Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
পুঁজিবাজার সংস্কারে বিদেশি বিশেষজ্ঞ আনবে সরকার, পাঁচ নির্দেশনা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট 
11 May, 2025, 04:40 pm
Last modified: 11 May, 2025, 04:59 pm

Related News

  • বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
  • ফেনীতে সংস্কার কাজের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক লেন ঈদের পর চার দিন বন্ধ থাকবে
  • তেল-গ্যাসের দাম চড়ছে, শেয়ারে পতন: ইরান যুদ্ধের ধাক্কায় অস্থির বাজার
  • মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারে তেলের দামে উল্লম্ফন, পুঁজিবাজারে ধস
  • বিএনপি আদালতকে ব্যবহার করে সংস্কারকে বাধাগ্রস্ত করছে: এনসিপি

পুঁজিবাজার সংস্কারে বিদেশি বিশেষজ্ঞ আনবে সরকার, পাঁচ নির্দেশনা

বাংলাদেশের পুঁজিবাজারে যাদের কোনো স্বার্থ নেই, এমন বিশেষজ্ঞদের দিয়ে এই দল গঠন করা হবে। তারা আগামী তিন মাসের মধ্যে সংস্কারের জন্য বাস্তবমুখী সুপারিশ পেশ করবে।
টিবিএস রিপোর্ট 
11 May, 2025, 04:40 pm
Last modified: 11 May, 2025, 04:59 pm
বিএসইসির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। ছবি: পিআইডি

সরকারের পাঁচ নির্দেশনা:

  • সরকারের মালিকানা রয়েছে এমন বহুজাতিক কোম্পানিগুলোকে সরকারের শেয়ার কমিয়ে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ;
  • বেসরকারি খাতের দেশীয় বড় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার ক্ষেত্রে উৎসাহিত করতে প্রনোদনাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ; 
  • স্বার্থান্বেষী মহলের কারসাজি রুখতে বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে এসে তিন মাসের মধ্যে পুঁজিবাজার সংস্কার করা; 
  • পুঁজিবাজারে অনিয়মের সঙ্গে জড়িতদের প্রত‍্যকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ; এবং 
  • বড় ধরনের ঋণ প্রয়োজন এমন ব‍্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে ব‍্যাংক ঋণ-নির্ভরতা কমিয়ে পুঁজিবাজার থেকে বন্ড ও ইক্যুইটির মাধ্যমে তহবিল সংগ্রহে আগ্রহী করে তোলার ব্যবস্থা গ্রহণ।

পুঁজিবাজারে কার্যকর সংস্কার আনতে সরকার একটি বিদেশি বিশেষজ্ঞ দলের সহায়তা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের পুঁজিবাজারে যাদের কোনো স্বার্থ নেই, এমন বিশেষজ্ঞদের দিয়ে এই দল গঠন করা হবে। তারা আগামী তিন মাসের মধ্যে সংস্কারের জন্য বাস্তবমুখী সুপারিশ পেশ করবে।

আজ রোববার (১১ মে) প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খোন্দকার রাশেদ মাকসুদ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।

বৈঠকের শুরুতে বিএসইসি চেয়ারম্যান মাকসুদ গত নয় মাসে পুঁজিবাজারে গৃহীত সংস্কার ও অগ্রগতির একটি সংক্ষিপ্ত উপস্থাপনা তুলে ধরেন।

এই আলোচনার প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা পুঁজিবাজারকে পুনর্জীবিত ও আধুনিকায়নের লক্ষ্যে পাঁচটি প্রধান নির্দেশনা দেন।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, "পুঁজিবাজারে বহু ভেস্টেড ইন্টারেস্ট (স্বার্থান্বেষী গোষ্ঠী) রয়েছে। ফলে সংস্কারের উদ্যোগ নিলেও তা কার্যকর হয় না, কারণ এরা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এই বাধা দূর করতে পুঁজিবাজারে নিরপেক্ষ বিদেশি বিশেষজ্ঞদের দিয়ে একটি দল গঠন করা হবে, যারা বিনিয়োগকারী ও স্টেকহোল্ডারদের স্বার্থ রক্ষা করে বাজারকে কীভাবে আধুনিক করা যায়, সে বিষয়ে তিন মাসের মধ্যে একটি রিপোর্ট দেবে।"

প্রধান উপদেষ্টার নির্দেশনার মধ্যে রয়েছে—সরকারি মালিকানাধীন লাভজনক কোম্পানি এবং যেসব বহুজাতিক প্রতিষ্ঠানে সরকারের শেয়ার রয়েছে, সেগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করা। উদাহরণ হিসেবে তিনি বলেন, "ইউনিলিভারে সরকারের শেয়ার রয়েছে। এ শেয়ারগুলো বাজারে ছাড়ার ব্যবস্থা নেওয়া হবে।"

এছাড়াও, দেশের যেসব বড় বড় বেসরকারি কোম্পানি রয়েছে, যাদের বার্ষিক টার্নওভার ২-৩ বিলিয়ন ডলার, তাদের পুঁজিবাজারে আনতে কী ধরণের প্রণোদনা দেওয়া যায় তা খুঁজে দেখতে বিএসইসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বিশেষভাবে উল্লেখ করেন, সিটি গ্রুপ ও মেঘনা গ্রুপের মতো বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন ভেঞ্চার রয়েছে, যেগুলোকে পুঁজিবাজারে আনতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

শফিকুল আলম আরও বলেন, পুঁজিবাজারে কর্মরত অনেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। এসব দুর্নীতিবাজ ও অনিয়মকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

তিনি আরও বলেন, বড় বড় কোম্পানিগুলো সিন্ডিকেট লোনের মাধ্যমে যে বিশাল অঙ্কের ঋণ নেয়, তা নিরুৎসাহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। ঋণের পরিবর্তে শেয়ার বা বন্ডের মাধ্যমে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহে উৎসাহ দিতে সংশ্লিষ্টদের পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

Related Topics

টপ নিউজ

পুঁজিবাজার / বিদেশি বিশেষজ্ঞ / সংস্কার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
  • ফেনীতে সংস্কার কাজের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক লেন ঈদের পর চার দিন বন্ধ থাকবে
  • তেল-গ্যাসের দাম চড়ছে, শেয়ারে পতন: ইরান যুদ্ধের ধাক্কায় অস্থির বাজার
  • মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারে তেলের দামে উল্লম্ফন, পুঁজিবাজারে ধস
  • বিএনপি আদালতকে ব্যবহার করে সংস্কারকে বাধাগ্রস্ত করছে: এনসিপি

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net