Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 10, 2026
বিপিএল চ্যাম্পিয়নের পুরস্কার মাত্র এক কোটি টাকা কেন

খেলা

টিবিএস রিপোর্ট
23 December, 2021, 07:25 pm
Last modified: 23 December, 2021, 07:32 pm

Related News

  • মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • ইংল্যান্ডের হারে বাংলাদেশের অর্থ পুরস্কার বাড়লো আড়াই কোটিরও বেশি
  • কোনো ম্যাচ না জিতেও বাংলাদেশ পাচ্ছে সোয়া তিন কোটি, বাড়তে পারে আরও
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’

বিপিএল চ্যাম্পিয়নের পুরস্কার মাত্র এক কোটি টাকা কেন

বিসিবি কর্তাদের দাবি অনুযায়ী, বিপিএল বিশ্বের দ্বিতীয় সেরা টি-টোয়েন্টি লিগ। অর্থাৎ, আইপিএলের পরই বিপিএলের অবস্থান। কিন্তু অন্যান্য লিগের পুরস্কারের অঙ্কের দিকে তাকালেই পার্থক্য স্পষ্ট হয়ে যায়। সর্বশেষ আইপিএলের চ্যাম্পিয়ন দল পেয়েছে প্রায় ২৩ কোটি টাকা।
টিবিএস রিপোর্ট
23 December, 2021, 07:25 pm
Last modified: 23 December, 2021, 07:32 pm

আগামী বছরের ২১ জানুয়ারি মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট এই আসরে 'এ' ক্যাটাগরির দেশি ক্রিকেটাররা পাবেন ৭০ লাখ টাকা করে। ফ্র্যাঞ্চাইজি ফি, ক্রিকেটার-কোচদের বেতন ও অন্যান্য ব্যয় মিলিয়ে প্রতিটি দলকে খরচ করতে হবে ৭ কোটি টাকার আশেপাশে। অথচ এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে মাত্র এক কোটি টাকা। রানার্স আপ দল পাবে ৫০ লাখ টাকা, যা 'এ' ক্যাটাগরির দেশি ক্রিকেটোরের পারিশ্রমিকের চেয়েও কম। 

বিসিবি সূত্রে জানা গেছে, এবারের আসরের মালিকানা পেতে প্রতিটা ফ্র্যাঞ্চাইজিকে এক কোটি টাকা করে দিতে হয়েছে। 'গ্যারান্টি মানি' হিসেবে তাদের কাছ থেকে নেওয়া হবে ছয় কোটি করে। এখান থেকেই ক্রিকেটার, কোচদের পারিশ্রমিক নিশ্চিত করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে এত টাকার ঝনঝনানি, সেখানে প্রাইজমানি কিনা যৎসামান্য! কী কারণে প্রাইজমানি কম, বৃহস্পতিবার সেটার ব্যাখ্যা দিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। 

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক হলেও দলগুলোর সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে বিসিবির। এ কারণে চ্যাম্পিয়ন দলের পুরস্কার বাড়ানো যায়নি। তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় পুরস্কারের অঙ্ক বাড়ানো হবে বলে জানান বিসিবির প্রধান নির্বাহী। তিনি বলেন, 'আপনারা জানেন, এটা একটা 'ওয়ান অফ' ইভেন্ট হচ্ছে। সেভাবেই এটা পরিকল্পনা করা। অনেক কিছু আছে, আমাদের আগের যে পরিকল্পনা ছিল এবং বিপিএলের নির্ধারিত মডিউল ছিল… (সেভাবেই হয়েছে)। 

'আগামীতে আমাদের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে যে, শুরু করব। তখন হয়তো এই বিষয়গুলো আরও বড় আকারে দেখা যেতে পারে।' আগামী আসর থেকে দলগুলোর সঙ্গে লম্বা চুক্তি করার পরিকল্পনা বিসিবির। তেমন হলে পুরস্কারের অঙ্ক বাড়বে বলে জানান নিজাম উদ্দিন চৌধুরী। 

বিসিবি কর্তাদের দাবি অনুযায়ী বিপিএল বিশ্বের দ্বিতীয় সেরা টি-টোয়েন্টি লিগ। অর্থাৎ, আইপিএলের পরই বিপিএলের অবস্থান। কিন্তু অন্যান্য লিগের পুরস্কারের অঙ্কের দিকে তাকালেই পার্থক্য স্পষ্ট হয়ে যায়। সর্বশেষ আইপিএলের চ্যাম্পিয়ন দল পেয়েছে প্রায় ২৩ কোটি টাকা। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) চ্যাম্পিয়ন পেয়েছে প্রায় সাড়ে ৮ কোটি টাকা। পাকিস্তান প্রিমিয়ার লিগের (পিএসএ) চ্যাম্পিয়ন দলের পুরস্কার প্রায় সাড়ে ৪ কোটি টাকা এবং বিগ ব্যাশের প্রায় ৪ কোটি টাকা।    

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) / প্রাইজমানি / চ্যাম্পিয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের পর বাংলাদেশসহ কয়েকটি দেশে এ লেভেলের গণিত পরীক্ষা বাতিল করল কেমব্রিজ
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পরলে বাড়িটিতে স্থানীয়রা ভিড় করে। ছবি: টিবিএস
    গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

Related News

  • মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • ইংল্যান্ডের হারে বাংলাদেশের অর্থ পুরস্কার বাড়লো আড়াই কোটিরও বেশি
  • কোনো ম্যাচ না জিতেও বাংলাদেশ পাচ্ছে সোয়া তিন কোটি, বাড়তে পারে আরও
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রশ্নফাঁসের পর বাংলাদেশসহ কয়েকটি দেশে এ লেভেলের গণিত পরীক্ষা বাতিল করল কেমব্রিজ

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পরলে বাড়িটিতে স্থানীয়রা ভিড় করে। ছবি: টিবিএস
বাংলাদেশ

গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net