Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 15, 2026
এস-৪০০ দিয়ে ৩১৪ কিলোমিটার দূরে পাকিস্তানি বিমান ধ্বংসের দাবি ভারতের

আন্তর্জাতিক

দ্য হিন্দু
14 September, 2026, 08:30 pm
Last modified: 14 September, 2026, 08:48 pm

Related News

  • ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল পশ্চিমবঙ্গ সরকার, শো-কজ আরও ১০০টিকে
  • ‘ভারতের ৮০% মানুষ আমিষভোজী’: ব্রিকস সম্মেলনে শুধু নিরামিষ খাওয়ানো নিয়ে তুমুল বিতর্ক
  • আগের চেয়ে দ্রুতগতিতে গলছে হিমালয়ের হিমবাহ—হুমকিতে ভারতের অর্থনীতি ও পানি
  • ক্রিকেটে ফের রাজনীতি: পাকিস্তানি মন্ত্রীর হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিল না ভারত
  • ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এস-৪০০ দিয়ে ৩১৪ কিলোমিটার দূরে পাকিস্তানি বিমান ধ্বংসের দাবি ভারতের

প্রতিবেদনে এই অভিযানকে ভারতীয় বিমানবাহিনীর দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা সক্ষমতার গুরুত্বপূর্ণ উদাহরণ বলে উল্লেখ করা হয়েছে।
দ্য হিন্দু
14 September, 2026, 08:30 pm
Last modified: 14 September, 2026, 08:48 pm
এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফাইল ছবি/সংগৃহীত

অপারেশন সিন্দুরের সময় ভারতীয় বিমানবাহিনীর এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ইউনিট ৩১৪ কিলোমিটার দূর থেকে পাকিস্তানের একটি বিশেষ মিশনের বিমান ধ্বংস করেছে বলে দাবি করেছে ভারত। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ২০২৫-২৬ সালের বার্ষিক প্রতিবেদনে এই দাবি করা হয়। গতকাল রোববার প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

ভারতের দাবি, ভূমি থেকে আকাশে (সারফেস-টু-এয়ার) কোনো বস্তুকে নিশানা করার ক্ষেত্রে এটিই সবচেয়ে বেশি দূরত্বে চালানো সফল হামলাগুলোর একটি। 

প্রতিবেদনে এই অভিযানকে ভারতীয় বিমানবাহিনীর দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা সক্ষমতার গুরুত্বপূর্ণ উদাহরণ বলে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ''ভারতীয় রাডারগুলো নীরবে হুমকিটি শনাক্ত ও অনুসরণ করেছে''। এরপর দূরপাল্লার একটি সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুর দিকে নিক্ষেপ করা হয়।

আরও বলা হয়েছে, এই অভিযানের পর ২০২৫ সালের ১২ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এয়ার ফোর্স স্টেশন আদমপুর পরিদর্শন করেন এবং অভিযানে অংশ নেওয়া সেনাদের প্রশংসা করেন। এ ছাড়াও অভিযানে ভূমিকা রাখায় বিমানবাহিনীর সদস্যদের ২১৯টি প্রেসিডেনশিয়াল গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড দেওয়া হয়।

গত বছরের ৭ থেকে ১০ মে পর্যন্ত চার দিনব্যাপী সংঘাতের সময় এই অভিযান চালিয়েছিল ভারত।

প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের বিভিন্ন স্থানে থাকা আকাশ প্রতিরক্ষা রাডার, কমান্ড ও কন্ট্রোল সেন্টার এবং সামরিক অবকাঠামোতেও হামলা চালায়। 

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ৮ থেকে ১০ মে পর্যন্ত পাকিস্তান সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক অবকাঠামো, উপাসনালয়, স্কুল ও চিকিৎসাকেন্দ্রকেও লক্ষ্যবস্তু করে উত্তেজনা বাড়ানোর মতো পদক্ষেপ নিয়েছিল।

আরও দাবি করা হয়েছে, ভারতের প্রতিক্রিয়া ছিল 'পরিমিত কিন্তু শাস্তিমূলক'।

Related Topics

টপ নিউজ

ভারত / পাকিস্তান / আকাশ প্রতিরক্ষা / আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা / বিমান / ধ্বংস / প্রতিরক্ষা মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: টিবিএস
    এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন
  • ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়
    ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়
  • ছবি: ওয়াশিংটন পোস্ট
    গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই
  • ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ: ইইউ-র ‘সদস্য’ হতে চায় কানাডা, ইউরোপের নেতাদের সঙ্গে চলছে আলোচনা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আগামী সপ্তাহে ঢাকাসহ ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে: আইইডিসিআর
  • একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
    একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত

Related News

  • ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল পশ্চিমবঙ্গ সরকার, শো-কজ আরও ১০০টিকে
  • ‘ভারতের ৮০% মানুষ আমিষভোজী’: ব্রিকস সম্মেলনে শুধু নিরামিষ খাওয়ানো নিয়ে তুমুল বিতর্ক
  • আগের চেয়ে দ্রুতগতিতে গলছে হিমালয়ের হিমবাহ—হুমকিতে ভারতের অর্থনীতি ও পানি
  • ক্রিকেটে ফের রাজনীতি: পাকিস্তানি মন্ত্রীর হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিল না ভারত
  • ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Most Read

1
ফাইল ছবি: টিবিএস
আন্তর্জাতিক

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন

2
২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়
অর্থনীতি

২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়

3
ছবি: ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই

4
ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ: ইইউ-র ‘সদস্য’ হতে চায় কানাডা, ইউরোপের নেতাদের সঙ্গে চলছে আলোচনা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আগামী সপ্তাহে ঢাকাসহ ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে: আইইডিসিআর

6
একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
বাংলাদেশ

একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net