Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
আ.লীগ নিষিদ্ধে দ্রুত সিদ্ধান্ত না এলে পুরো বাংলাদেশ আবার ঢাকায় মার্চ করবে: নাহিদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 May, 2025, 08:10 pm
Last modified: 09 May, 2025, 09:22 pm

Related News

  • এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করল ইসি 
  • জুলাই সনদকে বিএনপি প্রতারণার দলিলে পরিণত করেছে: নাহিদ ইসলাম
  • ‘মিথ্যুক ও গণহত্যার দোসর’ রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের  
  • এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র ২ মে বাছাই করবে ইসি
  • গণভোটের রায় বাস্তবায়নে নতুন কর্মসূচি দিতে কাল বৈঠকে বসছে ১১ দল   

আ.লীগ নিষিদ্ধে দ্রুত সিদ্ধান্ত না এলে পুরো বাংলাদেশ আবার ঢাকায় মার্চ করবে: নাহিদ

এদিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে আওয়ামী লীগকে নিষিদ্ধসহ তিনটি দাবি জানিয়েছেন এনসিপির এই নেতা।
টিবিএস রিপোর্ট
09 May, 2025, 08:10 pm
Last modified: 09 May, 2025, 09:22 pm
মো. নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না এলে পুরো বাংলাদেশ আবারও ঢাকা শহরে মার্চ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ শুক্রবার সন্ধ্যায় শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি থেকে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। 

নাহিদ বলেন, 'ঢাকা শহরের বিভিন্ন স্থানে ব্লকেড চালু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে আসলে সমগ্র বাংলাদেশ আবারো ঢাকা শহরে মার্চ করবে।'

তিনি আরও বলেন, 'দাবি আদায়ে শাহবাগে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।'

সেইসঙ্গে দলমত নির্বিশেষে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে জুলাইয়ের সব শক্তি এক থাকবে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন নাহিদ।

আরও পড়ুন: ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: অবরোধ কর্মসূচি থেকে সারজিস

এদিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে আওয়ামী লীগকে নিষিদ্ধসহ তিনটি দাবি জানিয়েছেন এনসিপির এই নেতা।

পোস্টে তিনি লিখেছেন, 'আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে এবং জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে।'

আরও পড়ুন: যে শাহবাগে ফ্যাসিবাদ তৈরি হয়েছিল, সেই শাহবাগেই ফ্যাসিবাদের চূড়ান্ত পতন হবে: হাসনাত

এর আগে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এনসিপির নেতৃত্বে শাহবাগ মোড় অবরোধ করেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীরা।

আজ শুক্রবার বিকাল পৌনে ৫টায় তারা শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নেন। সন্ধ্যা সোয়া ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলছিল।

আরও পড়ুন: আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধের ঘোষণা হাসনাতের

এদিন দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবনের কাছের ফোয়ারার পাশে তৈরি করা মঞ্চ থেকে শাহবাগ মোড় অবরোধ করার ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ। দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন। ঘোষণার পর আন্দোলনকারীরা মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় অবরোধ করেন।

Related Topics

টপ নিউজ

শাহবাগ অবরোধ / নাহিদ ইসলাম / এনসিপি / আওয়ামী লীগ / নিষিদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

Related News

  • এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করল ইসি 
  • জুলাই সনদকে বিএনপি প্রতারণার দলিলে পরিণত করেছে: নাহিদ ইসলাম
  • ‘মিথ্যুক ও গণহত্যার দোসর’ রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের  
  • এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র ২ মে বাছাই করবে ইসি
  • গণভোটের রায় বাস্তবায়নে নতুন কর্মসূচি দিতে কাল বৈঠকে বসছে ১১ দল   

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

6
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net