Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 17, 2026
তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত

আন্তর্জাতিক

এনডিটিভি
28 August, 2026, 12:50 pm
Last modified: 28 August, 2026, 12:53 pm

Related News

  • ২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা
  • যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে জি২০-র বৈঠকে রাশিয়া, ক্ষুব্ধ ইউরোপীয় মিত্ররা
  • চীনের চিকিৎসক দলের সহযোগিতায় ঢাকা মেডিকেলে ১০০ ছানি অস্ত্রোপচার
  • ১২ বছরের অচলাবস্থা ভেঙে চালু হলো চীন-উত্তর কোরিয়া সংযোগকারী সেতু
  • বাংলাদেশের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তায় যুক্তরাষ্ট্র ও চীনের সহযোগিতার আশ্বাস

তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত

এনডিটিভি
28 August, 2026, 12:50 pm
Last modified: 28 August, 2026, 12:53 pm
ছবি: রয়টার্স

নেপাল ও তিব্বত সীমান্তের ওপারে তিব্বত অংশে জমে থাকা একটি কৃত্রিম হ্রদের প্রাকৃতিক বাঁধটি অবশেষে ভেঙে গেছে। এর ফলে পাহাড়ি নদীগুলোতে তীব্র বেগে নতুন করে বন্যার পানি ধেয়ে আসায় নেপাল ও চীনের উদ্ধারকর্মীদের অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হিমালয় অঞ্চলের দুই দিন আগের এক ভয়াবহ হিমবাহ ধসের জেরে সৃষ্ট আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯ জনে দাঁড়ানোর পর এই নতুন সতর্কতা জারি করা হলো।

নেপাল পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, 'তথ্য পাওয়া গেছে যে তিব্বত অংশে জমে থাকা একটি প্রাকৃতিক পানির বাঁধ আবারও ভেঙে গেছে।' বিবৃতিতে আরও বলা হয়, 'উদ্ধার ও ত্রাণকাজে নিয়োজিত সকল নিরাপত্তা কর্মী, উদ্ধারকর্মী এবং সাধারণ জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকার এবং অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।'

নেপাল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে বন্যার পানি ধেয়ে আসায় তারা পরবর্তী ৯০ মিনিটের জন্য সমস্ত উদ্ধার অভিযান স্থগিত করেছে। নিরাপত্তা বাহিনীর মতে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে নতুন করে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে।

হিমালয় অঞ্চলে সৃষ্ট এই কৃত্রিম হ্রদটির বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কায় নেপাল ও চীন উভয় দেশই আগে থেকে নতুন বন্যার সতর্কতা জারি করেছিল। ভূমিধসের ধ্বংসস্তূপের কারণে সীমান্তে এই হ্রদটির সৃষ্টি হয়েছিল।

নেপালের রাসুয়া জেলার প্রধান সরকারি কর্মকর্তা নরেন্দ্র পারিয়ার বলেন, 'আমরা দেখতে পাচ্ছি যে নদীতে পানির স্তর ক্রমাগত বাড়ছে।'

এদিকে, তিব্বত অংশে নতুন করে প্লাবনের উচ্চ ঝুঁকির কারণে চীনও তাদের উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ রেখেছে। দুই দিন আগের ভয়াবহ কাদা-ধসের পর তিব্বত সীমান্তে এখনও শত শত মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম।

চীনা রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে—চীন-নেপাল সীমান্তে কাদা-ধসের ধ্বংসস্তূপের কারণে গঠিত বিশাল হ্রদটি উপচে পড়ে উদ্ধারকারী দলগুলো যেদিকে যাচ্ছিল, সেদিকেই প্রবাহিত হতে শুরু করেছে।

সিসিটিভি জানায়, 'সকল উদ্ধারকারী দলকে এই মুহূর্তে যে যার অবস্থানে থেকে পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে।' প্রতিবেদনে আরও বলা হয়, ইতিমধ্যে দুর্ঘটনাস্থলে পৌঁছে যাওয়া জরুরি উদ্ধারকারী দলগুলোকে 'এক কিলোমিটার (০.৬ মাইল) পিছিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে।'

গত বুধবার তিব্বতের সীমান্ত হাব 'গিরিয়ং'-এ কাদা ও ধ্বংসস্তূপের এক বিশাল পাহাড় ধসে পড়ার পর এই কৃত্রিম হ্রদটির সৃষ্টি হয়েছিল, যেখানে এখনও শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। নদীর পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় সীমান্ত অঞ্চলের বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৪৬৯-এ দাঁড়িয়েছে, এখনও নিখোঁজ রয়েছেন ১ হাজার ৩০০-র বেশি মানুষ। কাদা থেকে টেনে তোলা হচ্ছে একের পর এক মরদেহ। 

অন্যদিকে তিব্বতে এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, নিখোঁজের তালিকায় আছেন ৫৫০ জনেরও বেশি। 

আবহাওয়া পরিস্থিতি এবং পানির স্তর স্বাভাবিক হওয়ার পর পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Related Topics

টপ নিউজ

বন্যা / নেপাল সংকট / চীন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত
  • জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
    বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ
  • প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

Related News

  • ২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা
  • যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে জি২০-র বৈঠকে রাশিয়া, ক্ষুব্ধ ইউরোপীয় মিত্ররা
  • চীনের চিকিৎসক দলের সহযোগিতায় ঢাকা মেডিকেলে ১০০ ছানি অস্ত্রোপচার
  • ১২ বছরের অচলাবস্থা ভেঙে চালু হলো চীন-উত্তর কোরিয়া সংযোগকারী সেতু
  • বাংলাদেশের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তায় যুক্তরাষ্ট্র ও চীনের সহযোগিতার আশ্বাস

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত

2
জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

4
ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ

6
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net