Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 09, 2026
শিগগিরই ডলার সংকটের অবসান হবে, বাজার দাম ঠিক করবে: বাংলাদেশ ব্যাংক গভর্নর 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট 
27 August, 2022, 01:50 pm
Last modified: 27 August, 2022, 03:12 pm

Related News

  • ডলারের দাম কমায় তিন মাস পর বাণিজ্যিক ব্যাংক থেকে ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • এক সপ্তাহের ব্যবধানে রেমিট্যান্সের ডলারের দর কমেছে  ১ টাকা 
  • গভর্নরের সঙ্গে ভিসা প্রতিনিধিদলের সাক্ষাৎ, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা নিয়ে আলোচনা
  • বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল
  • জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা

শিগগিরই ডলার সংকটের অবসান হবে, বাজার দাম ঠিক করবে: বাংলাদেশ ব্যাংক গভর্নর 

'ডলার সংকট একটি জটিল সমস্যা। আমাদের সকলকে ধৈর্য্য ধরতে হবে'
টিবিএস রিপোর্ট 
27 August, 2022, 01:50 pm
Last modified: 27 August, 2022, 03:12 pm
ছবি- টিবিএস

চলমান ডলারের সংকট শিগগিরই শেষ হবে, সেইসাথে বাজার দরের ভিত্তিতে ডলার রেট নির্ধারণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের (বিবি) গভর্নর আবদুর রউফ তালুকদার।

শনিবার (২৭ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) প্রাঙ্গণে বার্ষিক ব্যাংকিং কনফারেন্স ২০২২-এ যোগদানকালে এ মন্তব্য করেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশ্যে গভর্নর বলেন, "ডলার সংকট একটি জটিল সমস্যা। আমাদের সকলকে ধৈর্য্য ধরতে হবে। বর্তমানে আমরা যে মুদ্রাস্ফীতির সম্মুখীন হচ্ছি তা আমদানি-প্ররোচিত।"

"ডলারের দাম স্বল্পমেয়াদী প্রবাহ, রেমিট্যন্স ও রপ্তানি এবং বহিঃপ্রবাহ ও আমদানির ওপর নির্ভর করে। সবকিছুর মধ্যে ভারসাম্য থাকলে দাম স্থিতিশীল থাকে।"

দুই-তিন মাস পর এ বিষয়ে আরও কিছু বলা সম্ভব হবে বলে জানান তিনি।

ফোরেক্স মার্কেট থেকে বেশ কয়েকটি ব্যাংক উচ্চ মুনাফা করছে- এ সম্পর্কে জানতে চাইলে গভর্নর বলেন, "আমরা বিষয়টি তদন্ত করছি। এখনই বেশি কিছু যাবে না।"

"কিন্তু মুনাফা অর্জনকারী ব্যাংক এবং মুনাফা অর্জনকারী ব্যবসার মধ্যে পার্থক্য রয়েছে। তাদের [ব্যাংককে] অনেক দায়িত্ব এবং নিয়ম মেনে চলতে রাখতে হবে," যোগ করেন তিনি।

দেশের ব্যাংকিং খাত সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, "অবস্থা দ্রুত পরিবর্তিত হচ্ছে। কোভিড-১৯ এর প্রভাব এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে এ খাত একটি জটিল পরিবেশে নতুন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে।"

"টেকসই প্রবৃদ্ধির জন্য 'টেকসই ব্যাংকিং'কে উৎসাহিত করা এই পরিস্থিতিতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেইসাথে প্রযুক্তির ব্যবহারও প্রয়োজন। প্রযুক্তির বিবর্তনের সাথে, সমগ্র খাতেরই একটি বিশাল রূপান্তর ঘটেছে যেখানে অর্থ লেনদেনের পদ্ধতি এবং আর্থিক প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে এসেছে আমূল পরিবর্তন।"

তিনি আরো বলেন, "ব্যাংকগুলোকে তাদের সুনাম বজায় রাখতে এবং গ্রাহক, বিনিয়োগকারী এবং নিয়ন্ত্রকদের আস্থা অর্জনের জন্য একটি ভাল কমপ্লায়েন্স সংস্কৃতি দেখানো খুবই গুরুত্বপূর্ণ।"

