Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 12, 2026
হাদিকে হত্যাচেষ্টা: ফিলিপের সহায়তায় দেশ ছেড়েছেন শুটার ফয়সাল, রিমান্ডে সিবিয়ন ও সঞ্জয়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 December, 2025, 07:20 pm
Last modified: 18 December, 2025, 07:26 pm

Related News

  • হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার: এএনআই 
  • যাত্রাবাড়ীতে ২০ কুকুর হত্যা মামলায় ৩ জনের কারাদণ্ড
  • ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার ৪, পুরোনো মামলায় পাঠানো হলো কারাগারে
  • বিচারকের সঙ্গে বিরোধ: যশোরে ৩ আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
  • সাবেক এএসপি জিয়াউর রহমানের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

হাদিকে হত্যাচেষ্টা: ফিলিপের সহায়তায় দেশ ছেড়েছেন শুটার ফয়সাল, রিমান্ডে সিবিয়ন ও সঞ্জয়

সিবিয়ন বলেন, ‘ফিলিপ আমার পার্শ্ববর্তী এলাকারই। পেইজে উনার নাম দেখে উনাকে ফোন দিলাম। বললাম, তোমার নাম আসছে। সে বললো, দাদা, আমি তো জানি না, কেন কীভাবে নাম আসছে? আমি বললাম, তুমি জানো না, ঢাকাতে দুজন লোককে খুঁজছে। পরে সে বললো, হ্যা, আমি দুটো লোককে পার করেছি।’
টিবিএস রিপোর্ট
18 December, 2025, 07:20 pm
Last modified: 18 December, 2025, 07:26 pm
ছবি: টিবিএস

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে শুটার ফয়সালকে অবৈধ পথে ভারতে পালিয়ে যেতে সহায়তা করেছেন ফিলিপ নামের এক ব্যক্তি। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রিমান্ড শুনানিকালে আদালতের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সিবিয়ন দিউ ও সঞ্জয় চিসিম এই দাবি করেন।

এদিন সন্ধ্যায় মামলার তদন্ত কর্মকর্তা ডিবির মতিঝিল জোনাল টিমের পুলিশ পরিদর্শক ফয়সাল আহম্মেদ আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশীতা ইসলামের আদালত প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুনানির শুরুতে তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড চাওয়ার স্বপক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, 'বিভিন্ন তথ্যের ভিত্তিতে জানা যায়, ফয়সালের সঙ্গে সহযোগী হিসেবে কাজ করেছেন এ দুই আসামি। ফয়সাল হয়তো দেশের বাইরে অবস্থান করছেন। তাকে পলায়নে সহায়তা করেছেন এই আসামিরা। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের সাত দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।'

এরপর শুনানিতে অংশ নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, 'এই দুজন আসামির বাড়ি হালুয়াঘাট। তারা আওয়ামী লীগের সাবেক এমপি জুয়েল আরেংয়ের ভাগ্নে। ফয়সালকে পালিয়ে যেতে তাদের সহযোগিতার বিষয়টি সাক্ষ্য-প্রমাণে পাওয়া যায়। আসামিদের সাত দিনের রিমান্ড প্রার্থনা করছি।'

এদিন আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। 

আদালতে আসামি সিবিয়ন দিউ বলেন, 'ফিলিপের সঙ্গে আমার শনিবার (১৩ ডিসেম্বর) আলাপ হয়। একটা পেইজে ওনার নাম দেখার পর।'

বিচারক তখন প্রশ্ন করেন, 'আপনি ফিলিপকে আগে থেকেই চিনতেন?'

উত্তরে সিবিয়ন বলেন, 'হ্যা, চিনতাম। উনি আমার পার্শ্ববর্তী এলাকারই। উনার নাম দেখে উনাকে ফোন দিলাম। বললাম, তোমার নাম আসছে। সে বললো, দাদা, আমি তো জানি না, কেন কীভাবে নাম আসছে? আমি বললাম, তুমি জানো না, ঢাকাতে দুজন লোককে খুঁজছে। পরে সে বললো, হ্যা, আমি দুটো লোককে পার করেছি।'

এ সময় ফিলিপ কোথায় আছে জানতে চাইলে তিনি সেটা জানেন না বলে আদালতকে জানান।

সিবিয়ন দিউয়ের পাশে দাঁড়িয়ে থাকা আরেক আসামি সঞ্জয় চিসিম তখন বলেন, 'ফিলিপের সঙ্গে আমার ফোনে কথা হয়। এ ঘটনা সম্পর্কে আমি কিছু জানি না। ওইদিন রাতে ফোন দিয়ে রাস্তায় দাঁড়ানোর কথা বলে। পরে ফোন দিয়ে জানায়, তার কাজ হয়ে গেছে, আমি যেন বাসায় ফিরে যায়। যেদিন পুলিশ আমারে ধরছে, সেদিন বুঝতে পারছি বিষয়টা এটা।'

উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারক তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ১৭ ডিসেম্বর ময়মনসিংহ জেলার হালুয়াঘাট ও ধোবাউড়া থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এখন পর্যন্ত এই মামলায় মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

ওসমান হাদি / ফয়সাল / রিমান্ড আবেদন মঞ্জুর / আদালত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত আকবর হোসেন শিবলু বারবার লাথি মেরে বিড়ালটিকে হত্যা করেন। ছবি: বিড়ালের মালিক মনসুর হাসানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।
    মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড
  • বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
    '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ে হরমুজ প্রণালীতে জাহাজে কর বসাতে পারে ইরান: বিশ্লেষক
  • ছবি: সংগৃহীত
    চুক্তিভিত্তিক নিয়োগের ধারা থেকে বের হতে পারছে না জনপ্রশাসন
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে সাময়িক ছাড় চেয়েছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

Related News

  • হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার: এএনআই 
  • যাত্রাবাড়ীতে ২০ কুকুর হত্যা মামলায় ৩ জনের কারাদণ্ড
  • ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার ৪, পুরোনো মামলায় পাঠানো হলো কারাগারে
  • বিচারকের সঙ্গে বিরোধ: যশোরে ৩ আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
  • সাবেক এএসপি জিয়াউর রহমানের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

Most Read

1
সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত আকবর হোসেন শিবলু বারবার লাথি মেরে বিড়ালটিকে হত্যা করেন। ছবি: বিড়ালের মালিক মনসুর হাসানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।
বাংলাদেশ

মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড

2
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি

3
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ে হরমুজ প্রণালীতে জাহাজে কর বসাতে পারে ইরান: বিশ্লেষক

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চুক্তিভিত্তিক নিয়োগের ধারা থেকে বের হতে পারছে না জনপ্রশাসন

5
আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
বাংলাদেশ

রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে সাময়িক ছাড় চেয়েছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net