Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 05, 2026
তানজিদ ঝড়ে চিটাগংকে গুঁড়িয়ে ঢাকার প্রতিশোধ

খেলা

টিবিএস রিপোর্ট
22 January, 2025, 06:35 pm
Last modified: 26 January, 2025, 02:36 pm

Related News

  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর
  • বিপিএল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিল বিসিবি
  • বিপিএলের টিকিট বিক্রির অর্থ আত্মসাৎসহ ৩ অভিযোগে বিসিবিতে দুদকের অভিযান
  • বিপিএলের টিকেট বিক্রি: ১০ আসরে ১৫ কোটি, এই আসরেই আয় ১৩ কোটি টাকা
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’

তানজিদ ঝড়ে চিটাগংকে গুঁড়িয়ে ঢাকার প্রতিশোধ

লক্ষ্য তাড়ায় দলকে কোনো চাপই বুঝতে দেননি দুর্বার ইনিংস খেলার পথে বিপিএলে ছক্কার রেকর্ড গড়া তানজিদ। আজকের মারা সাত ছক্কায় তাওহিদ হৃদয়কে ছাড়িয়ে যান ঢাকা ক্যাপিটালসের বাঁহাতি এই ওপেনার। 
টিবিএস রিপোর্ট
22 January, 2025, 06:35 pm
Last modified: 26 January, 2025, 02:36 pm

হারে শুরুর পর কেবল হেরেই যাচ্ছিল ঢাকা ক্যাপিটালস। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) হারই যেন হয়ে ওঠে তাদের জন্য অমোঘ নিয়তি। ব্যর্থতার বৃত্তে আটকে যাওয়া ঢাকা টানা ছয় ম্যাচ হারে, এর মধ্যে একটি হার চিটাগং কিংসের বিপক্ষে। ম্যাচটিতে ঢাকাকে রীতিমতো উড়িয়ে দেয় চিটাগং। দ্বিতীয় দেখায় সেই হারের শোধটা ভালোভাবেই নিলো ঢাকা। ওপেনার তানজিদ হাসান তামিমের ব্যাটিং ঝড়ে আরও বড় ব্যবধানে চিটাগংকে হারালো তারা। 

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগং কিংসকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ঢাকা ক্যাপিটালস। ১০ ম্যাচে এটা ঢাকার তৃতীয় জয়। ছয় পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো তারা চারে উঠেছে। ঘরের মাঠে গিয়ে খেই হারানো চিটাগং সর্বশেষ চার ম্যাচের তিনটিতে হারলো, তিন হারই ঘরের মাঠে। নয় ম্যাচে পাঁচ জয়ে তালিকার তিন নম্বর দল চিটাগং। 

টস হেরে আগে ব্যাটিং করতে নামে চিটগং। অভিজ্ঞ নাঈম ইসলাম ছাড়া কেউ-ই দলের পক্ষে বড় ইনিংস খেলতে পারেননি, বাকিদের কেউ ২৫ রানের গণ্ডিও পেরোতে পারেননি। ৬ উইকেটে ১৪৮ রান তোলে ঢাকা। জবাবে ছক্কার রেকর্ড গড়ে দুর্বার ইনিংস খেলা তানজিদ ব্যাটে ১১ বলে হাতে রেখেই জয় তুলে নেয় ঢাকা ক্যাপিটালস।  

লক্ষ্য তাড়ায় দলকে কোনো চাপই বুঝতে দেননি বিপিএলের এক আসরে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়া তানজিদ। দুর্বার ইনিংসে ম্যাচসেরার পুরস্কার জেতা বাঁহাতি এই ওপেনার দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৫৪ বলে ৩টি চার ও ৭টি ছক্কায় ৯০ রানে অপরাজিত থাকেন তিনি। এই ইনিংসে মারা সাত ছক্কায় তাওহিদ হৃদয়কে ছাড়িয়ে যান তানজিদ। 

এবারের আসরে ১০ ম্যাচে ২৯টি ছক্কা মেরেছেন তানজিদ, যা এক আসরে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। গত বিপিএলে ফরচুন বরিশালের হয়ে ১৪ ম্যাচে ২৪ ছক্কা মারেন হৃদয়। এই রেকর্ডে তানজিদের সামনে কেবল ক্রিস গেইল। ক্যারিবীয় এই ব্যাটিং ঝড়ের রেকর্ড ধরা অবশ্য তার জন্য কঠিন, ২০১৭ বিপিএলে ১১ ম্যাচে ৪৭টি ছক্কা মারেন গেইল। 

