Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
এবার কান-আকৃতির গাঁজার গাম বেচবেন মাইক টাইসন

খেলা

টিবিএস ডেস্ক
20 March, 2022, 03:15 pm
Last modified: 20 March, 2022, 07:24 pm

Related News

  • অপেশাদার বক্সিংয়ে হিজাবের অধিকার এনে এবার হিজাব পরে পেশাদার রিংয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন জেইনা নাসসার
  • রিংয়ে বক্সারের মৃত্যুর পর ঘানায় অনির্দিষ্টকালের জন্য বক্সিং স্থগিত
  • জাপানে একই প্রতিযোগিতায় পৃথক লড়াইয়ে মস্তিষ্কে আঘাত পেয়ে ২ বক্সারের মৃত্যু
  • চেসবক্সিং: যে খেলায় শুধু বক্সিং নয়, দাবাতেও হতে হবে তুখোড়
  • মোহাম্মদ আলী বনাম জর্জ ফোরম্যান: ৫০ বছর পরও কেন ‘রাম্বল ইন দ্য জঙ্গল’ সেরা!

এবার কান-আকৃতির গাঁজার গাম বেচবেন মাইক টাইসন

বক্সিং রিংয়ে ইভান্ডার হলিফিল্ডের কান কামড়ে তুমুল সমালোচনার সম্মুখীন হয়েছিলেন কিংবদন্তী বক্সার মাইক টাইসন। দুই যুগ পর আবার সেই কান নিয়েই হাজির হলেন ‘ব্যাডেস্ট ম্যান অন দ্য প্ল্যানেট’-খ্যাত সাবেক এই বক্সার। টুইটারে গামের প্রচার করতে গিয়ে টাইসন লিখেন, "এই কানের স্বাদ আসলেই ভালো!"
টিবিএস ডেস্ক
20 March, 2022, 03:15 pm
Last modified: 20 March, 2022, 07:24 pm

১৯৯৭ সালে বক্সিং রিংয়ে ইভান্ডার হলিফিল্ডের কান কামড়ে তুমুল সমালোচনার সম্মুখীন হয়েছিলেন কিংবদন্তী বক্সার মাইক টাইসন। দুই যুগ পর আবার সেই কান নিয়েই হাজির হলেন 'ব্যাডেস্ট ম্যান অন দ্য প্ল্যানেট'-খ্যাত এই খেলোয়াড়। তবে এবারের এই কান চাইলে চিবনোও যাবে!

কাটা কানের আকৃতির এই গামগুলো গাঁজাসমৃদ্ধ। 'মাইক বাইটস' নামের নতুন এই গামগুলো নিয়ে এসেছে মাইক টাইসনের প্রতিষ্ঠান টাইসন ২.০। নিজের সবচেয়ে কুখ্যাত মুহূর্তকে তুলে ধরতেই যেন গামগুলো বাজারে ছাড়ছেন টাইসন।

চারবার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জেতা হলিফিল্ড ১৯৯৬ সালে লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেন এরিনায় টাইসনকে পরাস্ত করেন। পরের বছরই বহুল প্রত্যাশিত রিম্যাচে হলিফিল্ডের কান কামড়ে দেন মাইক।

হলিফিল্ডের কানের ওপরের ছোট্ট একটি অংশ ছিঁড়ে নিয়ে তিনি থুথু ছিটান। তাৎক্ষণিকভাবে তাকে ডিজকোয়ালিফাই করা হয়। আকস্মিক এই ঘটনার পর থেকে রিম্যাচটি বক্সিংয়ের ইতিহাসে অন্যতম কুখ্যাত ম্যাচ হিসেবে পরিচিত।

মাত্র ২০ বছর ৪ মাস বয়সে সর্বকনিষ্ঠ হেভিওয়েট চ্যাম্পিয়ন জিতেছিলেন মাইক টাইসন। সাম্প্রতিক বছরগুলোয় গাঁজাজাত বিভিন্ন পণ্য নিয়ে তিনি হাজির হন। এবার সেই ধারা অনুসরণ করেই টাইসন ২.০ প্রতিষ্ঠানের অধীনে নতুন গাঁজাসমৃদ্ধ গাম 'মাইক বাইটস' নিয়ে আসছেন তিনি।

টুইটারে গামের প্রচার করতে গিয়ে টাইসন লিখেন, "এই কানের স্বাদ আসলেই ভালো!"

তবে টাইসন একাই নন। সাম্প্রতিক সময়ে বহু সেলিব্রিটিই গাঁজা সংশ্লিষ্ট বিভিন্ন পণ্য ও ব্যান্ড চালু করেন।

গাঁজার সঙ্গে নিজের ঘনিষ্ঠতা নিয়ে টাইসন কোনো রাখঢাক রাখেন না। সাবেক এই হেভিওয়েট চ্যাম্পিয়ন ২০১৯ সালে জানান, ৪০ একর গাঁজা চাষের জমির পেছনে তিনি মাসে ৪০ হাজার ডলার ব্যয় করেন।

ক্যালিফোর্নিয়ায় রিক্রিয়েশনাল মারিজুয়ানা বৈধ ঘোষণার পর ২০১৮ সালে গাঁজার ব্যবসায় নামেন টাইসন। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটেও লেখা, "মাইক তার শীর্ষ অবস্থানে থাকাকালে রিল্যাক্স করতে ও মনকে একনিষ্ঠ রাখতে গাঁজা সেবন করতেন।"

টাইসন ও হলিফিল্ড সেই 'বাইট ফাইটে'র পর আবারও একত্রিত হব। দুজনকে এক সঙ্গে একটি কমেডি ধাঁচের বিজ্ঞাপনেও দেখা গেছে। ২০১৪ সালে নেভাডা বক্সিং হল অব ফেমে হলিফিল্ডের পরিচয় দেওয়ার সময় বক্তব্য রাখেন টাইসন।


  • সূত্র: সিএনএন

Related Topics

টপ নিউজ

মাইক টাইসন / বক্সিং / বক্সার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • অপেশাদার বক্সিংয়ে হিজাবের অধিকার এনে এবার হিজাব পরে পেশাদার রিংয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন জেইনা নাসসার
  • রিংয়ে বক্সারের মৃত্যুর পর ঘানায় অনির্দিষ্টকালের জন্য বক্সিং স্থগিত
  • জাপানে একই প্রতিযোগিতায় পৃথক লড়াইয়ে মস্তিষ্কে আঘাত পেয়ে ২ বক্সারের মৃত্যু
  • চেসবক্সিং: যে খেলায় শুধু বক্সিং নয়, দাবাতেও হতে হবে তুখোড়
  • মোহাম্মদ আলী বনাম জর্জ ফোরম্যান: ৫০ বছর পরও কেন ‘রাম্বল ইন দ্য জঙ্গল’ সেরা!

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net