলেন, বলেন, 'আজ আরও নেতাকর্মী যোগ দেবেন। আমাদের একটি অংশ সারারাত কাকরাইলে অবস্থান করেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কেউ বাড়ি ফিরবে না।'

তিনি বলেন, 'ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়াতে হবে এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভূঁইয়াকে পদত্যাগ করতে হবে। আসিফ পদত্যাগ না করা পর্যন্ত আমরা এখানেই থাকব।'

২১ মে সন্ধ্যায় ইশরাক হোসেনের নেতৃত্বে বিএনপির হাজারো নেতা-কর্মী প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন 'যমুনা'র সামনের সড়কে অবস্থান কর্মসূচি শুরু করেন। এতে মৎস্য ভবন, কাকরাইল ও সার্কিট হাউস রোড এলাকায় যান চলাচল বিঘ্নিত হয় এবং পুরো এলাকা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ইশরাকের সমর্থকেরা তার পক্ষে ও উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। তারা জানান, হাইকোর্টের রায় না আসা পর্যন্ত যমুনার সামনে অবস্থান চলবে।

তাদের বক্তব্য, 'যদি রায় আমাদের বিপক্ষে যায়, তাহলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।'

সন্ধ্যার পর কাকরাইল মোড়ে আরও বিপুল সংখ্যক নেতা-কর্মী জড়ো হন, বিক্ষোভের তীব্রতা বাড়ে। মিছিলের নেতৃত্ব দেন ইশরাক নিজেই। তিনি বলেন, 'আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত যমুনা ছেড়ে যাব না।'

বিক্ষোভ ঘিরে যমুনার চারপাশে শত শত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস বিএনপির ইশরাক হোসেনকে প্রায় দুই লাখ ভোটের ব্যবধানে পরাজিত করেন।

তবে চলতি বছরের ২৭ মার্চ নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম আগের ফলাফল বাতিল করে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করেন।

এই রায়ের পর ২২ এপ্রিল নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের কাছে গেজেট প্রকাশের জন্য আইনি মতামত চায়।

পরে ২৭ এপ্রিল নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ইশরাককে নতুন মেয়র হিসেবে ঘোষণা করে। বিএনপি নেতারা বলছেন, এই ঘোষণার বাস্তবায়ন নিশ্চিত করতেই তারা রাস্তায় নেমেছেন।

 

Related Topics

টপ নিউজ

ইশরাক হোসেন / বিএনপি নেতাকর্মী / অবস্থান / যমুনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • যমুনা ছাড়লেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস
  • আজ বা কালকের মধ্যে 'যমুনা' ছাড়ছেন ড. ইউনূস, হবে প্রধানমন্ত্রীর বাসভবন
  • ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব: ইশরাক হোসেন
  • বিএনপি নেতাকর্মীদের বাধায় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি রুমিন ফারহানা, পুষ্পস্তবক ছিঁড়ে ফেলার অভিযোগ
  • অধ্যাপক ইউনূস যমুনায় থাকবেন কতদিন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net