Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
সাকিবকে নিয়ে বলতে গিয়ে ওয়ার্নের উদাহরণ টানলেন ডোনাল্ড

খেলা

টিবিএস রিপোর্ট
25 May, 2022, 09:20 pm
Last modified: 25 May, 2022, 09:21 pm

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

সাকিবকে নিয়ে বলতে গিয়ে ওয়ার্নের উদাহরণ টানলেন ডোনাল্ড

সাকিবকে খেলা যে কঠিন, সেটা আগে থেকেই জানেন ডোনাল্ড। এবি ডি ভিলিয়ার্সের কাছ থেকেও ধারণা পেয়েছেন বাংলাদেশের পেস বোলিং কোচ।
টিবিএস রিপোর্ট
25 May, 2022, 09:20 pm
Last modified: 25 May, 2022, 09:21 pm

বাংলাদেশের পেস বোলিং বিভাগ সামলান অ্যালান ডোনাল্ড। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষে সাকিব আল হাসানের বোলিং নিয়ে প্রশ্ন করা হলো প্রোটিয়া এই কোচকে। 'যদিও আপনি পেস বোলিং কোচ, তারপরও প্রশ্নটা করি; সাকিব আল হাসানের বোলিং কেমন দেখেছেন?' উত্তরে ডোনাল্ডের উল্টো প্রশ্ন, 'সাকিবের মতো একজনকে আপনি আর কী শেখাতে পারেন?'

অভিষেকের পর দীর্ঘ পথচলায় জাতীয় দলের হয়ে অনেক দেশ ঘুরেছেন সাকিব। এ ছাড়া বিশ্বের নানা প্রান্তে টি-টোয়েন্টি লিগ খেলার অভিজ্ঞতা আছে বাঁহাতি এই অলরাউন্ডারের। সাকিবের অভিজ্ঞতার ভাণ্ডার এতটাই সমৃদ্ধ যে, তুলনা দিতে গিয়ে অস্ট্রেলিয়ার প্রয়াত ক্রিকেটার শেন ওয়ার্নের কথা উল্লেখ করেন তিনি। তার মতে, লেগ স্পিন জাদুকর ওয়ার্নের মতোই অভিজ্ঞ বাংলাদেশ অলরাউন্ডার। 

বাংলাদেশের পেস বোলিং কোচ বলেন, 'সাকিবের মতো ক্রিকেটারকে আর কী শেখাবেন? শেষ ওয়ার্নের মতো অভিজ্ঞ সে। সারা বিশ্ব ঘুরে খেলে অনেক অভিজ্ঞতা হয়েছে তার। দলের সবাইকে চাঙ্গা রাখে, একই জায়গায় বল করেই যায় সে।'

সাকিবকে খেলা যে কঠিন, সেটা আগে থেকেই জানেন ডোনাল্ড। এবি ডি ভিলিয়ার্সের কাছ থেকেও ধারণা পেয়েছেন তিনি, 'সাকিব যখন স্পিন বোলিং নিয়ে কথা বলে, তখন মনে হয় সে তার জগতে আছে। আমি সাকিবের অনেক বড় ভক্ত। যখন এবির (ডি ভিলিয়ার্স) মতো ক্রিকেটার বলে, ক্রিজ ছেড়ে বেরিয়ে সাকিবের বোলিং খেলা কঠিন, তখন এটা অবশ্যই কঠিন।'

ডোনাল্ডের আশা শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ৫ উইকেট পূর্ণ করবেন সাকিব। বাংলাদেশ প্রাণ ভোমরার আরও প্রশংসা করে ডোনাল্ড বলেন, 'সে খুবই চতুর একজন ক্রিকেটার। খুব বুদ্ধিমত্তার সঙ্গে সে বলের গতি কমায়, বাড়ায়। আবারও তা করে দেখিয়েছে সে, যেটার জন্য সে পরিচিত। আশা করি সে কাল পাঁচ উইকেট শিকার করবে। তার মতো একজনকে দলে পাওয়া অসামান্য ব্যাপার। তার অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ অমূল্য সম্পদ।'

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / অ্যালান ডোনাল্ড / শেন ওয়ার্ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • যোগী আদিত্যনাথ। ছবি: এপি
    দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
    ২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

Most Read

1
যোগী আদিত্যনাথ। ছবি: এপি
আন্তর্জাতিক

দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

3
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

4
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net