Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
করোনায় আক্রান্ত ৯৫ শতাংশ শিশু এক সপ্তাহে সুস্থ হয়ে ওঠে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
04 August, 2021, 08:10 pm
Last modified: 04 August, 2021, 08:11 pm

Related News

  • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ১,১১৪
  • দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,১০০ ছাড়িয়েছে
  • ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৩ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • ৮ মাসে নিখোঁজ ৩৬ শিশুর লাশ উদ্ধার, শিশুর নিরাপত্তা নিয়ে আসকের উদ্বেগ
  • বাদ পড়া ৩৪ লাখ শিশু পাচ্ছে হাম-রুবেলা টিকা, দেশব্যাপী ক্যাম্পেইন শুরু ২৬ সেপ্টেম্বর

করোনায় আক্রান্ত ৯৫ শতাংশ শিশু এক সপ্তাহে সুস্থ হয়ে ওঠে

শিশুরা করোনায় আক্রান্ত হলে কেমন ঝুঁকিতে পড়বে, তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন অনেক অভিভাবক। এ তথ্য তাদের উদ্বেগ কিছুটা কমাতে পারে।
টিবিএস ডেস্ক 
04 August, 2021, 08:10 pm
Last modified: 04 August, 2021, 08:11 pm
প্রতীকী ছবি

কোভিড-১৯ আক্রান্ত বেশিরভাগ শিশুই এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে ওঠে। যুক্তরাজ্যে চালানো এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য। ল্যানসেট চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট হেলথ এ গবেষণা চালায়।

শিশুরা করোনায় আক্রান্ত হলে কেমন ঝুঁকিতে পড়বে, তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন অনেক অভিভাবক। এ তথ্য তাদের উদ্বেগ কিছুটা কমাতে পারে।

এ গবেষণার আওতায় যুক্তরাজ্যে কোভিডের উপসর্গ দেখা দেওয়া এক হাজার ৭৩৪টি শিশুকে পর্যবেক্ষণে রাখা হয়। 

পর্যবেক্ষণে দেখা যায়, মোট শিশুর ৪ দশমিক ৪ শতাংশ চার সপ্তাহের বেশি করোনায় ভুগেছে। এসময় এই ৪ দশমিক ৪ শতাংশ শিশুরা ক্লান্তি, মাথাব্যথা ও ঘ্রাণক্ষমতা হারানোর মতো কিছু সমসায় ভুগেছে। বাকি ৯৫ দশমিক ৬ শতাংশ শিশুই এক সপ্তাহের মধ্যে সেরে উঠেছে।

এছাড়াও, গবেষক দলটি গত বছরের সেপ্টেম্বর থেকে এ বছরের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাজ্যের ২ লাখ ৫০ হাজার শিশুকে পর্যবেক্ষণ করে।

গবেষণায় নেতৃত্ব দেওয়া গবেষক এমা ডানকান বলেন, তাদের গবেষণায় পাওয়া তথ্য-উপাত্ত করোনায় আক্রান্ত 'পরিবার, বাবা-মা, শিক্ষক ও শিশুদের জন্য স্বস্তিদায়ক'। এমা ডানকান জানান, 'বেশিরভাগ শিশুই সময়ে সুস্থ হয়ে ওঠে।'

টিনেজারদের টিকার আওতায় আনা উচিত কি না, এ নিয়ে যখন তর্ক-বিতর্ক চলছে, সে সময়ই এ তথ্য সামনে এল। 

যুক্তরাজ্য কর্তৃপক্ষ এখন পর্যন্ত ঘোষণা দিয়েছে যে তারা ১২ থেকে ১৭ বছর বয়সী দুর্বল স্বাস্থ্যের কিশোর-কিশোরীদের টিকা দেবে। অন্যদিকে জার্মানি দেশের সব টিনেজারকে টিকার আওতায় আনার পরিকল্পনা করছে।

ল্যানসেট চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট হেলথের এ গবেষণাটি করোনার ডেল্টা ধরন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আগে করা হয়েছে। 

যদিও গবেষক দল বলছে, এখন পর্যন্ত পাওয়া তথ্য-উপাত্তে দেখা গেছে, ডেল্টা ধরনের বিরুদ্ধেও শিশুরা অন্য ধরনগুলোর মতোই শক্তিশালী প্রতিরোধ গড়তে সক্ষম।

  • সূত্র: ব্লুমবার্গ

Related Topics

টপ নিউজ

কোভিড-১৯ / শিশু / টিনেজার / সুস্থতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ছবি: বলিউড হাঙ্গামা
    চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
    ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    ৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

Related News

  • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ১,১১৪
  • দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,১০০ ছাড়িয়েছে
  • ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৩ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • ৮ মাসে নিখোঁজ ৩৬ শিশুর লাশ উদ্ধার, শিশুর নিরাপত্তা নিয়ে আসকের উদ্বেগ
  • বাদ পড়া ৩৪ লাখ শিশু পাচ্ছে হাম-রুবেলা টিকা, দেশব্যাপী ক্যাম্পেইন শুরু ২৬ সেপ্টেম্বর

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ছবি: বলিউড হাঙ্গামা
বিনোদন

চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

4
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

5
ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
বাংলাদেশ

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net