Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরদিনই মাঠে নামলেন নাসির

খেলা

টিবিএস রিপোর্ট
07 April, 2025, 02:55 pm
Last modified: 07 April, 2025, 02:58 pm

Related News

  • আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ মার্কিন কমিশনের
  • পাকিস্তানের আকাশসীমায় নিষেধাজ্ঞার পর ইরান যুদ্ধ, দ্বিগুণ চাপে ভারতীয় এয়ারলাইনস
  • চীনা নৃত্যদলের অনুষ্ঠান নিয়ে বিপত্তি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন 'বোমা মেরে উড়িয়ে' দেওয়ার হুমকি
  • অস্ট্রেলিয়া থেকে ইউরোপ; সোশ্যাল মিডিয়ায় শিশুদের প্রবেশ সীমিত করতে উদ্যোগী বিভিন্ন দেশ
  • পরমাণু চুক্তিতে পৌঁছাতে সমঝোতা নিয়ে আলোচনায় প্রস্তুত ইরান: বিবিসিকে উপপররাষ্ট্রমন্ত্রী

নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরদিনই মাঠে নামলেন নাসির

নিষেধাজ্ঞা কাটিয়ে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের হয়ে মাঠে ফেরার দিনে বল হাতে আগের চেহারাতেই দেখা গেল নাসিরকে। ১০ ওভারে ৩১ রানে একটি উইকেট নেন ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার।
টিবিএস রিপোর্ট
07 April, 2025, 02:55 pm
Last modified: 07 April, 2025, 02:58 pm

২০ মাস কতোটা সময়? বর্তমানে বাংলাদেশের ক্রিকেটে এই প্রশ্নটির উত্তরটা হয়তো সবচেয়ে ভালো দিতে পারবেন নাসির হোসেন। এটা তার নিষেধাজ্ঞার সময়কাল, যা দিয়েছিল আইসিসি। এই সময়ে কোনো ধরনের ক্রিকেট খেলতে পারেননি তিনি। অপেক্ষাটা কেমন ছিল, নাসিরই ভালো বলতে পারবেন। তবে তার মাঠে ফেরার আকুলতা বোঝা গেল খুব সহজেই। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরদিনই মাঠে নেমে পড়লেন ডানহাতি এই অলরাউন্ডার। ঢাকা প্রিমিয়ার লিগে ১০ ওভার বোলিং করে নিলেন একটি উইকেটও।

২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে টি-টেন লিগ খেলতে গিয়ে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হন নাসির, আইসিসি তাকে সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ করে। গত বছরের জানুয়ারিতে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য নিষিদ্ধ হন নাসির। তার আইসিসির নিষেধাজ্ঞা শেষ হয় রোববার। বিষয়টি এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে বল হয়, দুর্নীতি বিরোধী প্রশিক্ষণে অংশ নেওয়ার বাধ্যবাধকতা পূরণ করাসহ সব ধরনের শর্ত পূরণ করে ক্রিকেটে ফিরতে পেরেছেন নাসির।

মাঠে ফিরলেও অবশ্য আরও ছয় মাস নিষেধাজ্ঞার ছায়য় থাকতে হবে তাকে। বাকি থাকা স্থগিত নিষেধাজ্ঞার ছয় মাসের মধ্যে পুরোনো 'অপরাধ' সংক্রান্ত কিছুতে জড়িয়ে পড়লে আবার নিষিদ্ধ হতে হবে নাসিরকে। বিসিবির বিবৃতিতে লেখা হয়েছে, 'নিষেধাজ্ঞার সময় আইসিসির দেওয়া সব শর্তই পূরণ করেছেন নাসির হোসেন। এর মধ্যে ছিল বাধ্যতামূলক দুর্নীতিবিরোধী শিক্ষা কার্যক্রমে অংশ নেওয়া। এ কারণেই ২০২৫ সালের ৭ এপ্রিল থেকেই ক্রিকেটে ফেরার অনুমতি পেয়েছেন।'  

আইফোন উপহার নেওয়াসহ আইসিসির দুর্নীতি বিরোধী নীতিমালার তিনটি ধারা ভঙ্গের দায়ে নাসিরকে নিষিদ্ধ করা হয়। ২০২১ সালে টি-টেন লিগে পুনে ডেভিলসের অধিনায়কত্ব করেন তিনি। ২০২৩ সালের সেপ্টেম্বরে তার বিরুদ্ধে দুর্নীতি বিরোধী আইন ভঙ্গের অভিযোগ আনা হয়। ৭৫০ ডলারের বেশি মূল্যের আইফোন উপহার গ্রহণ করে তা দুর্নীতি বিরোধী কর্মকর্তাদের জানাননি তিনি, পরে দিতে পারেননি রশিদও। এ ছাড়া, দুর্নীতির প্রস্তাব বা আমন্ত্রণ পেয়েও সেটা দুর্নীতি বিরোধী কর্মকর্তাদের জানাননি এবং দুর্নীতি বিরোধী কর্মকর্তাদের তদন্তে সহায়তা করেননি এবং এটার কোনো ব্যাখ্যা দেননি।

এ কারণে নিষেধাজ্ঞার খড়্গে পড়তে হয় বাংলাদেশের হয়ে ১৯ টেস্ট, ৬৫ ওয়ানডে ও ৩১টি টি-টোয়েন্টি খেলা  নাসিরকে। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে আজ আবারও তিনি চেনা আঙিনায় ফিরলেন। ঢাকা প্রিমিয়ার লিগে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের হয়ে মাঠে ফেরার দিনে আগে বল হাতে আগের চেহারাতেই দেখা গেল তাকে। ১০ ওভারে ৩১ রানে একটি উইকেট নেন ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার। পরে ব্যাট হাতে ১১ বলে করেন ৯ রান। তার দল রূপগঞ্জ টাইগার্স ৮ উইকেটে হারায় গাজী গ্রুপ ক্রিকেটার্সকে।    

Related Topics

টপ নিউজ

নাসির হোসেন / বাংলাদেশের ক্রিকেট / নিষেধাজ্ঞা / আইসিসি / নিষিদ্ধ / বাংলাদেশ ক্রিকেট / ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ মার্কিন কমিশনের
  • পাকিস্তানের আকাশসীমায় নিষেধাজ্ঞার পর ইরান যুদ্ধ, দ্বিগুণ চাপে ভারতীয় এয়ারলাইনস
  • চীনা নৃত্যদলের অনুষ্ঠান নিয়ে বিপত্তি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন 'বোমা মেরে উড়িয়ে' দেওয়ার হুমকি
  • অস্ট্রেলিয়া থেকে ইউরোপ; সোশ্যাল মিডিয়ায় শিশুদের প্রবেশ সীমিত করতে উদ্যোগী বিভিন্ন দেশ
  • পরমাণু চুক্তিতে পৌঁছাতে সমঝোতা নিয়ে আলোচনায় প্রস্তুত ইরান: বিবিসিকে উপপররাষ্ট্রমন্ত্রী

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net