Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 14, 2026
‘হামজা আসার পর মনে হচ্ছে আমাদের মেসি চলে এসেছে’

খেলা

টিবিএস রিপোর্ট
19 March, 2025, 06:50 pm
Last modified: 19 March, 2025, 06:56 pm

Related News

  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল
  • ‘জুনে ফিরব ইনশাআল্লাহ’- বলে দেশ ছাড়লেন হামজা 
  • হামজার অভিষেকের ম্যাচে মিসের মহড়া, গোলশূন্য ড্র বাংলাদেশের
  • জয়ের লক্ষ্যে প্রতিকূলতার দেয়াল পেরোচ্ছে বাংলাদেশ
  • ফাহামিদুলের এখন আর দলে ফেরার সুযোগ নেই, জানিয়ে দিলেন কাবরেরা

‘হামজা আসার পর মনে হচ্ছে আমাদের মেসি চলে এসেছে’

হামজাকে দেখে বাংলাদেশে নিজের ক্যারিয়ারের শুরুর দিকের কথা মনে পড়ছে জামালের। তবে হামজার ক্ষেত্রে যে উন্মাদনটা আরও বেশি, তা বুঝতে পারছেন বাংলাদেশ অধিনায়ক।
টিবিএস রিপোর্ট
19 March, 2025, 06:50 pm
Last modified: 19 March, 2025, 06:56 pm

পারফরম্যান্স, প্রভাব দিয়ে অনেকেই দলের প্রাণ ভোমরা হয়ে ওঠেন। তখন তাকে ঘিরে আবর্তিত হয় দলের পরিকল্পনা। দলগত সব খেলাতেই এমন তারকা খেলোয়াড় থাকেন। ফুটবলে উদাহরণ হিসেবে লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম বলাই যেতে পারে। তবে অভিষেক না হলেও বাংলাদেশ দলে এমনই অবস্থান পেয়ে গেছেন হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে ডিফেন্সিভ এই মিডফিল্ডারকে নিজেদের দলের মেসি করেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। 

এশিয়ান কাপ বাছাইপর্বে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচ খেলতে ১৭ মার্চ বাংলাদেশে আসেন হামজা। দেশে পৌঁছানোর পর থেকে ব্যস্ত সময় কাটছে তার। একদিন নিজে বাড়িতে থেকে ঢাকা এসেছেন বাংলাদেশের হয়ে খেলার আগেই 'মহা তারকার' খ্যাতি পেয়ে ২৭ বছর বয়সী এই ফুটবলার। আজ টিম হোটেলে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে পরিচিত হয়েছেন তিনি, কথা বলেছেন সংবাদমাধ্যমের সঙ্গে। এ সময় কোচ হাভিয়ের কাবরেরার পাশাপাশি কথা বলেন জামালও।

বাংলাদেশের হয়ে হামজার খেলার সিদ্ধান্ত ও নিজের অভিজ্ঞতা নিয়ে জামাল বলেন, 'হামজা আসায় বেশ ভালো লাগছে। দেখে আরও ভালো লাগছে, আপনারা সবাই যেভাবে ওকে স্বাগত জানিয়েছেন। হ্যাঁ, প্রবাসী হিসেবে দেশের ফুটবলে আসার শুরুটা আমি করেছি। তবে হামজাকে দেখে আরও অনেক প্রবাসী ফুটবলার বাংলাদেশে আসবে, জাতীয় দলের হয়ে খেলবে। আর একজন ফুটবলার হিসেবে নিজের দেশের প্রতিনিধিত্ব করা দারুণ একটা ব্যাপার। যদিও বিশ্বকাপে খেলাই আমাদের আসল লক্ষ্য। ২৫ তারিখ হামজা যখন জাতীয় সঙ্গীত শুনবে, ওর গায়ে কাঁটা দেবে, আমারও এমনই লেগেছিল।'

হামজাকে দেখে বাংলাদেশে নিজের ক্যারিয়ারের শুরুর দিকের কথা মনে পড়ছে জামালের। তবে হামজার ক্ষেত্রে যে উন্মাদনটা আরও বেশি, তা বুঝতে পারছেন তিনি, 'যখন আমি প্রথম আসি, ঠিক এমনই লেগেছিল। একই পরিবেশ ছিল। আর হামজা প্রিমিয়ার লিগের ফুটবলার, ও আসার পর মনে হচ্ছে আমাদের মেসি চলে এসেছে। দলের সবাই বেশ সম্মানের সাথেই হামজাকে স্বাগত জানিয়েছে। সবাই জানে দলকে হামজা কী দিতে পারে। আমাদের জন্য হামজা এক কথায় দারুণ!'

ভারতের কিংবদন্তি স্ট্রাইকার সুনীল ছেত্রী অবসর নিয়েছিলেন। তাকে ফিরিয়ে বাংলাদেশ ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ভারত। ম্যাচটি হামজা বনাম ছেত্রী হতে যাচ্ছে কিনা, এমন প্রশ্নের উত্তরে জামাল বলেন,  'আমার মনে হয় না সুনীল ছেত্রীকে আপনি হামজার সাথে তুলনা করতে পারবেন। হ্যাঁ, ভারতের জন্য সুনীলের অনেক অর্জন, নিজের দেশকে অনেক কিছু দিয়েছে। কিন্তু সত্যি বলতে হামজা প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার।'

Related Topics

টপ নিউজ

জামাল ভূঁইয়া / হামজা চৌধুরী / বাংলাদেশ ফুটবল দল / বাংলাদেশ জাতীয় ফুটবল দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ
  • ছবি: সংগৃহীত
    যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
  • ছবি: টিবিএস
    যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা
  •  একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
    চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • ছবি: হোয়াইট হাউস
    ন্যাটো সম্মেলনের কাছে এক ব্যক্তিকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ দেখে গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প

Related News

  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল
  • ‘জুনে ফিরব ইনশাআল্লাহ’- বলে দেশ ছাড়লেন হামজা 
  • হামজার অভিষেকের ম্যাচে মিসের মহড়া, গোলশূন্য ড্র বাংলাদেশের
  • জয়ের লক্ষ্যে প্রতিকূলতার দেয়াল পেরোচ্ছে বাংলাদেশ
  • ফাহামিদুলের এখন আর দলে ফেরার সুযোগ নেই, জানিয়ে দিলেন কাবরেরা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

2
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা

5
 একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 

6
ছবি: হোয়াইট হাউস
আন্তর্জাতিক

ন্যাটো সম্মেলনের কাছে এক ব্যক্তিকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ দেখে গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net