Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারে বাংলাদেশ, বিশ্বাস করেন সিমন্স

খেলা

টিবিএস রিপোর্ট
10 February, 2025, 08:15 pm
Last modified: 10 February, 2025, 08:22 pm

Related News

  • ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • পোল্যান্ড-ব্রাজিলকে হারিয়ে আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইরান, জিতল ৪টি স্বর্ণ
  • মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • আইপিএলে বেঙ্গালুরুর শিরোপা জয়ের উৎসবে পদদলিত হয়ে নিহত ৬

চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারে বাংলাদেশ, বিশ্বাস করেন সিমন্স

সব বাধা টপকে বাংলাদেশ ফাইনালে উঠতে পারে, এমনকি শিরোপাও উঁচিয়ে ধরতে পারে বলে বিশ্বাস করেন সিমন্স। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে তৃতীয় দিনের অনুশীলন শুরুর আগে এমন আশার কথা জানান ওয়েস্ট ইন্ডিয়ান এই কোচ। 
টিবিএস রিপোর্ট
10 February, 2025, 08:15 pm
Last modified: 10 February, 2025, 08:22 pm

ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপটা দুঃস্বপ্নের কাটে বাংলাদেশের। নয় ম্যাচের মাত্র দুটিতে জেতে তারা, হারতে হয় নেদারল্যান্ডসের বিপক্ষেও। এমন হতাশার সফরের মাঝে বাংলাদেশের একমাত্র প্রাপ্তি ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করা। 'টাইমড আউট'- এর সেই আলোচিত ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকেট কাটে বাংলাদেশ। কাঙ্ক্ষিত সেই আসর শুরু হতে আর মাত্র কদিন। এর আগে জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স জানালেন আশা করা। বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে পারে বলে বিশ্বাস তার। 

এখন পর্যন্ত এই আসরে বাংলাদেশের সেরা সাফল্য সেমি-ফাইনাল খেলা। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাশরাফি বিন ‍মুর্তজার নেতৃত্বে শেষ চারে ওঠে তারা, যেখানে ভারতের বিপক্ষে হেরে বিদায় নিতে হয়। এবার সেই বাধা টপকে বাংলাদেশ ফাইনালে উঠতে পারে, এমনকি শিরোপাও উঁচিয়ে ধরতে পারে বলে বিশ্বাস করেন সিমন্স। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে তৃতীয় দিনের অনুশীলন শুরুর আগে সোমবার এমন আশার কথা জানান ওয়েস্ট ইন্ডিয়ান এই কোচ। 

এমন আশার কথা অবশ্য নিজে থেকেই বলেননি সিমন্স। তাকে প্রশ্ন করা হয়, বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারে, এই বিশ্বাস তার কিনা। সিমন্স বলেন, 'বিশ্বাস না করলে আমি এখানে থাকতাম না। আমার মনে হয়, আপনি আপনার সেরা প্রস্তুতি নিয়ে টুর্নামেন্ট খেলতে যান এবং নির্দিষ্ট দিনে আপনি আপনার সেরা ক্রিকেট খেলার চেষ্টা করেন। আমি এভাবে দেখার চেষ্টা করি এবং দলকে দিয়ে প্রতিবারই এভাবে খেলানোর চেষ্টা করি।'

সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের পারফরম্যান্স আশা জাগাচ্ছে সিমন্সকে। এই সফরে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারলেও তিন ম্যাচের টি-টোয়েন্টিতে সিরিজে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে বাংলাদেশ, একটি টেস্টও জেতে। সিমন্স বলেন, 'আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজের পারফরম্যান্স বিবেচনায় বলতে হবে আমাদের বেশ ভালোই অগ্রগতি হয়েছে। যদিও আমি জানি, ক্যারিবীয় সফরের কিছু অংশ আমাদের ভালো যায়নি। তাই আমার মনে হয়, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে আমাদের খুব ভালো সম্ভাবনা আছে।'

টুর্নামেন্টে ভালো করতে ভালো প্রস্তুতি দরকার। যদিও সিমন্স মনে করেন, ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের প্রস্তুতিটা মনমতো হচ্ছে না। প্রস্তুতির ঘাটতি থাকছে কিনা, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'আমি আপনার সঙ্গে একমত যে, এটা সেরা প্রস্তুতি হচ্ছে না।' ৪০ দিনের বিপিএল শেষ করে জাতীয় দলের আবহে ঢুকতে হচ্ছে ক্রিকেটারদের। মানিয়ে নেওয়ার প্রশ্নে সিমন্স বলেন, 'দুই দিনের অনুশীলনে বিপিএল নিয়ে কোনো কথা আলাপ হয়নি খেলোয়াড়দের। তারা লম্বা সময় ধরে ব্যাট করা ও ঠিক জায়গায় বল করাতেই নজর দিচ্ছে ৫০ ওভার ক্রিকেটের জন্য। আমার মনে হয় না এটা (বিপিএলের মানসিক ধকল) তাদের কোনো প্রভাব ফেলবে।'

Related Topics

টপ নিউজ

চ্যাম্পিয়ন্স ট্রফি / ফিল সিমন্স / শিরোপা / চ্যাম্পিয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
    ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
    দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: টিবিএস
    প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

Related News

  • ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • পোল্যান্ড-ব্রাজিলকে হারিয়ে আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইরান, জিতল ৪টি স্বর্ণ
  • মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • আইপিএলে বেঙ্গালুরুর শিরোপা জয়ের উৎসবে পদদলিত হয়ে নিহত ৬

Most Read

1
ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
ফিচার

ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা

2
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

3
নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

5
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net