Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
11 February, 2021, 06:30 pm
Last modified: 11 February, 2021, 06:39 pm

Related News

  • সন্দেহজনক দুই আউটের ম্যাচ তদন্ত শুরু করেছে বিসিবি
  • ‘যাদের নাম হয়, তাদের বদনামও হয়’
  • নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরদিনই মাঠে নামলেন নাসির
  • ১১ বছর পর কোয়াবের নেতৃত্বে পরিবর্তন 
  • প্রিমিয়ার লিগে পারিশ্রমিক কমিয়েছে সব দল, হতাশ ক্রিকেটাররা

২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ

নিউজিল্যান্ড সফরে ১৪ দিনের কোয়ারেন্টিন চলাকালীন অনুশীলনের সুযোগ পাবে না বাংলাদেশ। হোটেলবন্দি হয়েই সময় কাটাতে হবে ক্রিকেটারদের।
টিবিএস রিপোর্ট
11 February, 2021, 06:30 pm
Last modified: 11 February, 2021, 06:39 pm

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শুরু হচ্ছে না বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ। এক সপ্তাহ পিছিয়ে গেছে মাঠের লড়াই। তবে বাংলাদেশের নিউজিল্যান্ড যাত্রার সূচিতে কোনো পরিবর্তন আসেনি। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগের তারিখ অনুযায়ীই নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা করবে বাংলাদেশ। 

আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ দল ঢাকা ছাড়বে। বৃহস্পতিবার এমনই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। যদিও তিনি নিশ্চিত করে তারিখ জানাননি। বলেছেন, ২৪ ফেব্রুয়ারি রওনা করার সম্ভাবনাই বেশি। 

আকরাম খান বলেন, 'নিউজিল্যান্ড ক্রিকেট আমাদের দুটি অপশন দিয়েছিল। আমরা ম্যানেজমেন্টের সঙ্গে বসে অপশন 'বি' বেছে নিয়েছি। এই জন্য ওরা খেলাটা পিছিয়েছে। খুব সম্ভবত আমরা ২৪ ফেব্রুয়ারি যাচ্ছি।'

নিউজিল্যান্ডে পৌঁছে ১৪ দিনের কোয়ারেন্টিন করতে হবে বাংলাদেশকে। এরপর কুইন্সটাউনে পাঁচ দিনের ক্যাম্প করার কথা বাংলাদেশের। যদিও ক্যাম্প না হওয়ার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছেন আকরাম খান। কোয়ারেন্টিন, বায়ো বাবলে থাকতে থাকতে ক্রিকেটার হাঁপিয়ে উঠতে পারেন। যে কারণে নিউজিল্যান্ড সফরের পর ক্রিকেটারদের ছুটি দেওয়া হবে বলে জানান তিনি।

বিসিবির এই পরিচালক বলেন, 'বাংলাদেশের ক্যাম্পের সম্ভাবনা অনেক কম। সব সময় কোয়ারেন্টিন বা বায়ো বাবলে থাকা খেলোয়াড়দের জন্য খুব কঠিন। এই সিরিজ শেষ হলে ওদের ছুটি দিব। এরপর হয়তো ট্রেনিং ক্যাম্প শুরু করা হবে।'

১৪ দিনের কোয়ারেন্টিন চলাকালীন অনুশীলনের সুযোগ পাবে না বাংলাদেশ। ক্রিকেটারদের হোটেলবন্দি হয়েই সময় কাটাতে হবে। তবে বিসিবির ইচ্ছা, নিউজিল্যান্ড ক্রিকেটকে অনুরোধ করে ক্রিকেটারদের অনুশীলনের সময় আরেকটু বাড়িয়ে নেওয়া।

আকরাম খান বলেন, 'আমাদের খেলোয়াড়রা কোয়ারেন্টিনে থাকবে। করোনাকালে আইসোলেশনে থাকাটা মানসিকভাবে খুব কঠিন। একে তো খেলার চিন্তা, তার মধ্যে আবার এমন মানসিক চাপ। আমরা আলোচনা করে নিউজিল্যান্ডকে বলব যেন খেলোয়াড়রা আরও কয়েকদিন বেশি অনুশীলন করতে পারে, আরেকটু বাড়তি সুযোগ সুবিধা পায়।'

আগামী ২০, ২৩ ও ২৬ মার্চ অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে। ম্যাচ তিনটির ভেন্যু ডানেডিন, ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটন। ক্রাইস্টচার্চের ম্যাচটি দিবা-রাত্রির হবে। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। ম্যাচ তিনটি ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল নেপিয়ার, অকল্যান্ড ও হ্যামিল্টনে অনুষ্ঠিত হবে।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশের নিউজিল্যান্ড সফর / আকরাম খান / বাংলাদেশের ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
    ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

Related News

  • সন্দেহজনক দুই আউটের ম্যাচ তদন্ত শুরু করেছে বিসিবি
  • ‘যাদের নাম হয়, তাদের বদনামও হয়’
  • নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরদিনই মাঠে নামলেন নাসির
  • ১১ বছর পর কোয়াবের নেতৃত্বে পরিবর্তন 
  • প্রিমিয়ার লিগে পারিশ্রমিক কমিয়েছে সব দল, হতাশ ক্রিকেটাররা

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর

2
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

3
র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
অর্থনীতি

র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি

4
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

5
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net