Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 29, 2026
সামাজিক যোগাযোগমাধ্যমে বাজে মন্তব্য রোধে প্রযুক্তি সহায়তা দিচ্ছে ফিফা

খেলা

টিবিএস রিপোর্ট
18 June, 2024, 11:00 pm
Last modified: 19 June, 2024, 02:06 pm

Related News

  • ফিফা বয়কটের হুমকি থেকে সরে আসছে উয়েফা
  • ইনফান্তিনোর বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার সমালোচনা করায় ফিফা কর্মকর্তা বরখাস্ত
  • স্মার্টওয়াচেই ধরা পড়বে ৫০০ মিটার গভীরের সাবমেরিন! চীন উদ্ভাবন করল অতিক্ষুদ্র সেন্সর
  • বিশ্ব ফুটবল পরিচালনায় নতুন কাঠামো তৈরিতে কাজ করছেন ইনফান্তিনোর বিরোধীরা
  • ফিফা সভাপতি ইনফান্তিনো ‘অসাধারণ’, তাকে সরিয়ে দেওয়া ’ভয়ানক ভুল’ হবে: ট্রাম্প

সামাজিক যোগাযোগমাধ্যমে বাজে মন্তব্য রোধে প্রযুক্তি সহায়তা দিচ্ছে ফিফা

ফুটবলারদের বর্ণবাদ, বাজে মন্তব্যের শিকার হওয়া অহরহ ঘটনা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়তই নিজেদের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে অনেক ধরনের কটু কথা শুনতে হয় তাদের। পেয়ে থাকেন হত্যার হুমকিও। ভিনিসিয়ুস জুনিয়র তো প্রায় প্রতি ম্যাচ শেষেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ণবাদী মন্তব্যের শিকার হয়ে থাকেন।
টিবিএস রিপোর্ট
18 June, 2024, 11:00 pm
Last modified: 19 June, 2024, 02:06 pm

সামাজিক যোগাযোগমাধ্যম বর্তমান সময়ে জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। ক্রীড়াবিদদের জন্য এটি আরও বেশি কার্যকরী নিজেদের ভক্ত-সমর্থকদের সঙ্গে যুক্ত থাকার জন্য। এই কাজ করতে গিয়েই বিভিন্ন সময়ে আজেবাজে মন্তব্যও পেয়ে থাকেন ক্রীড়াবিদরা। 

ফুটবলারদের বর্ণবাদ, বাজে মন্তব্যের শিকার হওয়া অহরহ ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়তই নিজেদের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে অনেক ধরনের কটু কথা শুনতে হয় তাদের। পেয়ে থাকেন হত্যার হুমকিও।  ভিনিসিয়ুস জুনিয়র তো প্রায় প্রতি ম্যাচ শেষেই সামাজিক যোগাযোগমাধ্যমে বর্ণবাদী মন্তব্যের শিকার হয়ে থাকেন। 

এসব বন্ধে ফিফা একটি পদক্ষেপ নিয়েছে। নিজেদের ২১১টি সদস্য দেশকেই একটি টুল দিবে তারা। যেটি ব্যবহার করে ফুটবলাররা আজেবাজে মন্তব্য থেকে নিজেদের রক্ষা করে চলতে পারবেন। ২০২২ কাতার বিশ্বকাপেও এই টুল ব্যবহার করেছিল ফিফা। এবং তাদের দাবি অনুযায়ী, সব মিলিয়ে প্রায় ২৬ লাখ বাজে মন্তব্য নজর থেকে সরিয়েছে সেই টুলটি। ২০২৩ নারী ফুটবল বিশ্বকাপেও ব্যবহার করা হয়েছে এটি। 

ফিফা এবং পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রো মিলে একসাথে এই টুলটির উন্নয়ন ঘটিয়েছে। এই বিষয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, 'আমরা ইতোমধ্যে দেখেছি এটি কতটা কার্যকরী। আমরা এখন থেকে ২১১ সদস্য দেশকেই এটি সরবরাহ করব। তারা যেখানে যখনই খেলুক না কেন।'

ফিফা জানিয়েছে, কেবল আন্তর্জাতিক ফুটবল ম্যাচই নয় বরং আসন্ন প্যারিস অলিম্পিক, কলম্বিয়াতে অনূর্ধ্ব- ২০ নারী বিশ্বকাপ, উজবেকিস্তানে ফুটসাল বিশ্বকাপ ও ডমিনিকান রিপাবলিকে অনূর্ধ্ব- ১৭ নারী বিশ্বকাপেও ব্যবহার করা হবে টুলটি। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, টিকটকের মতো প্লাটফর্মগুলোতে নজরদারি বাড়াবে এই প্রযুক্তিটি।

Related Topics

টপ নিউজ

ফিফা / সামাজিক যোগাযোগ মাধ্যম / প্রযুক্তি / বাজে মন্তব্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নতুন পে-স্কেল মন্ত্রিসভায় উঠতে পারে সোমবার, অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন
  • ছবি: রয়টার্স
    অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা
  • বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
    তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত
  • ছবি: ইউএনবি
    চট্টগ্রামে বন্ধ জলিল টেক্সটাইলের জায়গায় হবে সেনাবাহিনী অস্ত্র কারখানা, রপ্তানির লক্ষ্য
  • ছবি: রয়টার্স
    তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত
  • ছবি: স্কাই স্পোর্টস
    ইমরানপুত্রদের সাক্ষাৎকার প্রচার করলে লর্ডস টেস্টের মাঝপথে খেলা বন্ধের হুমকি দিয়েছিল পাকিস্তান

Related News

  • ফিফা বয়কটের হুমকি থেকে সরে আসছে উয়েফা
  • ইনফান্তিনোর বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার সমালোচনা করায় ফিফা কর্মকর্তা বরখাস্ত
  • স্মার্টওয়াচেই ধরা পড়বে ৫০০ মিটার গভীরের সাবমেরিন! চীন উদ্ভাবন করল অতিক্ষুদ্র সেন্সর
  • বিশ্ব ফুটবল পরিচালনায় নতুন কাঠামো তৈরিতে কাজ করছেন ইনফান্তিনোর বিরোধীরা
  • ফিফা সভাপতি ইনফান্তিনো ‘অসাধারণ’, তাকে সরিয়ে দেওয়া ’ভয়ানক ভুল’ হবে: ট্রাম্প

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় উঠতে পারে সোমবার, অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা

3
বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
বাংলাদেশ

তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত

4
ছবি: ইউএনবি
বাংলাদেশ

চট্টগ্রামে বন্ধ জলিল টেক্সটাইলের জায়গায় হবে সেনাবাহিনী অস্ত্র কারখানা, রপ্তানির লক্ষ্য

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত

6
ছবি: স্কাই স্পোর্টস
খেলা

ইমরানপুত্রদের সাক্ষাৎকার প্রচার করলে লর্ডস টেস্টের মাঝপথে খেলা বন্ধের হুমকি দিয়েছিল পাকিস্তান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net