Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
২০২৪ সালে প্রথমবারের মতো এক হাজার কোটি টাকা মুনাফা এইচএসবিসি বাংলাদেশ-এর

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
06 May, 2025, 06:50 pm
Last modified: 06 May, 2025, 06:51 pm

Related News

  • ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • ব্যাংকে নেই নতুন নোট, চড়া দামে মিলছে মতিঝিলের ফুটপাতে
  • ২০২৫ সালে ব্যাংক খাতে নারী কর্মকর্তা-কর্মচারী কমেছে ২,৫৮৮ জন
  • পুলিশের সন্তানদের জন্য স্কুল নির্মাণে ২০ ব্যাংকের কাছে ৫০ লাখ করে টাকা চায় বিএবি, সিএসআর নিয়ে বিতর্ক

২০২৪ সালে প্রথমবারের মতো এক হাজার কোটি টাকা মুনাফা এইচএসবিসি বাংলাদেশ-এর

২০২৪ সালের হিসাবে, ব্যাংকটির মোট ঋণ ও অগ্রিম ১৮ হাজার ৯২৮ কোটি টাকা এবং মোট আমানত ২২ হাজার ৬৯৬ কোটি টাকা।
টিবিএস রিপোর্ট
06 May, 2025, 06:50 pm
Last modified: 06 May, 2025, 06:51 pm

এইচএসবিসি বাংলাদেশ তাদের ইতিহাসে প্রথমবারের মতো হাজার কোটি টাকার বেশি মুনাফা করেছে। ২০২৪ সালে ব্যাংকটির মুনাফা হয়েছে ১ হাজার ৮৬ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৯ শতাংশ বেশি।

ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত আর্থিক বিবরণীতে বলা হয়েছে, সুদের আয় বাড়া, আমানতের খরচ কমা এবং বিনিয়োগ থেকে ভালো আয় এই রেকর্ড মুনাফার পেছনে বড় ভূমিকা রেখেছে।

২০২৪ সালে ব্যাংকটির নিট সুদ আয় ৩৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৯৩ কোটি টাকায়। আমানতের ওপর সুদ ২০ শতাংশ কমে হয়েছে ৬১৫ কোটি টাকা।

এছাড়া ঋণ থেকে সুদের আয় বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯০৮ কোটি টাকায়, যা আগের বছরের তুলনায় ১২ শতাংশ বেশি।

ট্রেজারি বন্ডের সুদের হার বেড়ে যাওয়ায় এইচএসবিসি আয় করেছে ৯৯২ কোটি টাকা, যার মধ্যে মূলধন লাভও রয়েছে। এ আয় আগের বছরের তুলনায় ২৩ শতাংশ বেশি।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে দেওয়া এক বিবৃতিতে ব্যাংকটি বলেছে, 'আমাদের কৌশল কাজ করছে। পুরো বছরের শক্তিশালী পারফরম্যান্সই তার প্রমাণ। এইচএসবিসি একটি বিশ্বব্যাপী, পরস্পর-সংযুক্ত ব্যবসা—এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।'

২০২৪ সালের হিসাবে, ব্যাংকটির মোট ঋণ ও অগ্রিম ১৮ হাজার ৯২৮ কোটি টাকা এবং মোট আমানত ২২ হাজার ৬৯৬ কোটি টাকা।

চলমান নানা চ্যালেঞ্জের মধ্যেও ব্যাংকটি খেলাপি ঋণ ৩৮০ কোটি টাকা বা ৫৪ শতাংশ কমিয়ে ৩১৯.৫৭ কোটি টাকায় এনেছে। এতে খেলাপি ঋণের অনুপাত কমে দাঁড়িয়েছে ১.৬৮ শতাংশে, যা দেশের ব্যাংক খাতের গড়ের চেয়ে অনেক কম।

এইচএসবিসি ১৯৯৬ সালে ঢাকায় প্রথম শাখা চালু করে। ব্যাংকটির মূল প্রতিষ্ঠান এইচএসবিসি হোল্ডিংস পিএলসি, যার প্রধান কার্যালয় ইংল্যান্ডে। ইউরোপের সবচেয়ে বড় এ ব্যাংকটির ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট সম্পদ ৩.০৯৮ ট্রিলিয়ন ডলার।

Related Topics

টপ নিউজ

এইচএসবিসি / ব্যাংকের মুনাফা / ব্যাংক / বেসরকারি ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী
  • আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
    হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

Related News

  • ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • ব্যাংকে নেই নতুন নোট, চড়া দামে মিলছে মতিঝিলের ফুটপাতে
  • ২০২৫ সালে ব্যাংক খাতে নারী কর্মকর্তা-কর্মচারী কমেছে ২,৫৮৮ জন
  • পুলিশের সন্তানদের জন্য স্কুল নির্মাণে ২০ ব্যাংকের কাছে ৫০ লাখ করে টাকা চায় বিএবি, সিএসআর নিয়ে বিতর্ক

Most Read

1
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে

4
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী

5
আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী

6
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
আন্তর্জাতিক

হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net