Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
এবার ব্রাজিলকে হারিয়ে মরক্কোর ইতিহাস

খেলা

টিবিএস রিপোর্ট
26 March, 2023, 11:25 am
Last modified: 26 March, 2023, 11:27 am

Related News

  • ব্রাজিলে মিলল বিশালাকার ডাইনোসরের নতুন প্রজাতির সন্ধান
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • অভ্যুত্থান ষড়যন্ত্রের মামলায় বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ
  • গৃহবন্দী ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গ্রেপ্তার, ‘পালানোর চেষ্টা’ রুখতেই ব্যবস্থা
  • রিওর রাস্তায় লাশের সারি: ব্রাজিলে পুলিশের মাদকবিরোধী অভিযান, গোলাগুলিতে নিহত অন্তত ১৩২

এবার ব্রাজিলকে হারিয়ে মরক্কোর ইতিহাস

প্রথমবারের মতো ব্রাজিলকে হারিয়েছে আফ্রিকান-আরব দেশটি। সেই সাথে তারা ফিরিয়ে এনেছে আরব বসন্ত। বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর খেলতে নামা প্রথম ম্যাচেই হারল সেলেকাওরা। 
টিবিএস রিপোর্ট
26 March, 2023, 11:25 am
Last modified: 26 March, 2023, 11:27 am
ব্রাজিলকে হারানোর পর মরক্কোর উৎসব। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শেষ হওয়ার তিন মাস পেরিয়ে গেলেও চমক দেখানো শেষ হয়নি মরক্কোর। প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপের সেমি-ফাইনাল খেলা মরক্কো এবার ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়ল। 

প্রথমবারের মতো ব্রাজিলকে হারিয়েছে আফ্রিকান-আরব দেশটি। সেই সাথে তারা ফিরিয়ে এনেছে আরব বসন্ত। বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর খেলতে নামা প্রথম ম্যাচেই হারল সেলেকাওরা। 

তিতে দায়িত্ব ছাড়ার পর র‍্যামন মেনেজেসকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ব্রাজিল। তবে যে পারফরম্যান্স দেখালেন ক্যাসেমিরো-ভিনিশিয়ুসরা, তাতে যতো দ্রুত সম্ভব নতুন কোচ খোঁজার কথা তাদের। 

শুরু থেকেই ব্রাজিলের তুলনায় গতিময় ফুটবল খেলে মরক্কো। বল ব্রাজিলিয়ানদের পায়ে থাকলে কেড়ে নেওয়ার চেষ্টা আর দ্রুত আক্রমণে ওঠার প্রবণতা দলটির মধ্যে দেখা গেছে প্রথম থেকেই। এ জন্য মাঝ মাঠে ঝামেলা বেঁধেছে একাধিকবার।

ম্যাচের প্রথম ভালো সুযোগ তৈরি করে অবশ্য ব্রাজিল। ১৩ মিনিটে লুকাস পাকেতার থ্রু বল খুঁজে নিয়েছিল রনিকে, তবে কাছ থেকেও শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি।

২৪ মিনিটে মরক্কো গোলরক্ষক ইয়াসিন বুনুর ভুলে গোল প্রায় পেয়েই যাচ্ছিল ব্রাজিল। আন্দ্রে সান্তোসের শট এগিয়ে আসা বুনুর হাত ফসকে পেছনে গোলমুখের দিকে চলে যাচ্ছিল। শেষ মুহূর্তে পেছনে গিয়ে বল নিয়ন্ত্রণে নেন তিনি।

এর দুই মিনিট পরই অবশ্য বল জালে পাঠান ভিনিসিয়ুস জুনিয়র। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। 

২৯ মিনিটে পাল্টা আক্রমণে এগিয়ে যায় মরক্কো। বিলাল এল খাননুসের কাছ থেকে বল নিয়ে দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে দেন বুফাল। ৩৬ মিনিটে সমতা ফেরানোর সুযোগ ছিল রদ্রিগোর সামনে। নেইমারের অনুপস্থিতিতে দশ নম্বর জার্সি পরা রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড কাছ থেকে নেওয়া শট লক্ষ্যে রাখতে পারেননি।

ব্রাজিলকে গোল পেতে অপেক্ষা করতে হয় ৬৭ মিনিট পর্যন্ত। তাও মরক্কো গোলরক্ষকের ভুলের সুবাদে। বক্সের বাইরে থেকে নেওয়া কাসেমিরোর শট বুনুর নাগালেই ছিল। ঝাঁপিয়ে বলের নাগাল পেলেও নিয়ন্ত্রণে রাখতে পারেননি। বল তার শরীরের নিচ দিয়ে দিক পাল্টে জালে জড়িয়ে যায়।

সমতার পর মরক্কোর আক্রমণ আরও গতি পায়। সেই ধারয় ৭৯ মিনিটে চলে আসে গোলও। ওয়ালিদ ছেদদিরার কাছ থেকে বল পেয়ে হাফ-ভলিতে বল জালে পাঠিয়ে দেন সাবিরি। গোলরক্ষক ওয়েভারতনের সেটি দেখা ছাড়া কিছুই করার ছিল না।

Related Topics

টপ নিউজ

মরক্কো ফুটবল দল / ব্রাজিল / আরব বসন্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • ব্রাজিলে মিলল বিশালাকার ডাইনোসরের নতুন প্রজাতির সন্ধান
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • অভ্যুত্থান ষড়যন্ত্রের মামলায় বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ
  • গৃহবন্দী ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গ্রেপ্তার, ‘পালানোর চেষ্টা’ রুখতেই ব্যবস্থা
  • রিওর রাস্তায় লাশের সারি: ব্রাজিলে পুলিশের মাদকবিরোধী অভিযান, গোলাগুলিতে নিহত অন্তত ১৩২

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net