Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 12, 2026
রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে সাময়িক ছাড় চেয়েছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 March, 2026, 06:00 pm
Last modified: 11 March, 2026, 07:47 pm

Related News

  • ফ্যামিলি কার্ডের অর্থ ব্যাংক হিসাবে পৌঁছে যাবে, অনিয়মের সুযোগ নেই: অর্থমন্ত্রী
  • ব্যবসা সহজ করার ব্যাপারে ব্যবসায়ীদের পরামর্শ চাইলেন অর্থমন্ত্রী
  • চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে জটিলতা ও সমন্বয়হীনতার কারণে পণ্যের খরচ বাড়ছে: অর্থমন্ত্রী
  • পৃষ্ঠপোষকতার রাজনীতি করতে করতে, দেশ ‘ওভার রেগুলেটেড’ হয়ে গেছে: অর্থমন্ত্রী আমীর খসরু
  • তরুণদের নিয়ে পলিসি করতে হলে তাদের মনের কথা ও মতামত শুনতে হবে: আমীর খসরু

রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে সাময়িক ছাড় চেয়েছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

টিবিএস রিপোর্ট
11 March, 2026, 06:00 pm
Last modified: 11 March, 2026, 07:47 pm
আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস

রাশিয়া থেকে তেল আমদানির ক্ষেত্রে বাংলাদেশের জন্য 'অস্থায়ী ওয়েভার' বা সাময়িক ছাড় চেয়েছে সরকার। বুধবার (১১ মার্চ) শেরে বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের প্রেক্ষাপটে সমুদ্রে আটকে থাকা রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে ভারতের ওপর আরোপিত নিষেধাজ্ঞা অস্থায়ীভাবে শিথিল করেছে যুক্তরাষ্ট্র। মন্ত্রী জানান, বাংলাদেশও যুক্তরাষ্ট্রের কাছে একই ধরনের সুযোগ চেয়েছে।

বৈঠকের শেষে অর্থমন্ত্রী বলেন, 'আমরা বলেছি—বাংলাদেশকেও যদি এমন সুযোগ দেওয়া হয়, তাহলে তা আমাদের অর্থনীতির জন্য বড় সহায়তা হবে। বিষয়টি তারা ওয়াশিংটনে পাঠাবে বলে জানিয়েছে। এখন দেখা যাক কী হয়।'

বর্তমানে আন্তর্জাতিক বাজারে জ্বালানি নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে তেল ও গ্যাস সরবরাহের বিষয়টি গুরুত্ব পেয়েছে বলে জানান আমীর খসরু।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিনিয়োগ, বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়া সরকারি বিভিন্ন সংস্থার সক্ষমতা বৃদ্ধি বা 'ক্যাপাসিটি বিল্ডিং' নিয়েও দুই দেশের মধ্যে কথা হয়েছে বলে জানান মন্ত্রী।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, এ বিষয়ে নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। তিনি বলেন, 'বাণিজ্য চুক্তি দুই দেশের বিষয়। এ নিয়ে এখনই আমাদের পক্ষ থেকে নির্দিষ্ট কিছু বলা সম্ভব নয়। তবে বাংলাদেশের স্বার্থে বিষয়টিকে কীভাবে সর্বোচ্চভাবে কাজে লাগানো যায়, সেটিই আমরা বিবেচনা করছি।' 

বর্তমান আন্তর্জাতিক সংঘাত দীর্ঘস্থায়ী হলে সরকারের করণীয় কী হবে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পরিস্থিতির বিভিন্ন সম্ভাব্য দিক বিবেচনায় নিয়ে সরকার প্রস্তুতি নিচ্ছে।

তিনি বলেন, 'যুদ্ধ যদি স্বল্পমেয়াদি হয়, মধ্যমেয়াদি হয় কিংবা দীর্ঘস্থায়ী হয়—প্রতিটি পরিস্থিতি বিবেচনায় রেখে আমরা পরিকল্পনা করছি। আজকে এ বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে।' 

Related Topics

টপ নিউজ

আমীর খসরু মাহমুদ চৌধুরী / রাশিয়ার তেল আমদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত আকবর হোসেন শিবলু বারবার লাথি মেরে বিড়ালটিকে হত্যা করেন। ছবি: বিড়ালের মালিক মনসুর হাসানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।
    মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড
  • বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
    '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ে হরমুজ প্রণালীতে জাহাজে কর বসাতে পারে ইরান: বিশ্লেষক
  • ছবি: সংগৃহীত
    চুক্তিভিত্তিক নিয়োগের ধারা থেকে বের হতে পারছে না জনপ্রশাসন
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে সাময়িক ছাড় চেয়েছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

Related News

  • ফ্যামিলি কার্ডের অর্থ ব্যাংক হিসাবে পৌঁছে যাবে, অনিয়মের সুযোগ নেই: অর্থমন্ত্রী
  • ব্যবসা সহজ করার ব্যাপারে ব্যবসায়ীদের পরামর্শ চাইলেন অর্থমন্ত্রী
  • চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে জটিলতা ও সমন্বয়হীনতার কারণে পণ্যের খরচ বাড়ছে: অর্থমন্ত্রী
  • পৃষ্ঠপোষকতার রাজনীতি করতে করতে, দেশ ‘ওভার রেগুলেটেড’ হয়ে গেছে: অর্থমন্ত্রী আমীর খসরু
  • তরুণদের নিয়ে পলিসি করতে হলে তাদের মনের কথা ও মতামত শুনতে হবে: আমীর খসরু

Most Read

1
সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত আকবর হোসেন শিবলু বারবার লাথি মেরে বিড়ালটিকে হত্যা করেন। ছবি: বিড়ালের মালিক মনসুর হাসানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।
বাংলাদেশ

মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড

2
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি

3
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ে হরমুজ প্রণালীতে জাহাজে কর বসাতে পারে ইরান: বিশ্লেষক

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চুক্তিভিত্তিক নিয়োগের ধারা থেকে বের হতে পারছে না জনপ্রশাসন

5
আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
বাংলাদেশ

রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে সাময়িক ছাড় চেয়েছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net