Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
ত্রিপুরার বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু ফেব্রুয়ারিতে চালু হচ্ছে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 January, 2024, 02:25 pm
Last modified: 25 January, 2024, 02:29 pm

Related News

  • ওয়ার্ক ফ্রম হোম শুরু করুন, বিদেশে বিয়ে নয়, সোনা কেনা বন্ধ রাখুন: জ্বালানি সংকট মোকাবিলায় মোদির পরামর্শ
  • ২০২৫ সালের ভারত-পাকিস্তান আকাশযুদ্ধের পর চীনা যুদ্ধবিমানের বিক্রি তুঙ্গে
  • বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
  • ভারতের সাথে যুদ্ধে পাকিস্তানকে কারিগরি সহায়তা দেওয়ার কথা স্বীকার করল চীন

ত্রিপুরার বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু ফেব্রুয়ারিতে চালু হচ্ছে

ফেনী নদীর উপর দিয়ে চট্টগ্রাম সমুদ্রবন্দরে উত্তরপূর্ব রাজ্যগুলির অ্যাক্সেস পয়েন্টে অবস্থিত এই সেতুটি দুই দেশের মধ্যে যোগাযোগ আরো সহজ করবে বলে আশা করা হচ্ছে।
টিবিএস রিপোর্ট
25 January, 2024, 02:25 pm
Last modified: 25 January, 2024, 02:29 pm
ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু যা মৈত্রী সেতু নামেও পরিচিত, উদ্বোধনের প্রায় তিন বছর পর ফেব্রুয়ারিতে চালু হতে যাচ্ছে৷ ল্যান্ডপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার (এলপিএআই) চেয়ারম্যান আদিত্য মিশ্র বুধবার দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে এই ঘোষণা দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ফেনী নদীর উপর দিয়ে চট্টগ্রাম সমুদ্রবন্দরে উত্তরপূর্ব রাজ্যগুলির অ্যাক্সেস পয়েন্টে অবস্থিত এই সেতুটি দুই দেশের মধ্যে যোগাযোগ আরো সহজ করবে।

মঙ্গলবার এলপিএআই চেয়ারম্যান আদিত্য মিশ্র, এলপিএআই সচিব বিবেক বর্মণ, এলপিএআই সদস্য সঞ্জীব গুপ্ত এবং বিএসএফ ত্রিপুরার মহাপরিদর্শক পীযূষ প্যাটেলের সাথে সাব্রুম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা সাব্রুম ইন্টিগ্রেটেড চেক পোস্টের (আইসিপি) চলমান

কাজের অগ্রগতি এবং মৈত্রী সেতু ব্যবহারের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে অন্যান্য উন্নয়নমূলক উদ্যোগের মূল্যায়ন করেন।

মিশ্র বলেন, "আমাদের নজরদারিতে প্রকল্পটি প্রায় শেষের দিকে। আগামী মাসের মধ্যে এই বন্দরটি উদ্বোধন করার জন্য আমরা সম্ভাব্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই বন্দরটি দুই দেশের মধ্যে পণ্য ও যাত্রী চলাচল সহজ করবে এবং এই অঞ্চলের অর্থনীতিকে চাঙ্গা করবে।"

প্রায় ৮০ কিলোমিটার দূরত্বের সাব্রুম (ভারত) এবং চট্টগ্রাম বন্দরকে (বাংলাদেশ) সংযুক্তকারী প্রায় ১.৯ কিলোমিটার দীর্ঘ মৈত্রী সেতু ২০২১ সালের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করলেও সেটি চালু করা যায়নি।

টাইমস অফ ইন্ডিয়ার মতে, ভূমি আইসিপির অনুপস্থিতি এবং বাংলাদেশের দুর্বল সড়ক ব্যবস্থার কারণে সেতুটি চালু করা যায়নি।

মিশ্র বলেছেন, মৈত্রী সেতু দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো এবং উত্তরপূর্ব ভারতের মধ্যে বাণিজ্য ও যোগাযোগের নতুন পথের সূচনা করেছে। পাশাপাশি এটি ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও যাত্রী চলাচল বাড়াতে খুবই গুরুত্বপূর্ণ।

কার্গো এবং ট্রান্সশিপমেন্ট ছাড়াও সাব্রুম আইসিপি উভয় দেশের যাত্রীদের চলাচলের সুবিধা দেবে।

এলপিএআই কর্মকর্তাদের পরিদর্শনকালে রামগড় বন্দরের পরিচালক সারওয়ার আলম, সিও লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ইমাম হোসেন, রামগড়ের ইউএনও মমতা আফরিন, রামগড়ের এসি ল্যান্ড মানস চন্দ্র দাস এবং বাংলাদেশের ট্র্যাফিক কর্মকর্তাদের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। তারা পূর্ণ সহযোগিতা করার পাশাপাশি দ্রুত সেতুটি চালু করার ব্যাপারে আশ্বাস দেন।
 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ / ভারত / মৈত্রী সেতু / ত্রিপুরা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
    মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
  • ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
    ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
    ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
    ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

Related News

  • ওয়ার্ক ফ্রম হোম শুরু করুন, বিদেশে বিয়ে নয়, সোনা কেনা বন্ধ রাখুন: জ্বালানি সংকট মোকাবিলায় মোদির পরামর্শ
  • ২০২৫ সালের ভারত-পাকিস্তান আকাশযুদ্ধের পর চীনা যুদ্ধবিমানের বিক্রি তুঙ্গে
  • বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
  • ভারতের সাথে যুদ্ধে পাকিস্তানকে কারিগরি সহায়তা দেওয়ার কথা স্বীকার করল চীন

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে

2
মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান

3
ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

4
ছবি: সৌজন্যে প্রাপ্ত
বাংলাদেশ

চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

5
পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন

6
২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net