তানজিদের ব্যাটিং ঝড়ের দিনে ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি সর্বশেষ পাঁচ ম্যাচের দুটিতে হাফ সেঞ্চুরি ও একটিতে সেঞ্চুরি করা লিটন কুমার দাস ডানহাতি ব্যাটসম্যান। ২৮ বলে ৩টি চারে ২৫ রান করেন লিটন। মুনিম শাহরিয়ার ১২ ও সাব্বির রহমান অপরাজিত অপরাজিত ১৪ রান করেন। চিটাগংয়ের আলিস আল ইসলাম ও হুসাইন তালাত একটি বরে উইকেট পান। 

এর আগে ব্যাটিং করা চিটাগংয়ে পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন নাঈম ইসলাম। অভিজ্ঞ এই ব্যাটসম্যান ৪০ বলে ৫টি চার ও ২টি ছক্কায়  ৪৪ রান করেন। জুবায়েদ আকবরী ২৩, গ্রাহাম ক্লার্ক ১৯,  শামীম হোসেন পাটোয়ারী ১৫, হায়দার আলী ১৬ ও অধিনায়ক মোহাম্মদ মিঠুন ১২ রান করেন। ঢাকার দুই স্পিনার মোসাদ্দেক হোসেন সৈকত ও নাজমুল ইসলাম ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান র‌্যান্সফোর্ড বিটন ও মেহেদী হাসান রানা।

Related Topics

টপ নিউজ

তানজিদ হাসান তামিম / ঢাকা ক্যাপিটালস / চিটাগং কিংস / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) / বিপিএল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
    থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে
  • ছবি: টিবিএস
    বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু
  • (বাঁ থেকে) সঞ্জয় শাহ ও কবির মহার্জন। ছবি: দ্য কাঠমান্ডু পোস্ট
    নেপালে বিদ্যুৎকেন্দ্রের টানেলে আটকে থাকা দুই কর্মী যেভাবে ৯ দিন বেঁচে ছিলেন
  • একসময় শাপলা চত্বর থেকে দিলকুশা পর্যন্ত মতিঝিল ছিল পুরো দেশের অর্থনীতির মূল প্রাণকেন্দ্র। ছবি: মেহেদী হাসান
    যেভাবে সেই চিরচেনা ব্যস্ততা ও কর্মচাঞ্চল্য হারিয়ে ফেলছে মতিঝিল
  • আর্জেন্টিনার  প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: রয়টার্স
    ব্রিটেন থেকে ফকল্যান্ড পুনর্দখলে ‘জয়ী হবে’ আর্জেন্টিনা: মিলেই; তেল উত্তোলনে নিষেধাজ্ঞার ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসতেই হবে: বিএসইসি চেয়ারম্যান

Related News

  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর
  • বিপিএল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিল বিসিবি
  • বিপিএলের টিকিট বিক্রির অর্থ আত্মসাৎসহ ৩ অভিযোগে বিসিবিতে দুদকের অভিযান
  • বিপিএলের টিকেট বিক্রি: ১০ আসরে ১৫ কোটি, এই আসরেই আয় ১৩ কোটি টাকা
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’

Most Read

1
২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু

3
(বাঁ থেকে) সঞ্জয় শাহ ও কবির মহার্জন। ছবি: দ্য কাঠমান্ডু পোস্ট
আন্তর্জাতিক

নেপালে বিদ্যুৎকেন্দ্রের টানেলে আটকে থাকা দুই কর্মী যেভাবে ৯ দিন বেঁচে ছিলেন

4
একসময় শাপলা চত্বর থেকে দিলকুশা পর্যন্ত মতিঝিল ছিল পুরো দেশের অর্থনীতির মূল প্রাণকেন্দ্র। ছবি: মেহেদী হাসান
ফিচার

যেভাবে সেই চিরচেনা ব্যস্ততা ও কর্মচাঞ্চল্য হারিয়ে ফেলছে মতিঝিল

5
আর্জেন্টিনার  প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ব্রিটেন থেকে ফকল্যান্ড পুনর্দখলে ‘জয়ী হবে’ আর্জেন্টিনা: মিলেই; তেল উত্তোলনে নিষেধাজ্ঞার ঘোষণা

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসতেই হবে: বিএসইসি চেয়ারম্যান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net