Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
দুই বছরের পরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশকে হারিয়েছে স্কটল্যান্ড

খেলা

টিবিএস ডেস্ক
18 October, 2021, 05:10 pm
Last modified: 18 October, 2021, 05:12 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

দুই বছরের পরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশকে হারিয়েছে স্কটল্যান্ড

বাংলাদেশ ফেবারিট হওয়ায় এটাকে অঘটনই বলা হচ্ছে। যদিও স্কটল্যান্ডের অধিনায়ক কাইল কোয়েটজারের কথা শুনলে এটাকে অঘটন মনে হবে না। তার মতে, এই জয় হঠাৎ-ই চলে আসেনি।
টিবিএস ডেস্ক
18 October, 2021, 05:10 pm
Last modified: 18 October, 2021, 05:12 pm
স্কটিশ অধিনায়ক কাইল কোয়েটজার। ছবি: সংগৃহীত

স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সব সময়ই শক্তিশালী প্রতিপক্ষ। সেই ১৯৯৯ সালে ওয়ানডেতে প্রথম দেখা, এরপর প্রতি সাক্ষাতেই স্কটিশদের হারিয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপেও স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ফেবারিট ছিল। যদিও ফেবারিট দল জেতেনি, দারুণ ক্রিকেট খেলে ৬ রানের জয় ছিনিয়ে নিয়েছে স্কটিশরা। 

বাংলাদেশ ফেবারিট হওয়ায় এটাকে অঘটনই বলা হচ্ছে। যদিও স্কটল্যান্ডের অধিনায়ক কাইল কোয়েটজারের কথা শুনলে এটাকে অঘটন মনে হবে না। তার মতে, এই জয় হঠাৎ-ই চলে আসেনি। দুই বছর ধরে নেওয়া প্রস্তুতির পুরস্কার হিসেবে মিলেছে বাংলাদেশকে হারানোর সুখ। 

যদিও টি-টোয়েন্টিতে পেছনের রেকর্ড টানতে পারতেন কোয়েটজার, যা তাদের পক্ষেই ছিল। ওয়ানডেতে কখনও বাংলাদেশকে হারাতে না পারলেও একমাত্র টি-টোয়েন্টিতে জয় নিয়ে মাঠ ছেড়েছিল স্কটল্যান্ড। ২০১২ সালের সেই ম্যাচে ৩৪ রানে জিতেছিল স্কটিশরা। ক্রিকেটের সংক্ষিপ্তম এই ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে শতভাগ সাফল্যের হার ধরে রাখলো তারা। 

কোয়েটজার পেছন ফিরে চেয়েছেন, তবে এতটা পেছনে নয়। কঠোর পরিশ্রম, লড়াইয়ের মানসিকতা আর দৃঢ় মনোবল নিয়ে গত কয়েক বছরে স্কটল্যান্ড যে উন্নতি করেছে, সেটাই জানাতে চাইলেন স্কটল্যান্ডের অধিনায়ক।

তৃপ্তির সাথে নিজেদের উন্নতির খবর ক্রিকেট দুনিয়াকে জানাতে গিয়ে কোয়েটজার বলেছেন, 'আমাদের জন্য এই জয়টা অনেক বড়। এই জয়টির জন্য অনেক দিন ধরে পরিকল্পনা করছি আমরা। কখনও কখনও মনে হয়েছে, শুধু শুধু কষ্ট করে যাচ্ছি আমরা। কারণ, আমাদের সফরগুলো বাতিল হয়ে যাচ্ছিল। ব্যাপারটা আমাদের জন্য অনেক কঠিন ছিল।'

নির্দিষ্ট করে গত দুই বছরের কথা উল্লেখ করেছেন কোয়েটজার। তার ভাষায়, 'বাছাইপর্ব পার হয়ে এ জয়ের জন্য দুই বছর ধরে পরিকল্পনা করতে হয়েছে আমাদের। অনেক দীর্ঘ সময় ছিল সেটা। পর্দার আড়ালে অনেক কিছু নিয়েই পরিকল্পনা করতে হয়েছে। এর জন্য অনেক মানুষ দিনরাত খেটেছেন।'

নিজেদের কাজটা নিয়মিত করে গেছেন কোয়েটজাররা। বিশ্বাস রেখেছেন আগামীর ভালো জন্য। সেই বিশ্বাসের মূল পেয়ে উচ্ছ্বসিত স্কটিশ অধিনায়ক, 'আমরা আমাদের বিশ্বাসের মূল্য পাচ্ছি। আমরা বিশ্বাস রেখেছিলাম যে হবেই। আর যখন হবে, তখন আমরা দল হিসেবে আরও অনেক ভালো অবস্থানে থাকব।'

Related Topics

টপ নিউজ

কাইল কোয়েটজার / স্কটল্যান্ড ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: সংগৃহীত
    বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
  • স্কেচ: টিবিএস
    ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

6
স্কেচ: টিবিএস
অর্থনীতি

ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net