"একটি ভাল কমপ্লায়েন্স কালচার আরো ভালোভাবে সাংগঠনিক এবং ব্যক্তিগত ঝুঁকি কভার করে ব্যাংকগুলোকে বিভিন্ন উপায়ে উপকৃত করতে পারে। এছাড়া, কর্মীদেরকে কাজের সময় আত্মবিশ্বাসী করে তোলা এবং তাদের কাজে স্বচ্ছতা বজায় রাখতেও সাহায্য করে এই কালচার"। 

"পাশাপাশি নিয়ন্ত্রক এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে উন্নত সম্পর্ক বজায় রাখতেও ভূমিকা রাখে এই কালচার," যোগ করেন গভর্নর।

Related Topics

টপ নিউজ

ডলার লেনদেন / ডলারের দাম / ডলার সংকট / গভর্নর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
    জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
  • ছবি: টিবিএস
    এই সপ্তাহেই জাতীয় গ্রিডে যোগ হচ্ছে ১,২১০ মেগাওয়াট বিদ্যুৎ: সংসদে প্রতিমন্ত্রী
  • ১০ হাজার থেকে ৭০ হাজার: টাকা দিলেই ফেসবুকে মিলছে কিউ-১ জার্নালে গবেষণাপত্র প্রকাশের সুযোগ
    ১০ হাজার থেকে ৭০ হাজার: টাকা দিলেই ফেসবুকে মিলছে কিউ-১ জার্নালে গবেষণাপত্র প্রকাশের সুযোগ
  • উত্তর-পশ্চিম জার্মানির ওসনাব্রুকে অবস্থিত কারখানাটিতে আগামী বছর গাড়ি উৎপাদন বন্ধ হওয়ার কথা। ছবি: হিশাম এলশেরিফ
    গাড়ি উৎপাদন ছেড়ে ইসরায়েলের অস্ত্র কারখানা হচ্ছে ফোক্সভাগেনের প্ল্যান্ট
  • ছবি: মুমিত এম
    ১০–৩০ কাউন্টের সুতায় বন্ডেড সুবিধা বাতিল: এনবিআরের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিটিএমএ
  • ছবি: গেটি ইমেজেস
    বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী রাজনৈতিক নেতার বেতন বাড়ছে আরও ১ মিলিয়ন ডলার

Related News

  • ডলারের দাম কমায় তিন মাস পর বাণিজ্যিক ব্যাংক থেকে ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • এক সপ্তাহের ব্যবধানে রেমিট্যান্সের ডলারের দর কমেছে  ১ টাকা 
  • গভর্নরের সঙ্গে ভিসা প্রতিনিধিদলের সাক্ষাৎ, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা নিয়ে আলোচনা
  • বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল
  • জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা

Most Read

1
জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
অর্থনীতি

জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এই সপ্তাহেই জাতীয় গ্রিডে যোগ হচ্ছে ১,২১০ মেগাওয়াট বিদ্যুৎ: সংসদে প্রতিমন্ত্রী

3
১০ হাজার থেকে ৭০ হাজার: টাকা দিলেই ফেসবুকে মিলছে কিউ-১ জার্নালে গবেষণাপত্র প্রকাশের সুযোগ
ফিচার

১০ হাজার থেকে ৭০ হাজার: টাকা দিলেই ফেসবুকে মিলছে কিউ-১ জার্নালে গবেষণাপত্র প্রকাশের সুযোগ

4
উত্তর-পশ্চিম জার্মানির ওসনাব্রুকে অবস্থিত কারখানাটিতে আগামী বছর গাড়ি উৎপাদন বন্ধ হওয়ার কথা। ছবি: হিশাম এলশেরিফ
আন্তর্জাতিক

গাড়ি উৎপাদন ছেড়ে ইসরায়েলের অস্ত্র কারখানা হচ্ছে ফোক্সভাগেনের প্ল্যান্ট

5
ছবি: মুমিত এম
অর্থনীতি

১০–৩০ কাউন্টের সুতায় বন্ডেড সুবিধা বাতিল: এনবিআরের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিটিএমএ

6
ছবি: গেটি ইমেজেস
আন্তর্জাতিক

বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী রাজনৈতিক নেতার বেতন বাড়ছে আরও ১ মিলিয়ন ডলার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net