Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 21, 2026
ক্যান্সারে আক্রান্ত পুতিন! অস্ত্রোপচারের জন্য সাময়িকভাবে ছাড়বেন দায়িত্ব?

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
03 May, 2022, 07:15 pm
Last modified: 03 May, 2022, 07:22 pm

Related News

  • চীনে যাবে ২,৬০০ কিলোমিটারের রুশ গ্যাস পাইপলাইন: স্থবির অর্থনীতিকে উদ্ধারের আশা পুতিনের
  • বিশ্ব ‘জঙ্গলের শাসনে’ ফেরার ঝুঁকিতে, চীন-রাশিয়া সম্পর্ক বৈশ্বিক স্থিতিশীলতার শক্তি: শি জিনপিং
  • চীনে গোপন প্রশিক্ষণ নিয়ে ইউক্রেন যুদ্ধে লড়ছেন রুশ সেনারা
  • চীন-রাশিয়া সম্পর্ক ‘অভূতপূর্ব উচ্চতায়’: পুতিন; সম্পর্ক ‘নতুন গতিতে এগোচ্ছে’: শি
  • ট্রাম্পের সফরের পর বেইজিংয়ে ‘চা-কূটনীতি’তে শি-পুতিন

ক্যান্সারে আক্রান্ত পুতিন! অস্ত্রোপচারের জন্য সাময়িকভাবে ছাড়বেন দায়িত্ব?

এ কারণে কয়েক দিনের জন্য রাশিয়ার অধুনালুপ্ত গোয়েন্দা সংস্থা কেজিবির প্রাক্তন প্রধানের হাতে দেশের ক্ষমতা হস্তান্তর করবেন পুতিন।
হিন্দুস্তান টাইমস
03 May, 2022, 07:15 pm
Last modified: 03 May, 2022, 07:22 pm
নিকোলাই পেত্রুশেভ ও ভ্লাদিমির পুতিন। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজেস

ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্যান্সারে আক্রান্ত এবং তাকে ক্যান্সার থেকে মুক্তি পেতে অস্ত্রোপচার করাতে হবে।

এ কারণে কয়েক দিনের জন্য রাশিয়ার অধুনালুপ্ত গোয়েন্দা সংস্থা কেজিবির প্রাক্তন প্রধানের হাতে দেশের ক্ষমতা হস্তান্তর করবেন তিনি। টেলিগ্রাম চ্যানেল এসভিআর ক্রেমলিনের একজন শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে এমনটা দাবি করেছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম।

খবর অনুযায়ী, পুতিনের অস্ত্রোপচারের তারিখ এখনও ঠিক হয়নি এবং এ নিয়ে আলোচনা চলছে। জরুরিভিত্তিতে যে পুতিনকে অপারশনের টেবিলে যেতে হচ্ছে তাও নয়, তবে বেশি দেরিও করা যাবে না। জানা গেছে, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে এই অস্ত্রোপচার হওয়ার কথা ছিল, তবে ইউক্রেন যুদ্ধের পরিস্থিতিতে তা পিছিয়ে দেওয়া হয়েছে।

যদি পুতিন অস্ত্রোপচারে যান তাহলে রাশিয়ার পূর্ণ নিয়ন্ত্রণ এবং ইউক্রেনের সঙ্গে যুদ্ধের পুরো দায়িত্বভার নিরাপত্তা পরিষদের প্রধান তথা কেজিবির প্রাক্তন কাউন্টার ইন্টেলিজেন্স অফিসার নিকোলাই পেত্রুশেভের হাতে তুলে দিতে পারেন তিনি। ৭০ বছর বয়সি গোয়েন্দা কর্মকর্তা নিকোলাইকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ কৌশলের মাস্টারমাইন্ড হিসাবে বিবেচিত হন।

পুতিনের অস্ত্রোপচারের খবর এমন একটা সময়ে প্রকাশ্যে এসেছে যখন রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধবিরতি ঘোষণা হতে পারে বলে জল্পনা চলছে। বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে, পুতিন বিপুল সংখ্যক রুশ সেনাকে দেশে ফেরত আসার নির্দেশ দিয়েছেন।

তবে রাশিয়ার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়নি। দেশটি ইউক্রেনের বিভিন্ন জায়গায় হামলা অব্যাহত রেখেছে। সম্প্রতি ওডেসায় এক বিমানঘাঁটিতে হামলা চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পাঠানো অস্ত্রের চালান ধ্বংস করেছে রাশিয়া।

Related Topics

টপ নিউজ

ভ্লাদিমির পুতিন / পুতিন / রাশিয়া / ক্যান্সার / অস্ত্রোপচার / ক্ষমতা হস্তান্তর / রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএস ক্যাপিটল বিল্ডিং। ছবি: রয়টার্স
    ইরানে ট্রাম্পের হামলা রুখতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস, সমর্থন দিলেন রিপাবলিকানরাও
  • ছবি: টিবিএস
    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
    যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ছবি: টিবিএস
    হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত রাখতে কঠোর হচ্ছে সরকার
  • নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
    কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

Related News

  • চীনে যাবে ২,৬০০ কিলোমিটারের রুশ গ্যাস পাইপলাইন: স্থবির অর্থনীতিকে উদ্ধারের আশা পুতিনের
  • বিশ্ব ‘জঙ্গলের শাসনে’ ফেরার ঝুঁকিতে, চীন-রাশিয়া সম্পর্ক বৈশ্বিক স্থিতিশীলতার শক্তি: শি জিনপিং
  • চীনে গোপন প্রশিক্ষণ নিয়ে ইউক্রেন যুদ্ধে লড়ছেন রুশ সেনারা
  • চীন-রাশিয়া সম্পর্ক ‘অভূতপূর্ব উচ্চতায়’: পুতিন; সম্পর্ক ‘নতুন গতিতে এগোচ্ছে’: শি
  • ট্রাম্পের সফরের পর বেইজিংয়ে ‘চা-কূটনীতি’তে শি-পুতিন

Most Read

1
ইউএস ক্যাপিটল বিল্ডিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে ট্রাম্পের হামলা রুখতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস, সমর্থন দিলেন রিপাবলিকানরাও

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

3
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

5
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত রাখতে কঠোর হচ্ছে সরকার

6
নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net