Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
‘যাদের নাম হয়, তাদের বদনামও হয়’

খেলা

টিবিএস রিপোর্ট
07 April, 2025, 06:45 pm
Last modified: 07 April, 2025, 06:49 pm

Related News

  • সন্দেহজনক দুই আউটের ম্যাচ তদন্ত শুরু করেছে বিসিবি
  • সুযোগ পেয়েও বাঁচার চেষ্টা নেই ব্যাটসম্যানের, প্রিমিয়ার লিগে এ কেমন আউট!
  • নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরদিনই মাঠে নামলেন নাসির
  • তামিমকে জয় উৎসর্গ করলো মোহামেডান
  • বাংলাদেশের ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরির মালিক এখন ইমন

‘যাদের নাম হয়, তাদের বদনামও হয়’

আরেকটু সতর্কতা ও পরিণত আচরণে আন্তর্জাতিক ক্রিকেটে নাসিরের পথচলা অন্যরকম হতে পারতো বলে মত অনেকের। যদিও এমন ভাবনার সঙ্গে পুরোপুরি একমত তিনি। নাসিরের মতে, যাদের নাম হয়, তাদের বদনামও থাকে। 
টিবিএস রিপোর্ট
07 April, 2025, 06:45 pm
Last modified: 07 April, 2025, 06:49 pm

ব্যাটে-বলে দলের ভরসা হয়ে উঠেছিলেন। বাংলাদেশ দলে 'অটো চয়েজ' ছিলেন নাসির হোসেন। একজন অলরাউন্ডারের কাছ থেকে দলের যা চাওয়া থাকে, পুরোটা না দিতে পারলেও তার পারফরম্যান্সে দল সন্তুষ্ট থাকতো। ডানহাতি এই অলরাউন্ডারকে ভাবা হতো 'লম্বা রেসের ঘোড়া'। কিন্তু নানা সময়ে বিতর্কে জড়ানো নাসির পথ হারিয়েছেন, একটা সময়ে এসে হিসেবের বাইরে চলে গেছেন তিনি। 

মেধা, সামর্থ্য বিবেচনায় যে অবস্থান তৈরি হয়েছিল; আরেকটু সচেতন হলে সেটা ধরে রাখা সম্ভব ছিল বলে মনে করেন অনেকেই। আরেকটু পরিণত আচরণ করলে আন্তর্জাতিক ক্রিকেটে তার পথচলা অন্যরকম হতে পারতো বলেও মত কারও কারও। যদিও এমন ভাবনার সঙ্গে পুরোপুরি একমত নাসির। তার মতে, যাদের নাম হয়, তাদের বদনামও থাকে। 

২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে টি-টেন লিগ খেলতে গিয়ে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হন নাসির, আইসিসি তাকে সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ করে। আইফোন উপহার নেওয়াসহ আইসিসির দুর্নীতি বিরোধী তিনটি ধারা ভঙ্গের দায়ে গত বছরের জানুয়ারিতে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য নিষিদ্ধ হন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার। তার নিষেধাজ্ঞা শেষ হয়েছে ৬ এপ্রিল। নাসির আজ প্রিমিয়ার লিগে ম্যাচ খেলেছেন রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের হয়ে। ১০ ওভারে ৩১ রানে নেন এক উইকেট, পরে ১১ বলে করেন ৯ রান। 

প্রায় দুই বছর পর স্বীকৃত ক্রিকেট খেলা নাসির মাঠে ফিরতে পেরে উচ্ছ্বসিত। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রূপগঞ্জ টাইগার্সের ম্যাচের পর ফেরার অনুভূতি জানিয়ে তিনি বলেন, 'অবশ্যই ভালো লাগছে। যে জিনিসটা মিস করছিলাম, সেটা ক্রিকেট খেলা। তাই অবশ্যই খুব ভালো লাগছে অনেক দিন পর ক্রিকেট খেলে। এই তো!'

ক্রিকেট, মাঠ থেকে দূরে থাকলেও সময় যে খারাপ যায়নি; সেটা কয়েকবার উল্লেখ করলেন নাসির। পরিবারের সঙ্গে কাটানো সময়কে 'বিন্দাস' জানিয়ে তিনি বলেন, 'দেড় বছর বাইরে ছিলাম, বিন্দাস ছিলাম। আর কী বলব (হাসি)। পরিবারের সঙ্গে ছিলাম। ভালো ছিলাম আলহামদুলিল্লাহ। খেলা মিস করেছি ঠিক আছে, তবে পরিবারের সঙ্গে ছিলাম। ভালো ছিলাম।'

দীর্ঘদিনের ক্রিকেট ক্যারিয়ার হলেও মাঝের বিরতি একেবারে কম সময় ছিল না। তাই ফেরার দিন অনেক কিছুই নতুন মনে হয়েছে নাসিরের কাছে। তবে সেটা অভিষেকের মতো কিছু নয়। তার ভাষায়, 'অভিষেক ম্যাচের মতো মনে হয়নি। তবে অনেক কিছু নতুন নতুন লাগছিল। খেলার আগে যে প্রস্তুতি ছিল, প্রায় দেড় বছর পর আবার সেই প্রস্তুতি নিলাম। লাগেজ গোছানো, ব্যাগ গোছানো- অবশ্যই একটু নতুন লাগছিল। ভালোই লাগছিল যে এতোদিন পর খেলবো। যদি ভালো পারফর্ম করতে পারতাম, আরেকটু ভালো লাগতো।' 

সচেতন থাকলে ক্যারিয়ারটা অন্যরকম হতে পারতো কিনা, একটা পর্যায়ে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাসির বললেন, 'আলহামদুলিল্লাহ, আমার একটা সন্তান আছে, পরিবার আছে। সুখে আছি, ভালো আছি। যাদের নাম হয়, তাদের বদনামও হয়। এটাই স্বাভাবিক।'
উল্লেখ করলেন অনলাইন সাংবাদিকতার কথাও, 'এখন তো আমরা অনলাইন মিডিয়ায় নিজেদের টিআরপি বাড়ানোর জন্য যা-তা করে নিউজ করি। এটা সত্যি কথা। আমার মনে হয়, এ রকম না করাই ভালো। কারণ আপনাদের একটা নিউজ আর কিছু লাইকের জন্য একটা পরিবারে সমস্যা হতে পারে। এটা আপনারাও ভালো জানেন। যদি আপনাদের পরিবারের সঙ্গে হয়, তখন বুঝতে পারবেন।'

Related Topics

টপ নিউজ

নাসির হোসেন / বাংলাদেশের ক্রিকেট / ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
    সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়
  • হরমুজ। ছবি: এপি
    ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

Related News

  • সন্দেহজনক দুই আউটের ম্যাচ তদন্ত শুরু করেছে বিসিবি
  • সুযোগ পেয়েও বাঁচার চেষ্টা নেই ব্যাটসম্যানের, প্রিমিয়ার লিগে এ কেমন আউট!
  • নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরদিনই মাঠে নামলেন নাসির
  • তামিমকে জয় উৎসর্গ করলো মোহামেডান
  • বাংলাদেশের ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরির মালিক এখন ইমন

Most Read

1
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

2
মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
আন্তর্জাতিক

সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়

3
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব

6
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net