Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
সাফের জন্য চূড়ান্ত দল ঘোষণা, নেই এলিটা

খেলা

টিবিএস রিপোর্ট
09 June, 2023, 07:55 pm
Last modified: 09 June, 2023, 11:06 pm

Related News

  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল
  • ‘জুনে ফিরব ইনশাআল্লাহ’- বলে দেশ ছাড়লেন হামজা 
  • হামজার অভিষেকের ম্যাচে মিসের মহড়া, গোলশূন্য ড্র বাংলাদেশের
  • জয়ের লক্ষ্যে প্রতিকূলতার দেয়াল পেরোচ্ছে বাংলাদেশ
  • ফাহামিদুলের এখন আর দলে ফেরার সুযোগ নেই, জানিয়ে দিলেন কাবরেরা

সাফের জন্য চূড়ান্ত দল ঘোষণা, নেই এলিটা

এলিটাকে বাইরে রেখে দল ঘোষণা করে চমক দেখিয়েছেন জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা।
টিবিএস রিপোর্ট
09 June, 2023, 07:55 pm
Last modified: 09 June, 2023, 11:06 pm
সাফে সেমি-ফাইনাল খেলার লক্ষ্য বাংলাদেশের। ছবি: সংগৃহীত

দুই বছর আগের সাফে প্রাথমিক দল থেকে ফিফা আর এএফসির নিয়মের ফাঁদে পড়ে বাদ পড়েছিলেন এলিটা কিংসলে। দুই বছর ধরে ফিফার সঙ্গে যুদ্ধ করার পর অবশেষে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন নাইজেরিয়ান বংশোদ্ভূত ফরোয়ার্ড। ঘরোয়া ফুটবলে করেছেন বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ৯ গোল। 

কিন্তু আবারও তাকে জাতীয় দলের বাইরে রেখে দল ঘোষণা করে চমক দেখিয়েছেন জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা।

কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচ ও সাফের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে আজ। ৩০ থেকে ২৩ জনের নেমে আসা দল চমকে ভরা।

চোটের কারণে দল থেকে বাদ পড়েছেন টুটুল হোসেন বাদশা, রিমন হোসেন। অভিজ্ঞ মিডফিল্ডার মাসুক মিয়া জনি, শাহরিয়ার ইমন, গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণ, সাজ্জাদ হোসেন। তবে সবচেয়ে বড় চমকটা অবশ্যই এলিটার দলে না থাকা 

যিনি কি না এবারের মৌসুমে সব রকম টুর্নামেন্ট মিলিয়ে করেছেন ৯ গোল। এলিটার দলে না থাকার চমকের সঙ্গে কোচ কাবরেরা দলে রেখেছেন সুমন রেজাকে। বসুন্ধরা কিংসের হয়ে কেবল স্বাধীনতা কাপে এক গোল করা ছাড়া লিগ ও ফেডারেশন কাপে কোনো গোলই পাননি সুমন। চমক হয়ে এসেছে ফর্টিস এফসির উইঙ্গার রফিকুল ইসলামের নামও। এবারের লিগে ১৩ ম্যাচে একটিও গোল নেই প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া রফিকের, করিয়েছেন মাত্র ১ গোল।

তবে কাবরেরার দলে চমকের শেষ এখানেই হয়নি। জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বসুন্ধরার হয়ে আলো ছড়ানো মিডফিল্ডার শেখ মোরসালিন। এবারের লিগে এখন পর্যন্ত ৭ ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন। সাত ম্যাচে করেছেন এক গোল, করিয়েছেন ৩ টি। এই সাত ম্যাচের পারফরম্যান্স দিয়েই কোচের নজরে পড়েছেন তিনি। 

একটি প্রীতি ম্যাচ খেলতে আগামীকাল কম্বোডিয়ার উদ্দেশ্যে যাত্রা করবে বাংলাদেশ। ১৫ই জুন ম্যাচটি খেলে পরদিন সাফের ভেন্যু ব্যাঙ্গালুরুতে যাবেন জামালরা। আট দল নিয়ে আগামী ২১ জুন শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপের ১৪ তম আসর। 

২৩ সদস্যের বাংলাদেশ দল: 

গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, মিতুল মারমা ও শহিদুল আলম।

রক্ষণ: কাজী তারিক রায়হান, ইসা ফয়সাল, বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, মেহেদি হাসান মিঠু, রহমত মিয়া, ও আলমগীর মোল্লা।

মাঝমাঠ: সোহেল রানা, মজিবুর রহমান জনি, সোহেল রানা, রবিউল হাসান, জামাল ভূঁইয়া, শেখ মোরসালিন ও মোহাম্মদ হৃদয়।

আক্রমণ: রাকিব হোসেন, সুমন রেজা, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, রফিকুল ইসলাম ও আমিনুর রহমান সজীব।

Related Topics

টপ নিউজ

সাফ চ্যাম্পিয়নশিপ / বাংলাদেশ ফুটবল দল / হাভিয়ের কাবরেরা / এলিটা কিংসলে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা
  • ফাইল ছবি: রয়টার্স
    ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত
  • মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
    ‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!
  • ২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
    যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতার

Related News

  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল
  • ‘জুনে ফিরব ইনশাআল্লাহ’- বলে দেশ ছাড়লেন হামজা 
  • হামজার অভিষেকের ম্যাচে মিসের মহড়া, গোলশূন্য ড্র বাংলাদেশের
  • জয়ের লক্ষ্যে প্রতিকূলতার দেয়াল পেরোচ্ছে বাংলাদেশ
  • ফাহামিদুলের এখন আর দলে ফেরার সুযোগ নেই, জানিয়ে দিলেন কাবরেরা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

2
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

3
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা

4
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত

5
মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!

6
২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net