Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 09, 2026
২০২৩ সালের সবচেয়ে বড় চ্যালেঞ্জ জিডিপি-মুদ্রাস্ফীতির মধ্যে ভারসাম্য অর্জন: সালেহউদ্দিন আহমেদ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
08 January, 2023, 12:00 pm
Last modified: 08 January, 2023, 12:03 pm

Related News

  • খেলাপি ঋণ কমাতে সুদ মওকুফের সিদ্ধান্ত, এই সুবিধা কারা পাবে?
  • ব্যাংকিং খাতে আস্থা ফেরাতে আমানত সুরক্ষা শক্তিশালী করছে সরকার: অর্থমন্ত্রী
  • ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ব্যাংক খাতে লুটপাট ও অর্থপাচারের বিচার দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি আইনজীবীদের
  • বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল

২০২৩ সালের সবচেয়ে বড় চ্যালেঞ্জ জিডিপি-মুদ্রাস্ফীতির মধ্যে ভারসাম্য অর্জন: সালেহউদ্দিন আহমেদ

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ সময় আশা প্রকাশ করেন, অন্যান্য ছোট দেশগুলোর মতো বাংলাদেশও জনশক্তি দিয়ে বৈশ্বিক অর্থনৈতিক সংকটের এই সময়ে টিকে থাকতে পারবে।
টিবিএস রিপোর্ট
08 January, 2023, 12:00 pm
Last modified: 08 January, 2023, 12:03 pm
ড.সালেহউদ্দিন আহমেদ। অলংকরণ: টিবিএস

কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ২০২৩ সালে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে জিডিপি প্রবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির মধ্যে ভারসাম্য অর্জন করা।

তিনি বলেন, "আমরাদের তিনটি জিনিস প্রয়োজন। প্রথমত সক্ষমতা, যেটি সন্তোষজনক নয়। এছাড়া, প্রয়োজন স্বচ্ছতা ও সুশাসন।" 

শনিবার (৭ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তথ্যভিত্তিক প্রকাশিত গবেষণাগ্রন্থ 'ব্যাংকিং অ্যালমানাক (২০২০-২০২১)'-এর ৪র্থ সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানের সভাপতিত্বকালে সাবেক গভর্নর ও ব্যাংকিং অ্যালমানাক-এর এডিটোরিয়াল বোর্ডের চেয়ারম্যান ড. সালেহউদ্দিন আহমেদ- উক্ত তিন বিষয়ে দ্রুত, দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য পরিকল্পনামন্ত্রীর প্রতি আহ্বান জানান।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ সময় আশা প্রকাশ করেন, অন্যান্য ছোট দেশগুলোর মতো বাংলাদেশও জনশক্তি দিয়ে বৈশ্বিক অর্থনৈতিক সংকটের এই সময়ে টিকে থাকতে পারবে।

তিনি বলেন, "আমাদের জনশক্তি আছে। সব সংকটের গোড়ার সমাধান এখান থেকেই হয়। সেখানে আমাদের শক্ত অবস্থান আছে। তাই বৈশ্বিক সংকটে হয়তো আমরা অতোটা ক্ষতিগ্রস্ত হবো না।"

মূল্যস্ফীতি কমবে ধারণা করেছিলেন উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, "আমাদের একটি স্টাডি ছিল, বৈশাখ ও অগ্রহায়ণ মাসে আমাদের দেশের গ্রাম-গঞ্জসহ প্রায় প্রতি ঘরেই যথেষ্ট পরিমাণ চাল থাকে। সেখান থেকেই আমার ধারণা ছিল, বর্তমান সময়ে মুদ্রাস্ফীতি কমবে।"

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন,"নিয়ম, পরিসংখ্যান এবং জনশক্তি (রুলস, স্ট্যাটিস্টিকস হিউম্যান হ্যান্ড) বা ব্যবস্থাপনা হলো ইকনোমিক গভর্নেন্সের তিনটি পিলার। ব্যাংকিং খাতে নিয়ম আছে ঠিকই; কিন্তু যে সেটি প্রয়োগ করে, সে হয়তো ঠিকভাবে তা করছে না। এই খাতের পুরো অবস্থা বুঝতে গভর্নেন্সকে ভালোমতো ব্যাখ্যা করতে হবে।"

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএলএফসিএ-র সাবেক চেয়ারম্যান মো. খলিলুর রহমান। স্বাগত বক্তব্য দেন প্রকাশিত গ্রন্থের নির্বাহী সম্পাদক সৈয়দ জিয়াউদ্দিন আহমেদ।

বক্তারা বলেন, ব্যাংকিং অ্যালমানাক দেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হালনাগাদ তথ্যসমৃদ্ধ গবেষণাগ্রন্থ। এতে ৬০টি ব্যাংক, ৩১টি নন-ব্যাংকিং ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা  এনবিএফআই এবং ৪টি স্পেশালাইজড ব্যাংকের তথ্য-উপাত্ত দেওয়া হয়েছে। এই খাতের একটি তুলনামূলক চিত্র এবং গতিপ্রকৃতি ফুটে উঠেছে ব্যাংকিং অ্যালমানাক গ্রন্থের সূচিবিন্যাসে।

তারা আরও বলেন, গবেষক ও বিনিয়োগকারীদের জন্য 'ব্যাংকিং অ্যালমানাক' গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বিশেষ করে বিদেশি এবং দেশি-বিদেশি গবেষণা সংস্থা, যারা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নিয়ে কাজ করে, তাদের জন্য এই ব্যাংকিং অ্যালমানাক খুবই গুরুত্বপূর্ণ। তারা এ বইটিতে বাংলাদেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সব তথ্য একসঙ্গে পাবেন; যা তাদের বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। শুধু তাই নয়, গ্রন্থটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্পোরেট গভর্নেন্সের জবাবদিহিতার বিষয়টিকেও আরো শক্তিশালী করবে।
 
Related Topics

টপ নিউজ

মুদ্রাস্ফীতি / বৈশ্বিক মন্দা / অর্থনৈতিক সংকট / জনশক্তি / ব্যাংকিং খাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি: নীতিমালা করতে বিপিসিকে ৪ দিন সময়, তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের
  • নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন
    নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন
  • গ্রাফিকস: টিবিএস
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার
  • হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
    নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা
  • ছবি: সংগৃহীত
    লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই
  • ছবি: টিবিএস
    বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল

Related News

  • খেলাপি ঋণ কমাতে সুদ মওকুফের সিদ্ধান্ত, এই সুবিধা কারা পাবে?
  • ব্যাংকিং খাতে আস্থা ফেরাতে আমানত সুরক্ষা শক্তিশালী করছে সরকার: অর্থমন্ত্রী
  • ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ব্যাংক খাতে লুটপাট ও অর্থপাচারের বিচার দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি আইনজীবীদের
  • বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি: নীতিমালা করতে বিপিসিকে ৪ দিন সময়, তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের

2
নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন
আন্তর্জাতিক

নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন

3
গ্রাফিকস: টিবিএস
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার

4
হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা

5
ছবি: সংগৃহীত
খেলা

লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net