Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 05, 2026
পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে রেকর্ড ৪৮ লাখ ডলারে বিক্রি

খেলা

ইএসপিএন
17 July, 2026, 10:25 am
Last modified: 17 July, 2026, 10:36 am

Related News

  • ব্রাজিলের জার্সিতে আর ফিরবেন না নেইমার
  • নেতানিয়াহু ও মিলেইয়ের সমর্থন নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু করলেন বলসোনারোর ছেলে
  • বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে ‘আজীবন’ নির্বাসনের দাবিতে ২৩ মিলিয়ন স্বাক্ষর!
  • ফাইনাল শেষে স্পেন ও আর্জেন্টিনার খেলোয়াড়দের মারামারির ঘটনা তদন্ত করবে ফিফা
  • বিশ্বকাপে স্পেনের জয়ে যুদ্ধের মধ্যে মিলল সাময়িক স্বস্তি, আনন্দে মাতল গাজাবাসী

পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে রেকর্ড ৪৮ লাখ ডলারে বিক্রি

ইএসপিএন
17 July, 2026, 10:25 am
Last modified: 17 July, 2026, 10:36 am
ছবি: সদবিস

১৯৫৮ সালের ফিফা বিশ্বকাপ ফাইনালে স্বাগতিক সুইডেনের বিপক্ষে ব্রাজিলের ৫-২ গোলের ঐতিহাসিক জয়ের ম্যাচে কিংবদন্তি ফুটবলার পেলের পরিহিত জার্সিটি গত বৃহস্পতিবার নিলামকারী প্রতিষ্ঠান 'সদবিস'-এ রেকর্ড ৪৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে।

পেলের যেকোনো স্মারক বা সংগৃহীত সামগ্রীর (কালেক্টিবল) জন্য এটি এযাবৎকালের সর্বোচ্চ দাম। এর আগে ২০২২ সালে পেলের একটি বিরল রুকি কার্ড ১.৩৩ মিলিয়ন ডলারে ব্যক্তিগতভাবে বিক্রি হয়েছিল, যা ছিল ফুটবলের ইতিহাসে প্রথম ১ মিলিয়ন ডলারের কার্ড। সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ল তার এই ঐতিহাসিক জার্সি।

১৯৫৮ সালের ফাইনালে মাঠে নামার সময় পেলের বয়স ছিল মাত্র ১৭ বছর। বিশ্বকাপের ফাইনালে গোল করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে আজও তার রেকর্ডটি অক্ষুণ্ন রয়েছে। ওই ম্যাচে তিনি ৫৫তম ও ৯০তম মিনিটে দুটি দর্শনীয় গোল করেছিলেন।

১৯৫৮ সালের সেই মহাকাব্যিক ফাইনাল শেষে পেলে তার এই জার্সিটি সতির্থ দিদাকে উপহার দিয়েছিলেন। পরবর্তীতে দিদা এটি রিও ডি জেনেরিওর 'মিউজিউ ডস এসপোর্টেস'-এ দান করেন। ২০০৪ সালে জাদুঘরটি জার্সিটি 'ক্রিস্টিস' নিলামে তোলে, যেখানে এটি সে সময় মাত্র ১ লাখ ৫ হাজার ৬০০ ডলারে বিক্রি হয়েছিল।

সদবিসের স্পোর্টস স্ট্র্যাটেজি ও ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ব্রেন্ডন হকস এক বিবৃতিতে বলেন, 'এই শার্টটি কেবল ফুটবল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্তের একটি দীর্ঘস্থায়ী স্মারকই নয়, বরং এটি মূলত সেই মুহূর্তটির সঙ্গে গভীরভাবে যুক্ত যা পেলেকে রাতারাতি একজন বিশ্বব্যাপী ক্রীড়া আইকনে পরিণত করেছিল।'

তিনি আরও বলেন, 'চলতি সপ্তাহের শেষভাগে বিশ্বকাপ ফাইনালের প্রাক্কালে, ছয় দশকেরও বেশি সময় আগে পেলের করা সেই জোড়া গোলের ঐতিহাসিক ম্যাচটির জার্সির প্রতি মানুষের এমন তীব্র আগ্রহ ও উন্মাদনা দেখাটা সত্যিই অসাধারণ।'

ব্রাজিলের প্রথম বিশ্বকাপ শিরোপা জয়ের স্মৃতিবিজড়িত এই জার্সিটি এখন ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ মূল্যের ফুটবল জার্সি। তালিকার শীর্ষে রয়েছে ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটিতে দিয়েগো ম্যারাডোনার পরিহিত সেই বিখ্যাত 'হ্যান্ড অব গড' জার্সিটি, যা ৯.২৮ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল।

ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের জয়ে ম্যারাডোনার পরা সেই শার্টটি ফুটবল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সংগৃহীত সামগ্রী এবং ক্রীড়া ইতিহাসের সামগ্রিকভাবে তৃতীয় সর্বোচ্চ মূল্যের জার্সি। তালিকায় সবার ওপরে রয়েছে বেব রুথের 'কলড শট' বেসবল জার্সি (২৪ মিলিয়ন ডলার) এবং দ্বিতীয় স্থানে রয়েছে বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের 'লাস্ট ড্যান্স' বাস্কেটবল জার্সি (১০.১ মিলিয়ন ডলার)।

সদবিসের একই নিলামে ম্যারাডোনার ১৯৮৬ বিশ্বকাপের অধিনায়কের আর্মব্যান্ডটি ৫ লাখ ১২ হাজার ডলারে বিক্রি হয়েছে। এই আর্মব্যান্ডটি তিনি ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের সেই 'হ্যান্ড অব গড' ও 'গোল অব দ্য সেঞ্চুরি'র ঐতিহাসিক ম্যাচে এবং পশ্চিম জার্মানির বিপক্ষে বিজয়ী ফাইনালে পরেছিলেন, যা ছবির সঙ্গে মিলিয়ে শতভাগ নিশ্চিত করা গেছে। এছাড়া ধারণা করা হয়, উরুগুয়ের বিপক্ষে শেষ ১৬-র ম্যাচেও আর্জেন্টিনা অধিনায়ক এই আর্মব্যান্ডটি পরেছিলেন।

Related Topics

টপ নিউজ

পেলে / ব্রাজিল / ফুটবল বিশ্বকাপ ২০২৬ / জার্সি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
    থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে
  • ছবি: টিবিএস
    বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু
  • (বাঁ থেকে) সঞ্জয় শাহ ও কবির মহার্জন। ছবি: দ্য কাঠমান্ডু পোস্ট
    নেপালে বিদ্যুৎকেন্দ্রের টানেলে আটকে থাকা দুই কর্মী যেভাবে ৯ দিন বেঁচে ছিলেন
  • একসময় শাপলা চত্বর থেকে দিলকুশা পর্যন্ত মতিঝিল ছিল পুরো দেশের অর্থনীতির মূল প্রাণকেন্দ্র। ছবি: মেহেদী হাসান
    যেভাবে সেই চিরচেনা ব্যস্ততা ও কর্মচাঞ্চল্য হারিয়ে ফেলছে মতিঝিল
  • আর্জেন্টিনার  প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: রয়টার্স
    ব্রিটেন থেকে ফকল্যান্ড পুনর্দখলে ‘জয়ী হবে’ আর্জেন্টিনা: মিলেই; তেল উত্তোলনে নিষেধাজ্ঞার ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসতেই হবে: বিএসইসি চেয়ারম্যান

Related News

  • ব্রাজিলের জার্সিতে আর ফিরবেন না নেইমার
  • নেতানিয়াহু ও মিলেইয়ের সমর্থন নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু করলেন বলসোনারোর ছেলে
  • বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে ‘আজীবন’ নির্বাসনের দাবিতে ২৩ মিলিয়ন স্বাক্ষর!
  • ফাইনাল শেষে স্পেন ও আর্জেন্টিনার খেলোয়াড়দের মারামারির ঘটনা তদন্ত করবে ফিফা
  • বিশ্বকাপে স্পেনের জয়ে যুদ্ধের মধ্যে মিলল সাময়িক স্বস্তি, আনন্দে মাতল গাজাবাসী

Most Read

1
২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু

3
(বাঁ থেকে) সঞ্জয় শাহ ও কবির মহার্জন। ছবি: দ্য কাঠমান্ডু পোস্ট
আন্তর্জাতিক

নেপালে বিদ্যুৎকেন্দ্রের টানেলে আটকে থাকা দুই কর্মী যেভাবে ৯ দিন বেঁচে ছিলেন

4
একসময় শাপলা চত্বর থেকে দিলকুশা পর্যন্ত মতিঝিল ছিল পুরো দেশের অর্থনীতির মূল প্রাণকেন্দ্র। ছবি: মেহেদী হাসান
ফিচার

যেভাবে সেই চিরচেনা ব্যস্ততা ও কর্মচাঞ্চল্য হারিয়ে ফেলছে মতিঝিল

5
আর্জেন্টিনার  প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ব্রিটেন থেকে ফকল্যান্ড পুনর্দখলে ‘জয়ী হবে’ আর্জেন্টিনা: মিলেই; তেল উত্তোলনে নিষেধাজ্ঞার ঘোষণা

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসতেই হবে: বিএসইসি চেয়ারম্যান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net