Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
এবারের আইপিএলে ৮ আফগান, দল পাননি বাংলাদেশের কেউ

খেলা

টিবিএস রিপোর্ট
26 November, 2024, 02:35 am
Last modified: 26 November, 2024, 10:12 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

এবারের আইপিএলে ৮ আফগান, দল পাননি বাংলাদেশের কেউ

আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ দামি ক্রিকেটার হয়েছেন ঋষভ পন্ত, দল পেয়েছেন ১৩ বছর বয়সী ভারতীয় ক্রিকেটার বৈভব সূর্যবংশী। মেগা নিলামের দুই দিনে ছিল আরও চমক। কিন্তু এতো কিছুর মাঝে কোথাও নেই বাংলাদেশ।
টিবিএস রিপোর্ট
26 November, 2024, 02:35 am
Last modified: 26 November, 2024, 10:12 pm

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলাম। দুই দিনব্যাপী এই নিলামে এমন অনেক কিছুই হলো, যা আগে হয়নি। সব রেকর্ড ছাপিয়ে আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ দামি ক্রিকেটার হয়েছেন ঋষভ পন্ত, দল পেয়েছেন ১৩ বছর বয়সী ভারতীয় ক্রিকেটার বৈভব সূর্যবংশী। মেগা নিলামের দুই দিনে ছিল আরও চমক। কিন্তু এতো কিছুর মাঝে কোথাও নেই বাংলাদেশ।

বাংলাদেশের কোনো ক্রিকেটার দল পাননি আইপিএলে। ফ্র্যাঞ্চাইজি লিগের সবচেয়ে জমজমাট এই আসরের নিলামে বাংলাদেশের ১২ জন ক্রিকেটার নাম দিয়েছিলেন। নিলামে তোলা হয় দুজনের নাম, কিন্তু কাউকে নিতেই আগ্রহ দেখায়নি কোনো দল। 

বাংলাদেশের কেউ দল না পেলেও এবারের আইপিএলে দেখা যাবে আফগানিস্তানের ৮ জন ক্রিকেটারকে। রশিদ খানকে রিটেইন করে গুজরাট টাইটান্স। নিলাম থেকে দল পান রহমানউল্লাহ গুরবাজ, আল্লাহ মোহাম্মদ গাজানফার, নূর আহমাদ, ফজলহক ফারুকি, নাভিন-উল-হক, করিম জানাত ও আজমতউল্লাহ ওমরজাই। ১৮ জন ক্রিকেটার নিলামে নাম দিয়েছিলেন। 

মেগা নিলামের চূড়ান্ত তালিকায় নাম ছিল সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, শরিফুল ইসলাম, তানজিম হাসান, শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানার। কিন্তু এদের মধ্য থেকে নাম ওঠে কেবল মুস্তাফিজ ও রিশাদের, কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। 

নিলামের তালিকায় ১৮১ নম্বরে নাম ছিল আইপিএলের গত আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা মুস্তাফিজের, তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি। নিলামে নাম উঠলেও অবিক্রিত থেকে যান আইপিএলের সাত আসরে ৫৭ ম্যাচে ওভারপ্রতি ৮.১৪ রান খরচায় ৬১টি উইকেট নেওয়া মুস্তাফিজ। কিছুক্ষণ পর নাম ওঠে ১৮৭ নম্বরে থাকা রিশাদের, ৭৫ লাখ রুপির ভিত্তিমূল্যের এই লেগ স্পিনার থেকে যান অবিক্রিত। 

এবারের নিলাম থেকে মোট ১৮২ জন ক্রিকেটারকে কিনেছে আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি। দলগুলো খরচ করেছে রেকর্ড ৬৩৯ কোটি ১৫ লাখ রুপি। ২০২২ সালের মিনি নিলামে সব ফ্র্যাঞ্চাইজির মোট খরচ ছিল ৫৫১ কোটি ৭ লাখ রুপি। আরটিএম (রাইট টু ম্যাচ) কার্ড ব্যবহার হয়েছে ৮ বার। অবিক্রিত থেকে গেছেন ৩৯৫ জন ক্রিকেটার। 

