Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
ইনফান্তিনোর বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার সমালোচনা করায় ফিফা কর্মকর্তা বরখাস্ত

খেলা

বিবিসি
18 August, 2026, 10:05 am
Last modified: 18 August, 2026, 10:09 am

Related News

  • ফিফা বয়কটের হুমকি থেকে সরে আসছে উয়েফা
  • বিশ্ব ফুটবল পরিচালনায় নতুন কাঠামো তৈরিতে কাজ করছেন ইনফান্তিনোর বিরোধীরা
  • ফিফা সভাপতি ইনফান্তিনো ‘অসাধারণ’, তাকে সরিয়ে দেওয়া ’ভয়ানক ভুল’ হবে: ট্রাম্প
  • উয়েফা ছাড়তে ইনফান্তিনোর ‘প্রেমিকাকে’ দেড় লাখ পাউন্ড দেওয়া হয়েছিল, বেতন বেড়েছিল ২৫ হাজার পাউন্ড
  • ইনফান্তিনোর ‘প্রেমিকাকে’ অর্থ দিয়েছিল, স্বীকার করল উয়েফা; সভাপতিকে ‘সরানোর’ চেষ্টার সমালোচনা ফিফার

ইনফান্তিনোর বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার সমালোচনা করায় ফিফা কর্মকর্তা বরখাস্ত

বরখাস্ত হওয়া ফিফা কর্মকর্তা বিতর্কিত ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) পরিকল্পনার সমালোচনা করে এটিকে ‘একজন ব্যক্তির প্রকল্প’ বলে মন্তব্য করেছিলেন।
বিবিসি
18 August, 2026, 10:05 am
Last modified: 18 August, 2026, 10:09 am
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত

ব্যক্তিগত বিনিয়োগকারীদের কাছে বিভিন্ন প্রতিযোগিতায় অংশীদারত্ব বিক্রির ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বাতিল হয়ে যাওয়া পরিকল্পনার কঠোর সমালোচনা করার তিন সপ্তাহেরও কম সময়ের মধ্যে সংস্থাটির প্রধান অপারেটিং কর্মকর্তা (সিওও) কেভিন লামুরকে বরখাস্ত করা হয়েছে।

এক বিবৃতিতে ফিফার এক মুখপাত্র শুধু নিশ্চিত করেছেন, 'প্রধান অপারেটিং কর্মকর্তা হিসেবে ফিফা ও কেভিন লামুরের কর্মসম্পর্ক ১৭ আগস্ট ২০২৬ শেষ হয়েছে।'
বিবৃতিতে আরও বলা হয়, 'ফিফা কেভিনকে তার দুই বছরের সেবার জন্য ধন্যবাদ জানাচ্ছে এবং তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছে।'

সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় ফিফার মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রোম এক ই-মেইলে সংস্থার কর্মীদের বিষয়টি জানান। তিনি বলেন, ফিফা ও লামুর 'আলাদা হয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে'।

গত মাসে লামুর বিতর্কিত 'ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ' (এফএফই) পরিকল্পনার সমালোচনা করে এটিকে 'একজন ব্যক্তির প্রকল্প' বলে মন্তব্য করেছিলেন। তিনি বলেন, 'এখন ফুটবলের রাজনৈতিক নেতাদের নিজেদের সঠিক প্রশ্ন করতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে।'

পরে এফএফই পরিকল্পনাটি বাতিল করা হয়। এ বিষয়ে লামুর বলেন, প্রকল্পটি নিয়ে ফিফার প্রশাসনকে 'বিভ্রান্ত করা হয়েছিল'।

তিনি বলেন, 'শত শত উদ্যমী, নিবেদিত ও আদর্শ ফিফা কর্মীর মিশন হলো ফুটবনের সেবা করা। একজন সভাপতির কাজ হলো মানুষকে একত্র করা, ঐক্যবদ্ধ করা এবং অনুপ্রাণিত করা। আজ আমরা এর বিপরীতটাই দেখছি।'

লামুর আরও বলেন, প্রতিষ্ঠানের প্রতি আনুগত্যের পাশাপাশি 'কিছু নির্দিষ্ট মূল্যবোধ' এবং সহকর্মীদের পাশে থাকার দায়িত্বও রয়েছে তার।

তিনি বলেন, 'এর অর্থ যদি আমাকে চাকরি হারাতে হয়, তাহলে তাই হোক। আমি সেই সিদ্ধান্ত বুঝব এবং সম্মান করব। অন্তত আজ রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারব।'

২০২৪ সালের নভেম্বরে ফিফায় যোগ দেন লামুর। এর আগে তিনি উয়েফার উপমহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফিফায় তিনি ইনফান্তিনোর দুই ধাপ নিচের ব্যবস্থাপনা স্তরে ছিলেন।

চলতি মাসের শুরুতে মরক্কোয় এক বৈঠকে ফিফার জ্যেষ্ঠ নির্বাহীরা ইনফান্তিনোর প্রতি সমর্থন জানান। তবে বিবিসি স্পোর্ট জানিয়েছে, ওই বৈঠকে লামুরকে আমন্ত্রণ জানানো হয়নি।

এ বিষয়ে মন্তব্যের জন্য লামুরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

ফিফা কাউন্সিলের সদস্যদের কাছে পাঠানো এক চিঠিতে গ্রাফস্ট্রোম লিখেছেন, 'ফিফা প্রশাসনে একটি পরিবর্তন সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য জানাতে চাই।'

তিনি বলেন, 'সাম্প্রতিক আলোচনার পর ফিফা ও আমাদের প্রধান অপারেটিং কর্মকর্তা কেভিন লামুর আলাদা হয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে। ব্যক্তিগত ও পেশাগত উভয় দিক থেকেই কেভিনের প্রতি যথাযথ সম্মান রেখে সতর্কতার সঙ্গে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

Related Topics

টপ নিউজ

ফিফা / জিয়ান্নি ইনফান্তিনো / বিশ্বকাপ ফুটবল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
    অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী
  • সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
    সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
  • ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
    দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

Related News

  • ফিফা বয়কটের হুমকি থেকে সরে আসছে উয়েফা
  • বিশ্ব ফুটবল পরিচালনায় নতুন কাঠামো তৈরিতে কাজ করছেন ইনফান্তিনোর বিরোধীরা
  • ফিফা সভাপতি ইনফান্তিনো ‘অসাধারণ’, তাকে সরিয়ে দেওয়া ’ভয়ানক ভুল’ হবে: ট্রাম্প
  • উয়েফা ছাড়তে ইনফান্তিনোর ‘প্রেমিকাকে’ দেড় লাখ পাউন্ড দেওয়া হয়েছিল, বেতন বেড়েছিল ২৫ হাজার পাউন্ড
  • ইনফান্তিনোর ‘প্রেমিকাকে’ অর্থ দিয়েছিল, স্বীকার করল উয়েফা; সভাপতিকে ‘সরানোর’ চেষ্টার সমালোচনা ফিফার

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

3
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
বাংলাদেশ

অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

4
সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
বাংলাদেশ

সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক

5
ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net