Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 16, 2026
আগামী সপ্তাহে ঢাকাসহ ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে: আইইডিসিআর

বাংলাদেশ

তাওছিয়া তাজমিম
14 September, 2026, 09:40 am
Last modified: 14 September, 2026, 09:43 am

Related News

  • ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, একদিনে রেকর্ড ১,৭৩৩ জন হাসপাতালে ভর্তি
  • অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে: বিশেষজ্ঞ
  • ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর
  • ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, একদিনে সর্বোচ্চ ১,৪৬৩ রোগী হাসপাতালে ভর্তি

আগামী সপ্তাহে ঢাকাসহ ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে: আইইডিসিআর

পূর্বাভাসের ব্যাখ্যায় আইইডিসিআর বলেছে, ডেঙ্গুর সবচেয়ে বেশি চাপ এখনো ঢাকায়। তবে খুলনা, গাজীপুর ও নারায়ণগঞ্জে রোগীর সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ার প্রবণতা বিশেষভাবে উদ্বেগজনক।
তাওছিয়া তাজমিম
14 September, 2026, 09:40 am
Last modified: 14 September, 2026, 09:43 am
ইলাস্ট্রেশন: টিবিএস

চলতি মাসে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটি বলছে, দেশের ৬৪ জেলাতেই ডেঙ্গু ছড়িয়ে পড়েছে এবং আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।

আইইডিসিআরের সর্বশেষ বিশ্লেষণ অনুযায়ী, আগামী সপ্তাহে ঢাকা, খুলনা, চট্টগ্রাম, গাজীপুর, ময়মনসিংহ, পিরোজপুর, নারায়ণগঞ্জ, ঝালকাঠি, কক্সবাজার, সিরাজগঞ্জ, কুমিল্লা, বরিশাল, বরগুনা, বান্দরবান ও পটুয়াখালী—এই ১৫ জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে পারে।

আইইডিসিআরের জলবায়ুভিত্তিক আগাম সতর্কতা ও সাড়াদান ব্যবস্থা বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নরসিংদী, যশোর, চাঁদপুর, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ ও রাজশাহীর পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছে।

পূর্বাভাসের ব্যাখ্যায় আইইডিসিআর বলেছে, ডেঙ্গুর সবচেয়ে বেশি চাপ এখনো ঢাকায়। তবে খুলনা, গাজীপুর ও নারায়ণগঞ্জে রোগীর সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ার প্রবণতা বিশেষভাবে উদ্বেগজনক।

প্রতিষ্ঠানটির আশঙ্কা, আগামী দুই থেকে তিন সপ্তাহ ডেঙ্গুর সংক্রমণ উচ্চ পর্যায়ে থাকতে পারে।

আইইডিসিআরের পরিচালক ডা. কাজী আহমেদ জাকী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আমরা এখন এপিডেমিওলজিক্যাল বছরের ৩৬তম সপ্তাহে আছি। ৩৬ থেকে ৩৯তম সপ্তাহে ডেঙ্গু পরিস্থিতি কেমন হতে পারে, তা জানতে আমরা ব্যাক-এন্ড মডেলিং করেছি। এখন পর্যন্ত এই মডেল প্রায় ৮০ শতাংশ পর্যন্ত সঠিক পূর্বাভাস দিতে সক্ষম হয়েছে।"

তিনি বলেন, আগের সময়ের তাপমাত্রার পরিবর্তন, আর্দ্রতা এবং সামনের দিনের জলবায়ু পূর্বাভাসের ওপর ভিত্তি করে এই মডেল তৈরি করা হয়েছে। এর মাধ্যমে কোথায় কতসংখ্যক রোগী হতে পারে এবং কোন কোন এলাকা বেশি ঝুঁকিতে রয়েছে, তার একটি ধারণা পাওয়া যায়।

ডা. জাকী বলেন, "এটি নিশ্চিত কোনো ভবিষ্যদ্বাণী নয়। বরং সম্ভাব্য পরিস্থিতির একটি বৈজ্ঞানিক পূর্বাভাস, যা স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য কর্তৃপক্ষকে আগাম প্রস্তুতি নিতে সহায়তা করবে।"

ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে

স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) তথ্য অনুযায়ী, গতকাল (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৬১ জন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১৪৯ জনে দাঁড়িয়েছে। আর মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৫১ হাজার ৮৩৭ জনে।

চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত ডেঙ্গুতে মাত্র পাঁচজনের মৃত্যু হয়েছিল। জুনে মৃত্যু বেড়ে দাঁড়ায় ১৩ জনে, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জনে।

আর সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনেই ডেঙ্গুতে ৫২ জনের মৃত্যু হয়েছে।

এ বছর ডেঙ্গুতে ডেনভি-৩ সেরোটাইপের প্রাধান্য

আইইডিসিআরের তথ্য অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশে ডেঙ্গুর ডেনভি-২ সেরোটাইপের প্রাধান্য ছিল। তবে ২০২৬ সালে হাসপাতালভিত্তিক নজরদারিতে ডেনভি-৩ সেরোটাইপের প্রাধান্য দেখা যাচ্ছে।

আইইডিসিআরের 'ডেঙ্গু সেরোটাইপ সার্ভেইল্যান্স ইন বাংলাদেশ, ২০২৩–২০২৬' শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালে নয়টি হাসপাতাল থেকে সংগ্রহ করা ১ হাজার ৯৭টি এনএস১ পজিটিভ নমুনার মধ্যে ৭১টির সেরোটাইপ পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯১ দশমিক ৫ শতাংশ নমুনায় ডেনভি-৩ এবং ৮ দশমিক ৫ শতাংশে ডেনভি-২ শনাক্ত হয়েছে।

