Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
‘জুনে ফিরব ইনশাআল্লাহ’- বলে দেশ ছাড়লেন হামজা 

খেলা

টিবিএস রিপোর্ট
27 March, 2025, 05:15 pm
Last modified: 27 March, 2025, 09:40 pm

Related News

  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল
  • হামজার অভিষেকের ম্যাচে মিসের মহড়া, গোলশূন্য ড্র বাংলাদেশের
  • জয়ের লক্ষ্যে প্রতিকূলতার দেয়াল পেরোচ্ছে বাংলাদেশ
  • ‘হামজা আসার পর মনে হচ্ছে আমাদের মেসি চলে এসেছে’
  • হামজার আগমনে প্রথম প্রেমের রোমাঞ্চ টের পাচ্ছেন মাশরাফি

‘জুনে ফিরব ইনশাআল্লাহ’- বলে দেশ ছাড়লেন হামজা 

হামজার বাংলাদেশ সফর ছিল দারুণ উৎসাহব্যঞ্জক। ১৭ ও ১৮ মার্চ নিজ জেলা হবিগঞ্জে তাকে নিয়ে ছিল উৎসবমুখর পরিবেশ। ঢাকায় তার অনুশীলন সেশনেও দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
টিবিএস রিপোর্ট
27 March, 2025, 05:15 pm
Last modified: 27 March, 2025, 09:40 pm

বাংলাদেশে ঘোর লাগা এক অধ্যায়ের শেষ হলো হামজা চৌধুরীর। ১০ দিনের সংক্ষিপ্ত সফর ইংল্যান্ডে ফিরে গেলেন শেফিল্ড ইউনাইটেডের ডিফেন্সিফ এই মিডফিল্ডার। গত ১৭ মার্চ বাংলাদেশে পৌঁছানোর পর থেকে হামজাকে ঘিরে উন্মাদনার শেষ ছিল না। বাংলাদেশের ফুটবলের রোমাঞ্চকর এই পর্বের শেষ হয়েছে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। শিলংয়ে এশিয়া কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র হওয়া ম্যাচে লাল-সবুজ জার্সিতে অভিষেক হয় হামজার।

ম্যাচ শেষে গুয়াহাটি ও কলকাতা হয়ে বাংলাদেশ দলের সঙ্গে দেশে ফেরেন হামজা। দেশে ফিরে আর থাকা হয়নি তার। ইংল্যান্ডের উদ্দেশ্যে আজ সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তারকা এই ফুটবলার। ঢাকা থেকে সিলেট যান তিনি। বেলা ১১:৪৫ মিনিটে চড়েন ম্যানচেস্টারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ‍বিমানে। 

বাংলাদেশ জাতীয় দলে খেলার অভিজ্ঞতা নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানান হামজা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বিএফএফ) অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, 'এটা আমার জন্য কতোটা বিশেষ ছিল, আমি ভাষায় প্রকাশ করতে পারব না । সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ, জুনে ফিরব আমি। আমার সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন।'

হামজার এই সফর ছিল দারুণ উৎসাহব্যঞ্জক। ১৭ ও ১৮ মার্চ নিজ জেলা হবিগঞ্জে তাকে নিয়ে ছিল উৎসবমুখর পরিবেশ। ঢাকায় তার অনুশীলন সেশনেও দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ভারতের বিপক্ষে ম্যাচে তার আত্মবিশ্বাসী খেলা এবং নেতৃত্বগুণ সকলের প্রশংসা কুড়িয়েছে। শুধু খেলার দক্ষতার জন্যই নয়, তার বিনয় ও পেশাদারিত্বও ভক্তদের মন জয় করেছে।

ক্লাব ফুটবলের ব্যস্ত সূচির কারণে দ্রুতই ইংল্যান্ডে ফিরতে হচ্ছে হামজাকে। আগামী ২৮ মার্চ চ্যাম্পিয়নশিপ লিগে কোভেন্ট্রির বিপক্ষে ম্যাচ খেলবে শেফিল্ড ইউনাইটেড। বর্তমানে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা শেফিল্ড ইউনাইটেডের পয়েন্ট লিডস ইউনাইটেডের সমান, তবে গোল ব্যবধানে পিছিয়ে তারা। হামজাদের আগামী ম্যাচের প্রতিপক্ষ কোভেন্ট্রি পঞ্চম স্থানে আছে। 

বাংলাদেশি ভক্তদের জন্য সুখবর হলো, হামজাকে লাল-সুব জার্সিতে দেখতে বেশি দিন অপেক্ষা করতে হবে না তাদের। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে দেশের মাটিতে খেলবে বাংলাদেশ, ম্যাচটি খেলবেন হামজা। 

Related Topics

টপ নিউজ

হামজা চৌধুরী / বাংলাদেশ ফুটবল দল / বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল
  • হামজার অভিষেকের ম্যাচে মিসের মহড়া, গোলশূন্য ড্র বাংলাদেশের
  • জয়ের লক্ষ্যে প্রতিকূলতার দেয়াল পেরোচ্ছে বাংলাদেশ
  • ‘হামজা আসার পর মনে হচ্ছে আমাদের মেসি চলে এসেছে’
  • হামজার আগমনে প্রথম প্রেমের রোমাঞ্চ টের পাচ্ছেন মাশরাফি

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net