Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 08, 2026
ফাইনাল শেষে স্পেন ও আর্জেন্টিনার খেলোয়াড়দের মারামারির ঘটনা তদন্ত করবে ফিফা

খেলা

দ্য অ্যাথলেটিক
21 July, 2026, 12:40 pm
Last modified: 21 July, 2026, 12:43 pm

Related News

  • ফিফা বয়কটের হুমকি থেকে সরে আসছে উয়েফা
  • ইনফান্তিনোর বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার সমালোচনা করায় ফিফা কর্মকর্তা বরখাস্ত
  • বিশ্ব ফুটবল পরিচালনায় নতুন কাঠামো তৈরিতে কাজ করছেন ইনফান্তিনোর বিরোধীরা
  • ফিফা সভাপতি ইনফান্তিনো ‘অসাধারণ’, তাকে সরিয়ে দেওয়া ’ভয়ানক ভুল’ হবে: ট্রাম্প
  • ইনফান্তিনোর ‘প্রেমিকাকে’ অর্থ দিয়েছিল, স্বীকার করল উয়েফা; সভাপতিকে ‘সরানোর’ চেষ্টার সমালোচনা ফিফার

ফাইনাল শেষে স্পেন ও আর্জেন্টিনার খেলোয়াড়দের মারামারির ঘটনা তদন্ত করবে ফিফা

দ্য অ্যাথলেটিক
21 July, 2026, 12:40 pm
Last modified: 21 July, 2026, 12:43 pm
ছবি: রয়টার্স

বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয়ের পর আর্জেন্টিনা ও স্পেনের খেলোয়াড়দের মধ্যে ঘটে যাওয়া হাতাহাতির ঘটনা তদন্ত করার ঘোষণা দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ম্যাচ শেষের বাঁশি বাজার পর স্পেনের খেলোয়াড়রা যখন মাঠে জয়ের আনন্দে মেতে ওঠেন, তখন সেখানে এক অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

ম্যাচ শেষ হওয়ার পর স্পেনের মিডফিল্ডার রদ্রি যখন মাঠে জয়ের উদযাপন করতে দৌড়ে যাচ্ছিলেন, তখন আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মলিনা তার পেটে আঘাত করেছেন বলে দেখা গেছে। এই ঘটনার পরই মাঠের ঠিক মাঝখানে দুই দলের খেলোয়াড়দের মধ্যে বড় ধরনের বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। সেখানে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস স্পেনের এরিক গার্সিয়ার গলা চেপে ধরেন এবং পরবর্তীতে তাদের আরেক খেলোয়াড় গাভিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন।

গত সোমবার এক বিবৃতিতে ফিফা জানায়: 'স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফিফা বিশ্বকাপ ফাইনালের ম্যাচ রেফারিদের প্রতিবেদন মূল্যায়নের পর এবং ফিফা ডিসিপ্লিনারি কোড (এফডিসি)-এর ৩৬ নম্বর ধারা অনুযায়ী, ম্যাচ পরবর্তী অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর তদন্তভার একজন শৃঙ্খলা ও নীতিবিষয়ক প্রসিকিউটরকে দেওয়া হয়েছে। ম্যাচ পরবর্তী ঘটনার ক্ষেত্রে এই ডিসিপ্লিনারি কোড লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখবে ফিফা ডিসিপ্লিনারি কমিটি।'

নির্ধারিত ৯০ মিনিট শেষের অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়। পাউ কুবার্সিকে ফাউল করার পর তিনি দ্বিতীয় হলুদ কার্ড পান। ম্যাচে বিকল্প হিসেবে নামা লিয়ান্দ্রো পারেদেসসহ আর্জেন্টিনার আরও চারজন খেলোয়াড় এবং তাদের প্রধান কোচ লিওনেল স্কালোনি হলুদ কার্ড দেখেন।

এর আগে অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে স্পেন ১-০ ব্যবধানে এই ফাইনাল জয় নিশ্চিত করে।

Related Topics

টপ নিউজ

ফুটবল বিশ্বকাপ ২০২৬ / ফিফা / খেলার মাঠে মারামারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    আমার অনুপস্থিতিতে শেখ সেলিম আ. লীগের সভাপতির দায়িত্বে: হাসিনা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যাংক ঋণের জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠানের তালিকা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের 
  • ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না (আইসিবিসি) অর্থ পেতে যাওয়া তিনটি বড় ব্যাংকের মধ্যে অন্যতম। ছবি: রয়টার্স
    অর্থনীতি চাঙা করতে রাষ্ট্রীয় ব্যাংক ও বিমা কোম্পানিতে ৫৪ বিলিয়ন ডলার ঢালবে চীন
  • সহজে মিলছে কার-লোন, বেড়েছে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির চাহিদা
    সহজে মিলছে কার-লোন, বেড়েছে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির চাহিদা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আট বিভাগীয় শহরে ১৫ তলার ক্যান্সার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল নির্মাণের উদ্যোগ
  • চট্টগ্রাম বন্দর। ছবি: টিবিএস
    রেকর্ড হ্যান্ডলিং: চট্টগ্রাম বন্দরের কর্মীরা পেলেন ১৬.৬৫ কোটি টাকার প্রণোদনা বোনাস

Related News

  • ফিফা বয়কটের হুমকি থেকে সরে আসছে উয়েফা
  • ইনফান্তিনোর বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার সমালোচনা করায় ফিফা কর্মকর্তা বরখাস্ত
  • বিশ্ব ফুটবল পরিচালনায় নতুন কাঠামো তৈরিতে কাজ করছেন ইনফান্তিনোর বিরোধীরা
  • ফিফা সভাপতি ইনফান্তিনো ‘অসাধারণ’, তাকে সরিয়ে দেওয়া ’ভয়ানক ভুল’ হবে: ট্রাম্প
  • ইনফান্তিনোর ‘প্রেমিকাকে’ অর্থ দিয়েছিল, স্বীকার করল উয়েফা; সভাপতিকে ‘সরানোর’ চেষ্টার সমালোচনা ফিফার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আমার অনুপস্থিতিতে শেখ সেলিম আ. লীগের সভাপতির দায়িত্বে: হাসিনা

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক ঋণের জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠানের তালিকা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের 

3
ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না (আইসিবিসি) অর্থ পেতে যাওয়া তিনটি বড় ব্যাংকের মধ্যে অন্যতম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অর্থনীতি চাঙা করতে রাষ্ট্রীয় ব্যাংক ও বিমা কোম্পানিতে ৫৪ বিলিয়ন ডলার ঢালবে চীন

4
সহজে মিলছে কার-লোন, বেড়েছে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির চাহিদা
বাংলাদেশ

সহজে মিলছে কার-লোন, বেড়েছে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির চাহিদা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আট বিভাগীয় শহরে ১৫ তলার ক্যান্সার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল নির্মাণের উদ্যোগ

6
চট্টগ্রাম বন্দর। ছবি: টিবিএস
অর্থনীতি

রেকর্ড হ্যান্ডলিং: চট্টগ্রাম বন্দরের কর্মীরা পেলেন ১৬.৬৫ কোটি টাকার প্রণোদনা বোনাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net