Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
হত্যাচেষ্টা মামলার আসামি হয়ে সালাউদ্দিন বললেন, ‘খুবই দুঃখজনক’

খেলা

টিবিএস রিপোর্ট
26 August, 2024, 03:15 pm
Last modified: 26 August, 2024, 03:18 pm

Related News

  • সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলা: আদালতে হাজিরা দিলেন আরিফ-গউছ-বাবর, নিজেদের নির্দোষ দাবি
  • ‘তথ্যগত ভুল’: হত্যাচেষ্টা মামলায় হাসিনাসহ ১১৫ জনের অব্যাহতির সুপারিশ
  • আত্মসমর্পণ করে জামিন পেলেন ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থী কাইয়ুম
  • ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে মারধরের শিকার সেই রিকশাচালককে অব্যাহতির সুপারিশ
  • ডিপজলের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা, তদন্তে পিবিআই

হত্যাচেষ্টা মামলার আসামি হয়ে সালাউদ্দিন বললেন, ‘খুবই দুঃখজনক’

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘এই মামলার বাস্তবতা নেই, কোনো বাস্তবতা নেই। এটা কারও ইচ্ছা হয়েছে, দিয়ে দিয়েছে। আমি স্বপ্নেও কখনও চিন্তা করিনি আমার বিরুদ্ধে মামলা হবে, সেটাও হত্যাচেষ্টা মামলা।’
টিবিএস রিপোর্ট
26 August, 2024, 03:15 pm
Last modified: 26 August, 2024, 03:18 pm

দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে রোববার একটি মামলা হয়েছে। সেই মামলায় আসামি করা হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনকে। বাংলাদেশ হকি ফেডারেশনের (বিএইচএফ) সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদকেও এই মামলার আসামি করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবীর আদালতে মামলাটি করেন ব্যান্ড শিল্পী আসিফ ইমাম। বাদীর জবানবন্দি নিয়ে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করতে মতিঝিল থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসসহ মোট ৫০ জনকে আসামি করা হয়েছে এই মামলায়।

মামলাটিকে মিথ্যা দাবি করেছেন সালাউদ্দিন। এ বিষয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে সাবেক তারকা এই ফুটবলার বলেন, 'এই মামলার বাস্তবতা নেই, কোনো বাস্তবতা নেই। এটা কারও ইচ্ছা হয়েছে, দিয়ে দিয়েছে। আমাকে তো দেশবাসী ৫০ বছরের বেশি সময় ধরে চেনে। আমি তো নতুন কেউ না এই দেশে। আমি এই দেশেরই জাতীয় দলের সাবেক খেলোয়াড়। এসবের কোনো কিছু সত্যি না। যে তারিখের কথা বলেছে, ওই তারিখে আমি দেশেই ছিলাম না। নয় বছর আগের কথা বলা হয়েছে।'

বিষয়টি দুঃখজনক জানিয়ে তিনি আরও বলেন, 'আমি স্বপ্নেও কখনও চিন্তা করিনি আমার বিরুদ্ধে মামলা হবে, সেটাও হত্যাচেষ্টা মামলা। আমি তো রাজনীতিও করি না। আমার বোর্ডে কয়েকজন সংসদ সদস্য আছেন, আমি তো কখনও মনোনয়ন চাইনি, নির্বাচনও করিনি। ওটা আমার জায়গা নয়। আমি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কোথায় করিনি এটা। আমি কিন্তু কখনও ফুটবলের বাইরে যাইনি। আমার বিরুদ্ধে মামলা হওয়াটা খুবই দুঃখজনক। 

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ‌২০১৫ সালের ২০ এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আসামিরা অস্ত্রসহ তার গাড়িবহরে হামলা চালান। সে সময় খালেদা জিয়ার গাড়িবহরের ১২-১৪টি গাড়ি ভাঙচুর, ৪টি মোটরসাইকেলে আগুন এবং নেতাকর্মীদের মারধর করা হয়। এই ঘটনায় খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা আহত হন।

মামলার অন্য আসামিদের মধ্যে আছেন আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের সঙ্গে যুক্ত শেখ হেলাল, ফারুক খান, নিক্সন চৌধুরী, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, এ কে এম মমিনুল হক সাঈদসহ আরও অনেকে। একই মামলায় আসামি করা হয়েছে অভিনেতা জায়েদ খান, সাজু খাদেম ও শাহরিয়ার নাজিম জয়কেও।

Related Topics

টপ নিউজ

কাজী সালাউদ্দিন / বাফুফে সভাপতি / বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) / হত্যাচেষ্টা মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলা: আদালতে হাজিরা দিলেন আরিফ-গউছ-বাবর, নিজেদের নির্দোষ দাবি
  • ‘তথ্যগত ভুল’: হত্যাচেষ্টা মামলায় হাসিনাসহ ১১৫ জনের অব্যাহতির সুপারিশ
  • আত্মসমর্পণ করে জামিন পেলেন ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থী কাইয়ুম
  • ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে মারধরের শিকার সেই রিকশাচালককে অব্যাহতির সুপারিশ
  • ডিপজলের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা, তদন্তে পিবিআই

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net