Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
২১০০ সালের মধ্যে হারিয়ে যাবে বিশ্বের অর্ধেক সমুদ্র সৈকত

ফিচার

টিবিএস ডেস্ক
03 March, 2020, 12:30 pm
Last modified: 03 March, 2020, 12:38 pm

Related News

  • সৈকত থেকে গলফ কোর্স: বিশ্বের অভিনব কিছু বিমানবন্দর রানওয়ে
  • ‘সি টু সামিট’: কক্সবাজার থেকে হেঁটে এভারেস্ট জয় শাকিলের
  • কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল: সব জায়গায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
  • কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল 
  • স্কটল্যান্ডের সৈকতে আটকে পড়ে ৭৭ তিমির মৃত্যু

২১০০ সালের মধ্যে হারিয়ে যাবে বিশ্বের অর্ধেক সমুদ্র সৈকত

আগামী ৮০ বছরে প্রায় ১৫ হাজার কিলোমিটার (৯ হাজার মাইলেরও বেশি) সাদাবালির সৈকত উপকূলরেখা তলিয়ে যাবে। এই তালিকার প্রথমেই আছে অস্ট্রেলিয়া, আর তারপরেই আছে কানাডা, চিলি আর মার্কিন যুক্তরাষ্ট্র।
টিবিএস ডেস্ক
03 March, 2020, 12:30 pm
Last modified: 03 March, 2020, 12:38 pm

গবেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তন এবং সমুদ্রপৃষ্ঠের উত্থানের ফলে ২১০০ সাল নাগাদ হারিয়ে যাবে বিশ্বের অর্ধেকের বেশি সমুদ্র সৈকত। 

আর মানবজাতি দয়ালু হয়ে যদি জীবাশ্ম জ্বালানি পোড়ানো বন্ধও করে দেয়, তবু এসময়ের মধ্যে পৃথিবীর এক তৃতীয়াংশেরও বেশি বেলাভূমি তলিয়ে যাবে। এতে করে পঙ্গু হয়ে যাবে উপকূলীয় দেশগুলোর পর্যটন শিল্প।

সোমবার নেচার ক্লাইমেট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।   

আর শুধু ভ্রমণই নয়, বালুকাময় সৈকতগুলো প্রায়শই উপকূলীয় ঝড় আর বন্যার হাত থেকে রক্ষা করে সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলোকে। এই সৈকতগুলো ছাড়া চরম আবহাওয়ার প্রভাব সম্ভবত আরও বেশি হবে। এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান ইউরোপীয় কমিশনের যৌথ গবেষণা কেন্দ্রের গবেষক মাইকেলালিস ভাসডোকাস।

আর এই পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন তিনি।  

এই পরিস্থিতি মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশ এরই মধ্যে ব্যাপক প্রতিরক্ষা ব্যবস্থা পরিকল্পনা করছে। তবে বেশিরভাগ দেশেই এ জাতীয় বৃহৎ ইঞ্জিনিয়ারিং স্কিমগুলি বাস্তবায়নযোগ্য নয়।

অনুসন্ধানে দেখা গেছে, আগামী ৮০ বছরে প্রায় ১৫ হাজার কিলোমিটার (৯ হাজার মাইলেরও বেশি) সাদাবালির সৈকত উপকূলরেখা তলিয়ে যাবে। এই তালিকার প্রথমেই আছে অস্ট্রেলিয়া, আর  তারপরেই আছে কানাডা, চিলি আর মার্কিন যুক্তরাষ্ট্র।

এক্ষেত্রে ঝুঁকির তালিকায় থাকা প্রথম ১০টি দেশের মধ্যে আছে মেক্সিকো, চীন, রাশিয়া, আর্জেন্টিনা, ভারত এবং ব্রাজিল।

কত দ্রুত এবং কত সৈকত অদৃশ্য হয়ে যেতে পারে তা নির্ধারণ করতে ১৯৮৪ সাল থেকে তিন দশক ধরে স্যাটেলাইটের ছবি পর্যবেক্ষণ করছেন ভাসডোকা আর তার সহকর্মীরা।  

এই পর্যবেক্ষণ থেকে, তারা জলবায়ু পরিবর্তনের ফলে ভবিষ্যতে দুই ধরণের ক্ষতির বিষয় অনুমান করেন।

সবচেয়ে খারাপ পরিস্থিতি হতে পারে-  আরসিপি ৮.৫ পথ অনুসরণ করে কার্বন নিঃসরণ নিরবচ্ছিন্নভাবে চলতে থাকবে। এতে করে জমে থাকা বরফ বা পার্মাফ্রস্ট গলে পৃথিবী নিজেই বায়ুমণ্ডলীয় গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব বাড়িয়ে তুলবে।

এর ফলে ২১০০ সাল নাগাদ বিশ্বের অর্ধেক সৈকত সমুদ্রে তলিয়ে যাবে। 

আরসিপি ৪.৫ নামে আরেকটি কম ভয়াবহ দৃশ্যের কথা বলে দলটি। পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাবে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস, যা ২০১৫ সালের প্যারিস চুক্তিতে ডাকা '২ ডিগ্রি সেলসিয়াসের এর নিচে' সীমা ছাড়িয়েও অনেক বেশি।

 

Related Topics

টপ নিউজ

সমুদ্র সৈকত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ
  • ছবি: মিডল ইস্ট মনিটর
    নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
    হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

Related News

  • সৈকত থেকে গলফ কোর্স: বিশ্বের অভিনব কিছু বিমানবন্দর রানওয়ে
  • ‘সি টু সামিট’: কক্সবাজার থেকে হেঁটে এভারেস্ট জয় শাকিলের
  • কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল: সব জায়গায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
  • কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল 
  • স্কটল্যান্ডের সৈকতে আটকে পড়ে ৭৭ তিমির মৃত্যু

Most Read

1
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

2
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

3
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ

5
ছবি: মিডল ইস্ট মনিটর
আন্তর্জাতিক

নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে

6
এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net