Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 25, 2026
‘আমি জাত গোখরো, এক ছোবলে ছবি’, বিজেপিতে যোগ দিয়েই হুঙ্কার মিঠুন চক্রবর্তীর

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
07 March, 2021, 02:10 pm
Last modified: 07 March, 2021, 04:26 pm

Related News

  • প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর
  • চীনের সাথে অংশীদারত্বে ট্রাম্পের প্রচেষ্টা: ভারতে বাড়ছে উদ্বেগ
  • জ্বালানি বেচতে হঠাৎ করেই ভারত সফরে রুবিও
  • ইরান যুদ্ধের মধ্যে ভারতে ৮ দিনে তিনবার বাড়ল জ্বালানি তেলের দাম
  • এবার ভারতের বাইরে তেলাপোকার 'বংশবিস্তার'; পাকিস্তানে আত্মপ্রকাশ করল 'ককরোচ আওয়ামি লিগ', 'ককরোচ আওয়ামি পার্টি' 

‘আমি জাত গোখরো, এক ছোবলে ছবি’, বিজেপিতে যোগ দিয়েই হুঙ্কার মিঠুন চক্রবর্তীর

একুশের নির্বাচনে তবে মিঠুনই কি হতে চলেছেন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী?
হিন্দুস্তান টাইমস
07 March, 2021, 02:10 pm
Last modified: 07 March, 2021, 04:26 pm

রোববার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেডেই বিজেপির পতাকা হাতে তুলে নিলেন দেশটির খ্যাতিমান অভিনেতা এবং একসময়কার তৃণমূল সাংসদ মিঠুন চক্রবর্তী। বাঙালির প্রিয় মহাগুরু এদিন ব্রিগেড ময়দানে পৌঁছান একদম বাঙালি সাজে। ধুতি-পাঞ্জাবিতে সেজে মঞ্চে পৌঁছান 'মিঠুনদা'। প্রধানমন্ত্রীর ব্রিগেড মঞ্চে পৌঁছানোর কয়েক মুহূর্ত আগেই দলীয় পতাকা হাতে তুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে পদ্ম শিবিরে নাম লেখালেন মিঠুন চক্রবর্তী।

দলে যোগ দিয়েই হুঙ্কার তারকার। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে ময়দানে নামছেন তিনি, তা স্পষ্ট করে দিল তার বক্তব্য। তৃণমূল বনাম বিজেপির লড়াইয়ে তারকার উপস্থিতি শুরু থেকেই চোখে পড়েছে। তবে মিঠুনের গেরুয়া শিবিরে যোগদান নিঃসন্দেহে এই টক্করে বিজেপির পাল্লা কিছুটা ভারি করে দিল।

ব্রিগেডে হাজির হাজার হাজার গেরুয়া ভক্তের উদ্দেশে তার বার্তা, 'আমার নাম মিঠুন চক্রবর্তী, আমি যা বলি তা করে দেখাই।'

মিঠুন এদিন সভামঞ্চে বলেন, 'আজকের দিনটা আমার কাছে স্বপ্নের মতো।' এদিন স্মৃতিমেদুর মহাগুরু ছেলেবেলার কথা স্মরণ করে ফিরে যান, জোড়াবাগানে কাটানো দিনগুলোতে। এদিন হিন্দি-বাংলা মেশানো বক্তব্যে তিনি বলেন, অন্ধ গলি থেকে দেশের সবচেয়ে বড় গণতন্ত্রের প্রিয় প্রধানমন্ত্রীর পাশে এক পৌঁছে যাওয়াটা সত্যি স্বপ্নের মতো।

#WATCH Actor Mithun Chakraborty joins Bharatiya Janata Party at PM's rally in Kolkata#WestBengalElection2021 pic.twitter.com/MGzGH7sSaf— ANI (@ANI) March 7, 2021

এদিন নিজেকে গর্বিত বাঙালি বলে উল্লেখ করে তিনি বলেন, 'বাংলায় থাকা সব মানুষই বাঙালি। যারা এখানে বড় হয়েছে, তাদের এখানকার সব জিনিসে অধিকার আছে। আর সেই অধিকার কেউ ছিনিয়ে নিতে চাইলে আমাদের মতো কিছু মানুষ রুখে দাঁড়াবে।'

'মারব এখানে, লাশ পড়বে শ্মশানে', এমএলএ ফাটাকেষ্টর বহুপরিচিত সংলাপ উচ্চারণ করে নতুন ডায়লগ বিজেপি সমর্থকদের উদ্দেশে ছুঁড়ে দেন মিঠুনদা। ইঙ্গিতে স্পষ্ট করে দেন, শুধু দলে যোগ দেওয়ায়ই নয়, ভোটের ময়দানেও নামছেন তিনি।

মিঠুন চক্রবর্তী বললেন, 'আমার ক্যাম্পেন শুরু করার আগে, আপনাদের বলতে চাই- আমি জল ঢোরাও নই, বেলে বোরাও নই। আমি একটা কোবরা। আমি জাত গোখরো… এক ছোবলে ছবি। এবার কিন্তু এটাই হবে। দাদার প্রতি ভরসা রাখবেন। আমার কথায় বিশ্বাস রাখবেন। দাদা কোনোদিন মুখ ফিরিয়ে পালিয়ে যায়নি। আমি সব সময় পাশে থাকব।'

মিঠুনের বক্তব্য উস্কে দিল নতুন জল্পনা, একুশের নির্বাচনে তবে মিঠুনই কি হতে চলেছেন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী? উত্তর পাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।

Related Topics

টপ নিউজ / বিনোদন

মিঠুন চক্রবর্তী / ভারত / রাজনীতি / বিজেপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ
  • আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
    কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
  • ছবি: রয়টার্স
    ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে
  • ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
    ‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

Related News

  • প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর
  • চীনের সাথে অংশীদারত্বে ট্রাম্পের প্রচেষ্টা: ভারতে বাড়ছে উদ্বেগ
  • জ্বালানি বেচতে হঠাৎ করেই ভারত সফরে রুবিও
  • ইরান যুদ্ধের মধ্যে ভারতে ৮ দিনে তিনবার বাড়ল জ্বালানি তেলের দাম
  • এবার ভারতের বাইরে তেলাপোকার 'বংশবিস্তার'; পাকিস্তানে আত্মপ্রকাশ করল 'ককরোচ আওয়ামি লিগ', 'ককরোচ আওয়ামি পার্টি' 

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি

2
স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ

3
আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

4
এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে

6
ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
আন্তর্জাতিক

‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net