Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 16, 2026
চট্টগ্রামে ওয়াসার সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত: ২৪ ঘণ্টার বেশি ১৬ এলাকায় পানি নেই

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 February, 2025, 05:00 pm
Last modified: 20 February, 2025, 02:30 pm

Related News

  • ধোলাইখালে ওয়াসার পাইপ লিকেজে সড়ক ধস, বন্ধ যান চলাচল
  • ওয়াসার খোঁড়াখুঁড়িতে তিতাসের পাইপলাইন বিচ্ছিন্ন: গুলশান-বাড্ডায় গ্যাস সরবরাহ বন্ধ   
  • বাস্তবায়ন শঙ্কার মাঝেই ১ লাখ স্মার্ট মিটার বসানোর পরিকল্পনা চট্টগ্রাম ওয়াসার
  • অর্থসংকটে চট্টগ্রামের জলাবদ্ধতা প্রকল্প থেকে বাদ ১২টি সিল্টট্র্যাপ
  • ওয়াসার এমডির দায়িত্বও পেলেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক শাহজাহান 

চট্টগ্রামে ওয়াসার সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত: ২৪ ঘণ্টার বেশি ১৬ এলাকায় পানি নেই

চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'পাইপ লাইনের ফুটো ওয়েল্ডিং করে সারানোর চেষ্টা চলছে। যদি এতে সঞ্চালন লাইন ঠিক হয়ে যায়, তাহলে আজ (বুধবার) ঠিক হয়ে যাবে। এতে না সারলে পাইপ লাইন ঠিক করতে সময় লাগবে।'
টিবিএস রিপোর্ট
19 February, 2025, 05:00 pm
Last modified: 20 February, 2025, 02:30 pm
ছবি: টিবিএস

জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) খাল খনন প্রকল্পের কাজ চলার সময় ওয়াসার মূল সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বুধবার সকাল পর্যন্ত নগরীর ১৬ এলাকায় ২৪ ঘণ্টারও বেশি পানি সরবরাহ বন্ধ রয়েছে।

গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে অনন্যা আবাসিক এলাকায় অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়কে চট্টগ্রাম ওয়াসার প্রধান সঞ্চালন লাইন ফুটো হয়ে যায়। আজ পর্যন্ত ক্ষতিগ্রস্ত পাইপ মেরামত করা সম্ভব হয়নি। গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছিল চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ।

রাঙ্গুনিয়ায় চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী পানি শোধনাগার-১ থেকে দৈনিক ১৪.৩ কোটি লিটার সুপেয় পানি ট্রান্সমিশন পাইপ লাইন দিয়ে নগরীর নাসিরাবাদের রিজার্ভারে আসে। এরপর এখান থেকে নগরীর বৃহত্তর হালিশহর আগ্রাবাদ, জামালখান, লালখানবাজার, মাদারবারি, জিইসি, মুরাদপুর, কদমতলি, ধনিওয়ালা পাড়া, নয়াবাজার, ২ নং গেইট, বায়েজিদ, অক্সিজেন, চকবাজার, নন্দনকানন, সিরাজ-উদ-দৌলা রোড এলাকায় পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ করা হয়।

১২০০ মিলিমিটার ব্যাসের ট্রান্সমিশন পাইপলাইন ডায়ার ৯ কিলোমিটার পাইপ লাইনটি দিয়ে পানি সরবরাহ বন্ধ করা হয়।

চট্টগ্রাম ওয়াসার প্রধান সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত, ১৬ এলাকায় পানি সরবরাহে অনিশ্চয়তা

সংস্থাটির দৈনিক পানি উৎপাদন ক্ষমতা ৫৬ কোটি লিটার। এরমধ্যে মদুনাঘাট পানি শোধনাগার থেকে দৈনিক ৯ কোটি লিটার, কর্ণফুলী পানি শোধনাগার ০১ ও ০২ থেকে ১৪.৩ কোটি লিটার করে মোট ২৮.৩ কোটি লিটার এবং মোহরা পানি শোধনাগার থেকে ৯ কোটি লিটার পানি উৎপাদন করা হয়। এছাড়া, গভীর নলকূপ থেকে আসে ৪ কোটি লিটার পানি। এছাড়া শহরের বাইরে বোয়ালখালীর ভাণ্ডালঝুড়িতে ৬ কোটি লিটার উৎপাদন ক্ষমতা পানি শোধনাগার চালু হয়েছে। যা দিয়ে বোয়ালখালী, আনোয়ারা, পটিয়া ও কর্ণফুলী উপজেলায় পানি সরবরাহ করা হয়।

সংস্থাটির তথ্যমতে, ট্রান্সমিশন পাইপলাইনটি মেরামত করতে আনুমানিক প্রায় ২০ লাখ টাকা খরচ হবে। পাইপ মেরামত করে পুনরায় চালু করা পর্যন্ত আনুমানিক ২৪ ঘণ্টায় পানির উৎপাদন ব্যাহত হওয়ায় প্রায় ৪৫ লাখ ৭৬ হাজার টাকা ক্ষতি হবে। প্রতি ২৪ ঘণ্টায় এই হারে ক্ষতির পরিমাণ বৃদ্ধি পাবে।

সিডিএ জলাবদ্ধতা প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে ওয়াসা কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'পাইপ লাইনের ফুটো ওয়েল্ডিং করে সারানোর চেষ্টা চলছে। যদি এতে সঞ্চালন লাইন ঠিক হয়ে যায়, তাহলে আজ (বুধবার) ঠিক হয়ে যাবে। এতে না সারলে পাইপ লাইন ঠিক করতে সময় লাগবে।'

Related Topics

টপ নিউজ

ওয়াসা / চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ / পানি সঞ্চালন লাইন / অনন্যা আবাসিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • ফাইল ছবি
    ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান
  • ছবি: সংগৃহীত
    ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা

Related News

  • ধোলাইখালে ওয়াসার পাইপ লিকেজে সড়ক ধস, বন্ধ যান চলাচল
  • ওয়াসার খোঁড়াখুঁড়িতে তিতাসের পাইপলাইন বিচ্ছিন্ন: গুলশান-বাড্ডায় গ্যাস সরবরাহ বন্ধ   
  • বাস্তবায়ন শঙ্কার মাঝেই ১ লাখ স্মার্ট মিটার বসানোর পরিকল্পনা চট্টগ্রাম ওয়াসার
  • অর্থসংকটে চট্টগ্রামের জলাবদ্ধতা প্রকল্প থেকে বাদ ১২টি সিল্টট্র্যাপ
  • ওয়াসার এমডির দায়িত্বও পেলেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক শাহজাহান 

Most Read

1
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

2
ফাইল ছবি
বাংলাদেশ

২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক

3
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত

4
শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net