Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 27, 2026
আফগানিস্তানের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে ইনস্টাগ্রামে যোগ দিলেন জোলি  

বিনোদন

টিবিএস রিপোর্ট
21 August, 2021, 02:45 pm
Last modified: 21 August, 2021, 02:52 pm

Related News

  • বিবিসির এফএম রেডিওর সম্প্রচার বন্ধ করল আফগানিস্তান সরকার
  • ১৩ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধের প্রস্তাব ইউরোপীয় ইউনিয়নের
  • ‘ইসলামে বিক্ষোভের অনুমতি নেই’: দেশজুড়ে সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার
  • যুদ্ধ ভুলে নতুন সম্পর্ক চায় আফগানিস্তান, ১ ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদে মার্কিন বিনিয়োগের আহ্বান
  • পর্নোগ্রাফি কনটেন্ট তৈরি ও বিক্রির অভিযোগে তরুণীসহ গ্রেপ্তার ২

আফগানিস্তানের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে ইনস্টাগ্রামে যোগ দিলেন জোলি  

সম্প্রতি 'ম্যালফিসেন্ট' তারকার কাছে একটি চিঠি পাঠিয়েছে এক আফগান কিশোরী। সেই চিঠির বার্তা সবাইকে জানাতে ইনস্টাগ্রামকেই বেছে নিয়েছেন জোলি। জোলি জানান, বিশ্বজুড়ে যেসব মানুষ নিজেদের মৌলিক অধিকার আদায়ের জন্য লড়াই করছে; তাদের গল্প তুলে ধরবেন তিনি।  
টিবিএস রিপোর্ট
21 August, 2021, 02:45 pm
Last modified: 21 August, 2021, 02:52 pm
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে বরাবরই নিজেকে দূরে রেখেছেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। কিন্তু এবার আর থাকতে পারলেন না। আফগানিস্তানের দুর্দশাপীড়িত মানুষের পাশে দাঁড়াতে, গেল শুক্রবারই আনুষ্ঠানিকভাবে ইনস্টাগ্রামে যুক্ত হয়েছেন তিনি। 

সম্প্রতি 'ম্যালফিসেন্ট' তারকার কাছে একটি চিঠি পাঠিয়েছে এক আফগান কিশোরী। সেই চিঠির বার্তা সবাইকে জানাতে ইনস্টাগ্রামকেই বেছে নিয়েছেন জোলি।   

অ্যাঞ্জেলিনা জোলি জাতিসংঘের শরণার্থী সংস্থার একজন বিশেষ দূত হিসেবে কাজ করছেন। জনৈক আফগান কিশোরীর চিঠিটি প্রকাশের সময় তার নাম-ঠিকানার অংশটুকু ঝাপসা করে দিতে ভোলেননি এই তারকা। 

চিঠিতে আফগানিস্তানে তালেবান শাসনের অধীনে নিজের স্বাধীনতা হারানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ওই কিশোরী। চিঠিতে তিনি বলেন- "তালেবানরা আসার আগে আমরা সব ধরনের কাজ করতে বাইরে যেতে পারতাম, স্কুলে যেতে পারতাম। আমাদের সব রকম অধিকার ছিল তখন। কিন্তু যখনই তারা এলো...আমাদের মনে হচ্ছে যে, আমাদের সব স্বপ্ন চুরমার হয়ে গেছে। কেউ কেউ বলে, তালেবানরা নাকি বদলে গেছে। কিন্তু আমার তা মনে হয় না। কারণ তাদের অতীত ইতিহাস খুব খারাপ।"       

জোলি জানান, বিশ্বজুড়ে যেসব মানুষ নিজেদের মৌলিক অধিকার আদায়ের জন্য লড়াই করছে; তাদের গল্প তুলে ধরবেন তিনি।  

নিজের পোস্টের ক্যাপশনে জোলি লিখেন, "এই মুহূর্তে আফগানিস্তানের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠিকমতো যোগাযোগ করতে পারছে না। তারা স্বাধীনভাবে নিজেদের মনের কথা প্রকাশ করতে পারছে না।" 

"তাই আমি ইনস্টাগ্রামে এসেছি তাদের গল্প বিশ্বের সবাইকে জানাতে, তাদের কন্ঠস্বর সবার কানে পৌঁছে দিতে", যোগ করেন জোলি।  

১১ সেপ্টেম্বরের হামলার কয়েক সপ্তাহ আগেই আফগানিস্তানে অবস্থান করছিলেন জোলি। সে সময় তিনি তালেবান শাসনের হাত থেকে বাঁচার জন্য পালিয়ে আসা শরণার্থীদের সাথে কথা বলেন।   

নিজের সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে জোলি বলেন, "আরও একবার আফগানদের বাস্তুহারা হতে দেখাটা খুবই কষ্টের। নিজের দেশেই আতঙ্কিত ও ভীতসন্ত্রস্ত হয়ে আছে তারা। অনিশ্চয়তা ঘিরে ধরেছে তাদেরকে। এত এত টাকা ও সময় ব্যয় করার পর, এত রক্তপাত ও এত মানুষ জীবন দেওয়ার পর এই পরিণতিতে আসা একটা চরম ব্যর্থতাই বলা যায়।"

"তবে আরও অনেকেই আছে যারা আফগানদের সাহায্য করতে প্রতিজ্ঞাবদ্ধ। তাদের মত আমিও আফগানদের থেকে মুখ ফিরিয়ে নিবো না। আমিও তাদেরকে সাহায্য করার উপায় খুঁজে যাবো। আমি প্রত্যাশা করছি, আপনারাও আমার সাথে যোগ দিবেন"- এই বলে নিজের পোস্টের ইতি টানেন জোলি।  

মাত্র এক দিনের মধ্যে একাডেমি অ্যাওয়ার্ড বিজয়ী এই অভিনেত্রীর ইনস্টাগ্রাম পেজে অনুসারীর সংখ্যা দাঁড়িয়েছে এক মিলিয়ন। জোলির প্রথম পোস্টে এক ঘণ্টার মধ্যেই ২৫,০০০ লাইক পড়েছে। 

আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে সোচ্চার হয়েছেন আরও অনেক তারকা। এবার জোলিও সেই দলে যুক্ত হলেন।
 
             
 

Related Topics

টপ নিউজ

অ্যাঞ্জেলিনা জোলি / আফগানিস্তান / তালেবান / ইনস্টাগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
    পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি
  • খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
    খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
  • ফাইল ছবি: সংগৃহীত
    জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি
  • ছবি:  টিবিএস
    অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ
  • আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
    ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি
  • ছবি: সংগৃহীত
    সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

Related News

  • বিবিসির এফএম রেডিওর সম্প্রচার বন্ধ করল আফগানিস্তান সরকার
  • ১৩ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধের প্রস্তাব ইউরোপীয় ইউনিয়নের
  • ‘ইসলামে বিক্ষোভের অনুমতি নেই’: দেশজুড়ে সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার
  • যুদ্ধ ভুলে নতুন সম্পর্ক চায় আফগানিস্তান, ১ ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদে মার্কিন বিনিয়োগের আহ্বান
  • পর্নোগ্রাফি কনটেন্ট তৈরি ও বিক্রির অভিযোগে তরুণীসহ গ্রেপ্তার ২

Most Read

1
আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি

2
খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
অর্থনীতি

খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি

4
ছবি:  টিবিএস
অর্থনীতি

অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ

5
আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net