দল না পাওয়া ক্রিকেটারদের মধ্যে আছেন ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, স্টিভেন স্মিথ, কেন উইলিয়ামসনের মতো আইপিএলের পরিচিত মুখরা। নিলামের চূড়ান্ত তালিকায় থাকা সবচেয়ে বয়স্ক ৪২ বছর বয়সী জেমস অ্যান্ডারসনকে দলে নিতেও আগ্রহ দেখায়নি কোনো দল। ভারতীয়দের মধ্যে পৃথ্বী শ, শার্দুল ঠাকুর, মায়াঙ্ক আগারওয়াল, সরফরাজ খানরাও অবিক্রিত থেকে গেছেন।  

নিলামের প্রথম দিন আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে শ্রেয়াস আইয়ারকে দলে নেয় পাঞ্জাব কিংস। কিন্তু ২০ মিনিটের মধ্যেই ২৭ কোটি রুপিতে ঋষভ পন্তকে দলে ভিড়িয়ে আইপিএলের সব রেকর্ড ভেঙে দেয় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ভেংকটেশ আইয়ারকেও নিয়েও কাড়াকাড়ি হয়, ২৩ কোটি ৭৫ লাখ রুপিতে পুরনো ঠিকানা কলকাতা নাইট রাইডার্সে ফিরেছেন তিনি। 

নিলামের দ্বিতীয় দিনে সর্বোচ্চ দাম ওঠে ভারতের অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমারের। ১০ কোটি ৭৫ লাখ রুপিতে ডানহাতি এই পেসারকে দলে নেয় বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিন ইতিহাসে লেখা হয় ১৩ বছর বয়সী বৈভব সূর্যবংশীর নাম। আইপিএলের ইতিহাসের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে দল পান বিহারের এই কিশোর, ১ কোটি ১০ লাখ রুপিতে কিনেছে রাজস্থান রয়্যালস। 
 
এবারের আইপিএলের দামি ক্রিকেটাররা

ঋষভ পন্ত- ২৭ কোটি রুপি, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস,

শ্রেয়াস আইয়ার- ২৬ কোটি ৭৫ লাখ রুপি, পাঞ্জাব কিংস

ভেংকটেশ আইয়ার- ২৩ কোটি ৭৫ লাখ রুপি, কলকাতা নাইট রাইডার্স

আর্শদীপ সিং- ১৮ কোটি রুপি, পাঞ্জাব কিংস

যুজবেন্দ্র চাহাল- ১৮ কোটি রুপি, পাঞ্জাব কিংস

জস বাটলার- ১৫ কোটি ৭৫ লাখ রুপি, গুজরাট টাইটান্স

লোকেশ রাহুল- ১৪ কোটি রুপি, দিল্লি ক্যাপিটালস

ট্রেন্ট বোল্ট- ১২ কোটি ৫০ লাখ রুপি, মুম্বাই ইন্ডিয়ান্স

জফরা আর্চার- ১২ কোটি ৫০ লাখ রুপি, রাজস্থান রয়্যালস

জশ হ্যাজলউড- ১২ কোটি ৫০ লাখ রুপি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

মোহাম্মদ সিরাজ- ১২ কোটি ২৫ লাখ রুপি, গুজরাট টাইটান্স

মিচেল স্টার্ক- ১১ কোটি ৭৫ লাখ রুপি, দিল্লি ক্যাপিটালস

ফিল সল্ট- ১১ কোটি ৫০ লাখ রুপি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

ইশান কিশান- ১১ কোটি ২৫ লাখ রুপি, সানরাইজার্স হায়দরাবাদ

মার্কাস স্টয়নিস- ১১ কোটি রুপি, পাঞ্জাব কিংস

জিতেশ শর্মা- ১১ কোটি রুপি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

থাঙ্গারাসু নটরাজন- ১০ কোটি ৭৫ লাখ রুপি, দিল্লি ক্যাপিটালস

কাগিসো রাবাদা- ১০ কোটি ৭৫ লাখ রুপি, গুজরাট টাইটান্স

ভুবনেশ্বর কুমার- ১০ কোটি ৭৫ লাখ রুপি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

নূর আহমাদ- ১০ কোটি রুপি, চেন্নাই সুপার কিংস

Related Topics

টপ নিউজ

আইপিএল মেগা নিলাম / ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) / বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশি ক্রিকেটার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net