Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 01, 2026
রুমমেটকে হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল কারাগারে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 August, 2025, 01:30 pm
Last modified: 27 August, 2025, 03:58 pm

Related News

  • রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল কারাগারে 
  • আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • ২৪৬ অবসায়ন মামলায় আটকে আছে ১৮ হাজার কোটি টাকা, কোনোটি ঝুলছে এক দশক ধরে
  • নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা-ভাঙচুর: গ্রেপ্তার আরও ২ আসামি কারাগারে
  • রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ফের ২ দিনের রিমান্ডে

রুমমেটকে হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল কারাগারে

ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন জালালকে মুহসীন হল থেকে বহিষ্কার করে এবং রাতেই তাকে শাহবাগ থানায় সোপর্দ করে। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শাহবাগ থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়।
টিবিএস রিপোর্ট
27 August, 2025, 01:30 pm
Last modified: 27 August, 2025, 03:58 pm
ছবি: টিবিএস

রুমমেটকে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বতন্ত্র ভিপি (সহ-সভাপতি) প্রার্থী জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালালকে (৩২) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৭ আগস্ট) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা তার জামিন আবেদন করেন, যা রাষ্ট্রপক্ষ বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়, গত ২৬ আগস্ট রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে জালাল বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে প্রবেশ করে উচ্চ শব্দে চেয়ার টানা-হেঁচড়া করতে থাকেন এবং লাইট জ্বালিয়ে রুমমেট রবিউল হকের ঘুমের ব্যাঘাত ঘটান। এসময় রবিউল সকালে লাইব্রেরিতে যাওয়ার কথা বলে আস্তে শব্দ করতে অনুরোধ করলে জালাল ক্ষিপ্ত হয়ে ওঠেন।

তর্কবিতর্কের একপর্যায়ে জালাল প্রথমে কাঠের চেয়ার দিয়ে রবিউলের মাথায় আঘাত করার চেষ্টা করেন। রবিউল হাত দিয়ে প্রতিহত করলেও তার কপালে আঘাত লাগে। এরপর জালাল কক্ষে থাকা পুরোনো টিউবলাইট দিয়ে আবারও রবিউলের মাথায় আঘাত করতে গেলে তা বুকের বাম পাশে লেগে ভেঙে যায়। পরে ভাঙা টিউবলাইট দিয়ে পুনরায় আঘাত করার চেষ্টা করলে রবিউল বাম হাত দিয়ে ঠেকানোর সময় গুরুতর জখম হন।

পরে অন্য শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন জালালকে মুহসীন হল থেকে বহিষ্কার করে এবং রাতেই তাকে শাহবাগ থানায় সোপর্দ করে। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শাহবাগ থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়।

এরআগে ঘটনার দিন অভিযুক্ত জালাল আহমদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের শরীরে ক্ষতচিহ্নের ছবি পোস্ট করে পালটা অভিযোগ করেন। তিনি লিখেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল থেকে অবৈধ ও বহিরাগত শিক্ষার্থীদের বের করে দেওয়ার দাবিতে উকিল নোটিশ পাঠানোর প্রাক্কালে হাজী মুহম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে, আজ রাত সাড়ে বারোটার দিকে আমাকে মেরেছে আমার রুমমেট রবিউল ইসলাম। সে গত কয়েক মাস ধরে অবৈধভাবে হলে অবস্থান করছে।'

Related Topics

টপ নিউজ

হত্যাচেষ্টা মামলা / ছুরিকাঘাত / ঢাকা বিশ্ববিদ্যালয় / ডাকসু / আদালত / কারাগার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ
  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: সংগৃহীত
    চাকরি হারালেন পুলিশের আরো ‍দুই কর্মকর্তা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ইসলামিক ক্রেডিট কার্ডের গাইডলাইন: মদ, জুয়াসহ নিষিদ্ধ খাতে লেনদেন করা যাবে না  
  • ব্রাউনফিশ স্টুডিওতে হামলা-ভাঙচুরের দৃশ্য। ছবি: সংগৃহীত
    নিউ গিনি প্রপার্টিজে হামলার পর বন্ধ ব্রাউনফিশ স্টুডিও, নির্মাণশ্রমিকদের টাকা-ফোন লুট

Related News

  • রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল কারাগারে 
  • আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • ২৪৬ অবসায়ন মামলায় আটকে আছে ১৮ হাজার কোটি টাকা, কোনোটি ঝুলছে এক দশক ধরে
  • নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা-ভাঙচুর: গ্রেপ্তার আরও ২ আসামি কারাগারে
  • রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ফের ২ দিনের রিমান্ডে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চাকরি হারালেন পুলিশের আরো ‍দুই কর্মকর্তা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

ইসলামিক ক্রেডিট কার্ডের গাইডলাইন: মদ, জুয়াসহ নিষিদ্ধ খাতে লেনদেন করা যাবে না  

6
ব্রাউনফিশ স্টুডিওতে হামলা-ভাঙচুরের দৃশ্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিউ গিনি প্রপার্টিজে হামলার পর বন্ধ ব্রাউনফিশ স্টুডিও, নির্মাণশ্রমিকদের টাকা-ফোন লুট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net