Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
পৃথক দুই মামলায় সাবেক এমপি বুবলী ও ফয়জুর রহমান কারাগারে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 September, 2025, 08:35 pm
Last modified: 29 September, 2025, 08:43 pm

Related News

  • ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: রিমান্ড শেষে শিক্ষক সুদীপ কারাগারে  
  • ৭ মার্চের ভাষণ বাজিয়ে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ইমির জামিন
  • তনু হত্যাকাণ্ড: ৩ দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক ওয়ারেন্ট অফিসার হাফিজুর   
  • চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে
  • আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে অগ্রাধিকার ভিত্তিতে তেল দিতে নির্দেশ

পৃথক দুই মামলায় সাবেক এমপি বুবলী ও ফয়জুর রহমান কারাগারে

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তামান্না নুসরাত বুবলীকে এবং হত্যাচেষ্টা মামলায় ফয়জুর রহমান বাদলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
টিবিএস রিপোর্ট
29 September, 2025, 08:35 pm
Last modified: 29 September, 2025, 08:43 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

পৃথক দুই মামলায় গ্রেপ্তার সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তামান্না নুসরাত বুবলী এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ফয়জুর রহমান বাদলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৯ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এবং মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।

রাজধানীর তেজগাঁও থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় বুবলীকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন খান।

অন্যদিকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিউমার্কেট থানার হত্যাচেষ্টা মামলায় বাদলকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপপরিদর্শক মারুফ হাসান।

আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, গত ২৮ সেপ্টেম্বর মোহাম্মদপুর থেকে বুবলীকে এবং রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে ফয়জুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

বুবলীর মামলার অভিযোগে বলা হয়, রাজধানীর তেজগাঁও থানাধীন ডেইলি স্টারের সামনে থেকে আনন্দ সিনেমা হল হয়ে পান্থপথ অভিমুখে ঝটিকা মিছিল নিয়ে অগ্রসর হয় আসামিরা। জনমনে ভীতি সৃষ্টি করতে ককটেল বিস্ফোরণ ঘটায় তারা।

পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ২৫ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার ও চারটি অবিস্ফোরিত ককটেল জব্দ করে পুলিশ। ঘটনার পরদিন তেজগাঁও থানার উপপরিদর্শক মো. আব্দুল কাদের ২৫ জনকে এজাহারনামীয় আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

ফয়জুর রহমানের মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই নিউমার্কেট থানাধীন সায়েন্সল্যাব মোড়ে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মী সজীব উদ্দিন। বিকাল সাড়ে ৩টার দিকে মিছিলে গুলি চালায় আসামিরা।

এতে সজীব ও তার বন্ধু মেহেদীসহ ১২ জন আহত হন। পরে তারা চিকিৎসা গ্রহণ শেষে সুস্থ হয়ে ওঠেন। এ ঘটনায় চলতি বছরের ৪ ফেব্রুয়ারি নিউমার্কেট থানায় ভুক্তভোগী সজীব বাদী হয়ে ৪৭ জনকে এজাহারনামীয় আসামি করে হত্যাচেষ্টা মামলা করেন।

Related Topics

টপ নিউজ

সাবেক এমপি / কারাগার / হত্যাচেষ্টা মামলা / সন্ত্রাসবিরোধী আইন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ছবি: বিবিসি
    ফাঁকা রুম, বিপুলসংখ্যক বুকিং বাতিল: বিশ্বকাপ ফুটবলে বড় লোকসানের শঙ্কায় যুক্তরাষ্ট্রের হোটেলগুলো
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

Related News

  • ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: রিমান্ড শেষে শিক্ষক সুদীপ কারাগারে  
  • ৭ মার্চের ভাষণ বাজিয়ে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ইমির জামিন
  • তনু হত্যাকাণ্ড: ৩ দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক ওয়ারেন্ট অফিসার হাফিজুর   
  • চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে
  • আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে অগ্রাধিকার ভিত্তিতে তেল দিতে নির্দেশ

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ছবি: বিবিসি
খেলা

ফাঁকা রুম, বিপুলসংখ্যক বুকিং বাতিল: বিশ্বকাপ ফুটবলে বড় লোকসানের শঙ্কায় যুক্তরাষ্ট্রের হোটেলগুলো

6
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net