ঢাকায় ডেনভি-৩ সেরোটাইপের প্রাধান্য পাওয়া গেলেও ঢাকার বাইরে ডেনভি-২ শনাক্ত হয়েছে। আইইডিসিআর বলছে, বান্দরবান ও বরগুনায় পরীক্ষা করা সব নমুনাতেই ডেনভি-২ সেরোটাইপ পাওয়া গেছে।

রোগতত্ত্ববিদেরা বলছেন, ডেঙ্গু ভাইরাসের চারটি সেরোটাইপ রয়েছে—ডেনভি-১, ডেনভি-২, ডেনভি-৩ ও ডেনভি-৪। কোনো ব্যক্তি একবার একটি সেরোটাইপে আক্রান্ত হলে সাধারণত সেই নির্দিষ্ট সেরোটাইপের বিরুদ্ধে প্রতিরোধক্ষমতা তৈরি হয়। তবে বাকি সেরোটাইপগুলোতে পরবর্তী সময়ে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।

ভিন্ন সেরোটাইপে পুনরায় আক্রান্ত হলে জটিলতার ঝুঁকি বাড়তে পারে বলে জানান আইইডিসিআরের পরিচালক ডা. কাজী আহমেদ জাকী।

তিনি বলেন, "একজন ডেঙ্গু রোগী আগে এক ধরনের ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হওয়ার পর পরবর্তী সময়ে ভিন্ন সেরোটাইপে আক্রান্ত হলে গুরুতর জটিলতার ঝুঁকি বেড়ে যায়। কিছু রোগীর ক্ষেত্রে প্লাজমা লিকেজসহ অন্যান্য জটিলতা দেখা দিতে পারে।"

ডেঙ্গুতে মৃত্যু কমাতে জ্বর শুরু হওয়ার ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দেন ডা. জাকী। তিনি বলেন, প্রয়োজনে এনএস১ পরীক্ষা করে দ্রুত ডেঙ্গু শনাক্ত করতে হবে এবং ফল পজিটিভ হলে চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিতে হবে।

তিনি বলেন, অনেক রোগী সাত থেকে ১০ দিন অপেক্ষা করে হাসপাতালে আসেন। তখন তাদের কেউ কেউ ইতোমধ্যে শকের পর্যায়ে চলে যান।

ডেঙ্গু আর শুধু শহরের রোগ নয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও চিকিৎসা কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "এবার ডেঙ্গু আর শুধু ঢাকার রোগ নয়। এডিস মশা এখন জেলা, উপজেলা, এমনকি অনেক গ্রামেও ছড়িয়ে পড়েছে। ফলে ঢাকার বাইরেও ডেঙ্গু রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে।"

তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে বড় সমস্যা হলো প্রমাণভিত্তিক নিয়ন্ত্রণব্যবস্থা যথাযথভাবে বাস্তবায়ন না করা।

ড. কবিরুল বাশার বলেন, "যেখানে এডিস মশা জন্মাচ্ছে, সেখানে যদি নিয়ন্ত্রণ কার্যক্রমই না পৌঁছায়, তাহলে শুধু ফগিং করে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়।"
 

Related Topics

টপ নিউজ

ডেঙ্গু / ডেঙ্গু জ্বর / ডেঙ্গু পরিস্থিতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ওয়াশিংটন পোস্ট
    গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই
  • এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফাইল ছবি/সংগৃহীত
    এস-৪০০ দিয়ে ৩১৪ কিলোমিটার দূরে পাকিস্তানি বিমান ধ্বংসের দাবি ভারতের
  • একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
    একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
  • ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্যের আপত্তির মুখেই নবীনবরণ কনসার্ট, মানুষের ঢল
  • ছবি: টিবিএস
    ডাকসুতে জিন্নাহর ছবির প্রতিবাদে গোলাম আজমকে জুতাপেটার ছবি টাঙাল ছাত্র ফেডারেশন
  • ব্রিকস সম্মেলনের নৈশভোজে সম্পূর্ণ নিরামিষ আয়োজন করা হয়। ছবি: এনডিটিভি
    ‘ভারতের ৮০% মানুষ আমিষভোজী’: ব্রিকস সম্মেলনে শুধু নিরামিষ খাওয়ানো নিয়ে তুমুল বিতর্ক

Related News

  • ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, একদিনে রেকর্ড ১,৭৩৩ জন হাসপাতালে ভর্তি
  • অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে: বিশেষজ্ঞ
  • ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর
  • ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, একদিনে সর্বোচ্চ ১,৪৬৩ রোগী হাসপাতালে ভর্তি

Most Read

1
ছবি: ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই

2
এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফাইল ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

এস-৪০০ দিয়ে ৩১৪ কিলোমিটার দূরে পাকিস্তানি বিমান ধ্বংসের দাবি ভারতের

3
একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
বাংলাদেশ

একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্যের আপত্তির মুখেই নবীনবরণ কনসার্ট, মানুষের ঢল

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডাকসুতে জিন্নাহর ছবির প্রতিবাদে গোলাম আজমকে জুতাপেটার ছবি টাঙাল ছাত্র ফেডারেশন

6
ব্রিকস সম্মেলনের নৈশভোজে সম্পূর্ণ নিরামিষ আয়োজন করা হয়। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

‘ভারতের ৮০% মানুষ আমিষভোজী’: ব্রিকস সম্মেলনে শুধু নিরামিষ খাওয়ানো নিয়ে তুমুল বিতর্ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net