Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার

খেলা

এনডিটিভি
12 January, 2026, 12:10 pm
Last modified: 12 January, 2026, 12:10 pm

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ
  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ; ক্রিকেটারদের কার বেতন কত হচ্ছে?
  • সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ

শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার

এর আগে বিকল্প ভেন্যু হিসেবে চেন্নাইয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল বাংলাদেশ। সে সময় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছিলেন, বিষয়টি সরকারের সম্মতির ওপর নির্ভরশীল।
এনডিটিভি
12 January, 2026, 12:10 pm
Last modified: 12 January, 2026, 12:10 pm
ফাইল ছবি: এএফপি

বাংলাদেশ জাতীয় দলের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) করা অনুরোধের জবাব চলতি সপ্তাহের সোম বা মঙ্গলবারের মধ্যে দিতে পারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 'নিরাপত্তাজনিত উদ্বেগের' কথা উল্লেখ করে বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে আবেদন জানিয়েছে, যেন বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তর করা হয়।

বিসিসিআইয়ের পরামর্শে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পরপরই বিসিবি এই অনুরোধ জানায়। তবে বিসিবির এ আবেদন আইসিসি গ্রহণ করবে—এমন সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে। এর পরিবর্তে বিকল্প ভেন্যু হিসেবে ভারতের চেন্নাই ও থিরুবনন্তপুরমের নাম প্রস্তাব করা হয়েছে। বর্তমানে সূচি অনুযায়ী বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে বিকল্প ভেন্যু হিসেবে চেন্নাইয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল বাংলাদেশ। সে সময় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছিলেন, বিষয়টি সরকারের সম্মতির ওপর নির্ভরশীল।

সিলেটে সাংবাদিকদের তিনি বলেন, 'যেহেতু আপনারা জানেন, এই বিশ্বকাপের বিষয়ে আমরা একা কোনো সিদ্ধান্ত নিচ্ছি না, তাই আমরা সরকারের সঙ্গে আলোচনা করব। তবে আমরা এখনো আমাদের আগের অবস্থানেই অটল আছি।'

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা–সংক্রান্ত উদ্বেগের বিষয়ে বাংলাদেশ সরকারও ভারত সরকারের কাছ থেকে সরাসরি যোগাযোগ বা বার্তা প্রত্যাশা করছে।

এদিকে, বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত রোববার বড়োদরায় ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচে দায়িত্ব পালন করেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপেও সৈকত ও গাজী সোহেল ম্যাচ অফিসিয়াল হিসেবে থাকবেন বলে আশা করা হচ্ছে।

ধারণা করা হচ্ছে, বিসিবির অনুরোধে উল্লেখ করা 'নিরাপত্তাজনিত উদ্বেগের' জবাবে আইসিসি আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের উদাহরণ তুলে ধরতে পারে এবং বিশ্বকাপের ম্যাচগুলো উপলক্ষে বাংলাদেশ দলের ভারতে যাওয়ার কথাই উল্লেখ করতে পারে।

প্রতিযোগিতা শুরুর আর চার সপ্তাহেরও কম সময় বাকি। অংশগ্রহণকারী দলগুলো অনুশীলনের জন্য ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই আয়োজক দেশে পৌঁছাবে। ফলে, গত কয়েক দিন ধরে আলোচনায় থাকা ভেন্যু–সংক্রান্ত এই জটিলতার দ্রুত সমাধান খুঁজে বের করে বিষয়টি সুরাহা করতে আইসিসি আগ্রহী।

Related Topics

টপ নিউজ

বিসিবি / আইসিসি / বিশ্বকাপ / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
    সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
    মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ
  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ; ক্রিকেটারদের কার বেতন কত হচ্ছে?
  • সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

2
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

3
সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
বাংলাদেশ

সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে

4
ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

6
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net