Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
অনুষ্ঠানের মঞ্চে পদত্যাগের ঘোষণা দিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 February, 2025, 09:05 pm
Last modified: 28 February, 2025, 09:09 pm

Related News

  • কে এই জো কেন্ট? ট্রাম্পের কাউন্টার-টেররিজম প্রধানের পদত্যাগের কারণ কী?
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়ার পদত্যাগ
  • কেন্দ্রীয় ব্যাংকের মব পরিস্থিতির কথা উল্লেখ করে গভর্নরের উপদেষ্টা অহসান উল্লাহর পদত্যাগ
  • বাংলাদেশ ব্যাংকের মনিটরি পলিসির সদস্য পদ থেকে সাদিক আহমেদের স্বেচ্ছায় পদত্যাগ
  • দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যান আবদুল মোমেনের পদত্যাগ

অনুষ্ঠানের মঞ্চে পদত্যাগের ঘোষণা দিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ

তার নানা উদ্যোগে বাধার মুখে পড়তে হচ্ছিল, ফলে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
টিবিএস রিপোর্ট
28 February, 2025, 09:05 pm
Last modified: 28 February, 2025, 09:09 pm
ড. সৈয়দ জামিল আহমেদ। ছবি: উইকিমিডিয়া কমন্স/সিসি বাই-এসএ ৪.০

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও শিক্ষক ড. সৈয়দ জামিল আহমেদ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি পদত্যাগপত্র প্রকাশ্যে আনেন।

বিভিন্ন গণমাধ্যমের খবর ও অনুষ্ঠানের একটি ভিডিও অনুযায়ী, পদত্যাগের কারণ হিসেবে তিনি বিভিন্ন অসহযোগিতার কারণে স্বাধীনভাবে কাজ না করতে পারার কথা উল্লেখ করেছেন।

তার পদত্যাগের ঘোষণার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তার নেওয়া নানা উদ্যোগে বাধার মুখে পড়তে হচ্ছিল, ফলে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

২০২৪ সালের ৯ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ পান ড. সৈয়দ জামিল আহমেদ। দায়িত্ব গ্রহণের সাড়ে পাঁচ মাস পর তিনি পদত্যাগের ঘোষণা দিলেন।

সন্ধ্যায় 'মুনীর চৌধুরী ১ম জাতীয় নাট্যোৎসব'-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। অনুষ্ঠান চলাকালে পদত্যাগের ঘোষণা দিয়ে মঞ্চে একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেনের হাতে পদত্যাগপত্র তুলে দেন। যদিও একাডেমির সচিবের এই পদত্যাগপত্র গ্রহণের এখতিয়ার নেই।

অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের সামনে সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন বলেন, তিনি কেবল পদত্যাগপত্র হাতে নিয়েছেন। কিন্তু একাডেমির কোনো কর্মকর্তা-কর্মচারী এই পদত্যাগপত্র গ্রহণ করেননি।

ড. সৈয়দ জামিল আহমেদ বাংলাদেশের নাট্যচর্চার অন্যতম পথিকৃৎ। ১৯৫৫ সালের ৭ এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করা এই গুণী নাট্যব্যক্তিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা। ৩০ বছরের বেশি সময় ধরে তিনি এই বিভাগে শিক্ষকতা করছেন।

১৯৭৮ সালে ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি, যেখানে তিনি প্রথম শ্রেণিতে প্রথম হন। একই বছর ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়ার টেলিভিশন প্রডিউসারস ট্রেইনিংয়েও প্রথম স্থান অর্জন করেন।

পরে ১৯৮৯ সালে ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব ওয়ারউইক থেকে থিয়েটার আর্টসে স্নাতকোত্তর এবং ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

তিনি একাধারে গবেষক, নাট্য নির্দেশক ও লেখক। তার লেখা আলোচিত বইয়ের মধ্যে রয়েছে—অচিনপাখি ইনফিনিটি, ইনডিজেনাস থিয়েটার ইন বাংলাদেশ, ইন প্রেইজ অব নিরঞ্জন, ইসলাম থিয়েটার অ্যান্ড বাংলাদেশ, রিডিং এগেইন্সট দ্য ওরিয়েন্টালিস্ট গ্রেইন, পারফরম্যান্স অ্যান্ড পলিটিকস এন্টুইনড উইথ আ বুদ্ধিস্ট স্ট্রেইন।

এছাড়া তার নির্দেশিত উল্লেখযোগ্য থিয়েটার প্রযোজনার মধ্যে রয়েছে—কমলা রানীর সাগর দীঘি (১৯৯৭), এক হাজার আর এক থি রাত (১৯৯৮), বেহুলার ভাসান (২০০৪), পাহিয়ে (২০০৬) এবং সং ভং চং (২০০৬)।

Related Topics

টপ নিউজ

শিল্পকলা একাডেমি / সৈয়দ জামিল আহমেদ / মহাপরিচালক / শিল্পকলা পরিচালক / পদত্যাগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • কে এই জো কেন্ট? ট্রাম্পের কাউন্টার-টেররিজম প্রধানের পদত্যাগের কারণ কী?
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়ার পদত্যাগ
  • কেন্দ্রীয় ব্যাংকের মব পরিস্থিতির কথা উল্লেখ করে গভর্নরের উপদেষ্টা অহসান উল্লাহর পদত্যাগ
  • বাংলাদেশ ব্যাংকের মনিটরি পলিসির সদস্য পদ থেকে সাদিক আহমেদের স্বেচ্ছায় পদত্যাগ
  • দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যান আবদুল মোমেনের পদত্যাগ

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net