Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 08, 2026
বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

খেলা

দি ইকোনমিক টাইমস
26 January, 2026, 11:35 am
Last modified: 26 January, 2026, 11:39 am

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ইস্যুতে আইসিসির বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ বিসিবির

বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

দি ইকোনমিক টাইমস
26 January, 2026, 11:35 am
Last modified: 26 January, 2026, 11:39 am
ফাইল ছবি: রয়টার্স

আগামী মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া ক্রিকেটের জন্য একটি দুঃখজনক মুহূর্ত। এই ঘটনাটিকে শিক্ষা হিসেবে নিয়ে সংশ্লিষ্ট সবার উচিত খেলাটিকে বিভক্ত না করে ঐক্যের পথে এগিয়ে নেওয়া। রোববার (২৫ জানুয়ারি) এক বিবৃতিতে এমন মন্তব্য করেছে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)।

এশীয় প্রতিবেশী দুই দেশের রাজনৈতিক সম্পর্কের অবনতির জেরে নিরাপত্তা শঙ্কার কারণে ভারত সফরে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ। এর ফলে শনিবার ২০ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়।

বাংলাদেশ তাদের ম্যাচগুলো টুর্নামেন্টের সহ-আয়োজক শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানালেও ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তা প্রত্যাখ্যান করে। সংস্থাটি জানায়, আগামী ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে সূচি পরিবর্তন করা সম্ভব নয়।

ডব্লিউসিএর প্রধান নির্বাহী টম মোফাট এক বিবৃতিতে বলেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের প্রত্যাহার এবং ক্রিকেটের এই আন্তর্জাতিক ইভেন্টে একটি গুরুত্বপূর্ণ ক্রিকেট খেলুড়ে জাতির অনুপস্থিতি আমাদের খেলা, বাংলাদেশি খেলোয়াড় ও ভক্তদের জন্য একটি দুঃখজনক মুহূর্ত। এই বিষয়টি নিয়ে গভীর ভাবনার প্রয়োজন রয়েছে।'

তিনি আরও বলেন, 'বিভাজন বা ব্হিষ্কারের সংস্কৃতিকে প্রশ্রয় না দিয়ে আমরা ক্রিকেটনেতাদের আহ্বান জানাই—গভর্নিং বডি, লিগ এবং খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে কাজ করে খেলাটিকে বিভক্ত না করে ঐক্যবদ্ধ করুন।'

সাম্প্রতিক এসব ঘটনা দক্ষিণ এশীয় ক্রিকেটে বিদ্যমান উত্তেজনাকে আবারও সামনে নিয়ে এসেছে। পাকিস্তানের সঙ্গে ভারতের রাজনৈতিক বৈরিতার কারণে আইসিসি এর আগে একটি বিশেষ ব্যবস্থা করেছিল, যেখানে পাকিস্তান কোনো বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করলে ভারত নিরপেক্ষ ভেন্যুতে খেলার সুযোগ পায়।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সব ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নকভি শনিবার জানিয়েছেন, তাদের অংশগ্রহণের বিষয়টি এখনো নিশ্চিত নয়।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা নকভি সাংবাদিকদের বলেন, 'প্রধানমন্ত্রী এখন পাকিস্তানে নেই। তিনি ফিরলে আমি আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব।'

টম মোফাট উল্লেখ করেন, ক্রিকেটে বিভিন্ন চুক্তি না মানা এবং খেলোয়াড় ও তাদের প্রতিনিধিদের সঙ্গে অর্থবহ আলোচনার অভাব নিয়ে ডব্লিউসিএ ক্রমশ উদ্বিগ্ন হয়ে উঠছে।

তিনি যোগ করেন, 'এটি বৈশ্বিক পর্যায়ে গেমসের বর্তমান পরিচালনা মডেলের উল্লেখযোগ্য সমস্যাগুলোকে সামনে এনেছে। এসব সমস্যার সমাধান না করা হলে তা আমাদের ভালোবাসার এই খেলার বিশ্বাস, ঐক্য এবং শেষ পর্যন্ত এর ভবিষ্যৎ ও সুস্থতাকে দুর্বল করে দেবে।'

Related Topics

টপ নিউজ

টি-টোয়েন্টি বিশ্বকাপ / ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
    কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত
  • সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
    বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি
  • ১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
    মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ইস্যুতে আইসিসির বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ বিসিবির

Most Read

1
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত

2
সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
আন্তর্জাতিক

বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

3
বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

4
১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

6
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net